চিকিৎসকের মতে, কোষ্ঠকাঠিন্য ঠিক সময়ে ধরা পড়লে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সময়মতো ব্যবস্থা নিলে শিশুর অস্বস্তি কমে এবং ভবিষ্যতের জটিলতাও এড়ানো সম্ভব।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 December 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: শিশুরাও কোষ্ঠকাঠিন্যে ভোগে, কিন্তু অনেক সময় বাবা-মায়েরা বিষয়টি গুরুত্ব দিয়ে খেয়াল করেন না। চিকিৎসকদের মতে, এটি শিশুদের মধ্যে অত্যন্ত সাধারণ একটি সমস্যা (Constipation symptoms in Kids)। ঠিক সময়ে ব্যবস্থা না নিলে শিশুর স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে এবং ভবিষ্যতে আরও জটিল পেটের সমস্যাও দেখা দিতে পারে। পুণের এক চিকিৎসক জানিয়েছেন, প্রায় পাঁচজনের মধ্যে একজন শিশু জীবনের কোনও না কোনও সময় কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয় (Children health care)।
চিকিৎসকের মতে, অনেক পরিবারই এটিকে ‘সাধারণ পেটের সমস্যা’ বা ‘খাবারের কারণ’ হিসেবে ধরে নিয়ে গুরুত্ব দেন না। ফলে শিশুর সমস্যা বাড়তে থাকে। ব্যথা বা অস্বস্তি বেড়ে গেলে তবেই বিষয়টি নজরে আসে। সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে কোষ্ঠকাঠিন্য বাড়ছে। এর জন্য দায়ী খাদ্যাভ্যাস, অনিয়মিত রুটিন এবং কম শরীর চর্চা।
বর্তমানে অনেক শিশুই প্রক্রিয়াজাত বা জাঙ্কফুড (Junk Food) খাওয়ার দিকে ঝুঁকে পড়ছে। তাদের খাবারে পর্যাপ্ত ফাইবার থাকে না- শাকসবজি কম খায়, সঙ্গে পর্যাপ্ত জলও পান করে না। এছাড়া ব্যায়ামের অভ্যাসও থাকে না অনেক শিশুর (Child digestive issues)। এসব মিলিয়েই পাচনতন্ত্রের স্বাভাবিক কাজ ব্যাহত হয় বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
শুধু খাবারের গরমিলই নয়, স্কুলের দৈনন্দিন রুটিনও অনেক সময় শিশুদের মলত্যাগের সমস্যাকে বাড়িয়ে তোলে। অনেক শিশু স্কুলের টয়লেট ব্যবহার করতে না চাওয়ায় ইচ্ছাকৃতভাবে মল চেপে রাখে। কেউ আবার সকালে তাড়াহুড়োর কারণে সময় করে উঠতে পারে না। কখনও যদি মলত্যাগে ব্যথা হয় তাহলে শিশুরা পরের বার যেতে ভয় পায়। এতে মল আরও শক্ত হয়ে যায়, যা আবার বেশি ব্যথার কারণ হয়। এই চক্র দ্রুতই স্বাভাবিক কোষ্ঠকাঠিন্যকে দীর্ঘমেয়াদি সমস্যায় রূপ দেয়।
কোন কোন লক্ষণে সতর্ক হবেন?
চিকিৎসক জানান, শিশুদের কোষ্ঠকাঠিন্য বুঝতে কয়েকটি আচরণ ও শারীরিক পরিবর্তন খেয়াল করলেই হবে (Constipation signs)। যেমন-
কখন চিকিৎসকের কাছে নিয়ে যাবেন?
যদি দুই সপ্তাহের বেশি কোষ্ঠকাঠিন্য থাকে বা জ্বর, মলে রক্ত, পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া, ওজন কমে যাওয়া, তীব্র ব্যথা বা রেকটাল প্রোল্যাপ্স (মলদ্বার থেকে কিছু বেরিয়ে আসা) দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসা প্রয়োজন।
চিকিৎসকের মতে, কোষ্ঠকাঠিন্য ঠিক সময়ে ধরা পড়লে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সময়মতো ব্যবস্থা নিলে শিশুর অস্বস্তি কমে এবং ভবিষ্যতের জটিলতাও এড়ানো সম্ভব।