
শেষ আপডেট: 20 September 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি এড়াতে চাইলে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। তার জন্য রোজ ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেও উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা যায়। তার জন্য রোজ সকালে খালি পেটে এই জল খেতে হবে। তাহলে নিমেষেই কমবে কোলেস্টেরল।
উচ্চ কোলেস্টেরল রোগীদের রোজ সকালে কারি পাতা জলে ফুটিয়ে সেই জলটা খেতে পারেন। তাছাড়া কারি পাতার রসও খেতে পারেন। ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা জীবনযাত্রার কারণে ঘটছে। তাই উচ্চ কোলেস্টেরলের কারণে, রক্তনালীগুলি ব্লক হতে শুরু করে এবং শরীরের অঙ্গগুলিতে সঠিকভাবে রক্ত ও অক্সিজেন গিয়ে পৌঁছায় না।
কারি পাতার জল পান করলে ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। এছাড়াও কারি পাতা শরীরে জমে থাকা ময়লা পরিষ্কার করে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। ফলে আজ থেকেই এই পাতার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নেওয়া দরকার।
হজমের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে কারি পাতা জল। কারি পাতার মধ্যে অল্প লাক্সাটিভ রয়েছে, যা পেট পরিষ্কার করতেও সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয় কারি পাতার জল। তাছাড়া চুলের টনিক হিসেবেও কাজ করে কারি পাতা।
মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে কারি পাতার জল। এই পানীয়তে চুমুক দিলে পেশি ও স্নায়ু স্থিতিশীল হয়। তাই সুস্থ থাকতে দিনের শুরুতে চুমুক দিন কারি পাতার জলে।