Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Durga Puja 2025: থ্রেডিং-আইব্রোর পর কী করবেন আর কী এড়াবেন, পুজোর আগে জেনে নিন সহজ টিপস

বিশেষজ্ঞদের মতে, আইব্রো করার পর বা মুখে থ্রেডিং করানোর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া জরুরি। এতে ত্বকের জ্বালা কমে যায়। চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করলে আরাম মিলবে। 

Durga Puja 2025: থ্রেডিং-আইব্রোর পর কী করবেন আর কী এড়াবেন, পুজোর আগে জেনে নিন সহজ টিপস

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 September 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। এই সময়টায় সবাই চান নিজের লুক নিখুঁত করতে। আর মেয়েদের সাজের অন্যতম অংশ হল আইব্রো বা মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেলা। অনেকেই শেষ মুহূর্তে থ্রেডিং করান যাতে চেহারায় বাড়তি ঝলক আসে। কিন্তু থ্রেডিংয়ের পর কয়েকটি সাধারণ নিয়ম না মানলে উল্টে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আইব্রো করার পর বা মুখে থ্রেডিং করানোর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া জরুরি। এতে ত্বকের জ্বালা কমে যায়। চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করলে আরাম মিলবে। তবে থ্রেডিংয়ের পর সোজা রোদে বেরনো এড়িয়ে চলা ভালো। এতে ত্বক দ্রুত লাল হয়ে যেতে পারে বা জ্বালা বাড়তে পারে।

এই সময় কোনওভাবেই রাসায়নিকযুক্ত ফেসওয়াশ বা গরম স্টিম ব্যবহার করবেন না। ত্বক তখন সংবেদনশীল থাকে, তাই বাড়তি চাপ পড়লে সমস্যা হতে পারে। থ্রেডিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে মেকআপ না করাই শ্রেয়। পাশাপাশি, অ্যান্টি-এজিং ক্রিম বা অন্যান্য কসমেটিকসও ওইদিন ব্যবহার না করাই ভালো। এতে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ বা র‍্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ত্বককে আর্দ্র রাখা। থ্রেডিংয়ের পর ত্বক যদি শুষ্ক হয়ে যায়, তাহলে চুলকানি, জ্বালা বা অন্যান্য অসুবিধা হতে পারে। তাই প্রচুর জল পান করুন এবং প্রয়োজনে ময়েশ্চারাইজার লাগান।

সাজসজ্জার আনন্দ যেন বিঘ্নিত না হয়, সেজন্য থ্রেডিংয়ের পর এসব ছোট ছোট নিয়ম মেনে চলা খুবই জরুরি। সামান্য যত্নই পুজোর দিনে এনে দেবে অনবদ্য সৌন্দর্য।


```