Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাড়ির পুরনো জিনিস নতুন করে ব্যবহার করতে পারেন, জেনে নিন ৮ টি উপায়

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের পর বাড়ি, ঘর নতুন করে সাজানোয় মন দিয়েছেন অনেকেই। সারাক্ষণ যেহেতু গৃহবন্দী থাকতে হচ্ছে, তাই নিজের ঘরটাকেই নতুন করে, সুন্দর ভাবে সাজিয়ে তুলতে চাইছেন অনেকে। এতে যেমন বাড়িও সুন্দর দেখতে লাগে, তেমনই একঘেয়েমি কেটে

বাড়ির পুরনো জিনিস নতুন করে ব্যবহার করতে পারেন, জেনে নিন ৮ টি উপায়

শেষ আপডেট: 19 November 2020 06:22

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের পর বাড়ি, ঘর নতুন করে সাজানোয় মন দিয়েছেন অনেকেই। সারাক্ষণ যেহেতু গৃহবন্দী থাকতে হচ্ছে, তাই নিজের ঘরটাকেই নতুন করে, সুন্দর ভাবে সাজিয়ে তুলতে চাইছেন অনেকে। এতে যেমন বাড়িও সুন্দর দেখতে লাগে, তেমনই একঘেয়েমি কেটে যায়। মনও ভাল থাকে। প্রত্যেকের বাড়িতেই পুরোনো, অব্যবহৃত এমন অনেক জিনিস থাকে যা ফেলা দেওয়া ছাড়া অন্য কোনও উপায় থাকে না। কিন্তু এই জিনিসগুলো দিয়ে নতুন করে ঘর সাজাতে পারেন। নতুন করে ব্যবহার করে চমকে দিতে পারেন সকলকে। কীভাবে! জেনে নিন - ১. পুরোনো বোতল - পুরোনো কাঁচের বোতল, বা ওয়াইন বোতল রঙ করে বাড়ি সাজাতে পারেন। পাটের দড়ি লাগিয়ে, রঙ করে ফুলদানি তৈরি করতে পারেন। আবার ছোট ছোট বাল্ব বোতলে রেখে ল্যাম্পও বানাতে পারেন। ২. ওয়াল আর্ট - বাড়ির ফাঁকা দেওয়াল নিজের আঁকায় ভরিয়ে তুলতে পারেন। পুরোনো ক্যানভাস, বা পেপার রঙ করে সাজিয়ে তুলুন বসার বা শোবার ঘর। ৩. প্লাস্টিকের গাছের টব - বাড়িতে এমন প্লাস্টিকের জিনিস থাকলে ফেলে দেবেন না। সেটাই নতুন করে ব্যবহার করুন। প্লাস্টিকের ছোট ছোট টব নতুন করে সাজিয়ে বাড়ির ছোট সদস্যদের জন্য খেলনা স্ট্রিং ফোনও বানিয়ে ফেলতে পারেন। ৪. পুরোনো ড্রয়ার - প্রত্যেকের বাড়িতেই এমন ছোটখাটো ড্রয়ার থাকে, যা ফেলে বা বিক্রি করে দিতে চান অনেকেই। এই ড্রয়ারই কিন্তু রঙের ছোঁয়ায় নতুন হয়ে উঠতে পারে। ছোট ছোট প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে রাখতেও পারেন‌। ৫. মোমবাতি স্ট্যান্ড - রান্নাঘরের পুরোনো কাঁচের বয়াম ফেলে দেবেন না। একটু পরিষ্কার করে মোমবাতি রাখার পাত্র হিসেবে ব্যবহার করতে পারেন। সুন্দর তো লাগবেই। এমনকি এভাবে দামি স্ট্যান্ডের খরচও বাঁচাতে পারেন। ৬. ডেনিম শর্টস - ডেনিম জিন্স, বা শর্টস পুরোনো হয়ে রঙ উঠে গেছে? একটুও পরার মতো অবস্থায় নেই? শুধু ব্লীচ করেই রঙ বদলে এগুলো পরতে পারেন। ৭. পাখিদের বাড়ি - ঠিকমতো হাতুড়ি ব্যবহার করতে জানলে, বাড়িতে পড়ে থাকা ছোট ছোট কাঠের টুকরো দিয়ে পাখিদের জন্য বাড়ি বানাতে পারেন। উপকারী তো বটেই, এমনকি দেখতেও সুন্দর লাগে। ৮. হার্ব ট্রে - ফ্রিজের বরফ রাখার ট্রে ফেলে না দিয়ে সেটাই হার্ব রাখার ট্রে হিসেবে ব্যবহার করতে পারেন। রান্নার কাজে লাগতে পারে এমন ছোট ছোট গাছ এই ট্রেতে লাগাতে পারেন।

```