হঠাৎ বুকের ব্যথা, কখনও বুকে চাপ, আর সঙ্গে সঙ্গেই মৃত্যুভয় আঁকড়ে ধরে। অনেকের প্রথমেই মনে হয় এটা হয়তো হার্ট অ্যাটাক।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 14 September 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ বুকের ব্যথা, কখনও বুকে চাপ, আর সঙ্গে সঙ্গেই মৃত্যুভয় আঁকড়ে ধরে। অনেকের প্রথমেই মনে হয় এটা হয়তো হার্ট অ্যাটাক। কিন্তু সব সময় এর পেছনে হৃদ্রোগ দায়ী নয়, অনেক ক্ষেত্রেই এর কারণ অ্যাসিড রিফ্লাক্স বা হজমজনিত সমস্যা। সমস্যা হল, দু'টি অবস্থার উপসর্গ অনেকটা একই রকম হওয়ায় সাধারণ মানুষের পক্ষে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।
অ্যানেস্থেশিয়োলজি ও ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ কুনাল সুদ তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম ভিডিওতে হার্ট অ্যাটাক ও অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ আলাদা করে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, যেকোনও অস্বাভাবিক বুকের ব্যথা হালকাভাবে না নিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সেই সঙ্গে অ্যাসিড রিফ্লাক্স প্রতিরোধের জন্যও কিছু উপায় বলেছেন।
হার্ট অ্যাটাক বনাম অ্যাসিড রিফ্লাক্স: কোনটায় সাধারণত কেমন ব্যথা হয়?
ডাঃ সুদের মতে, বুকের ব্যথা সব সময় হার্ট অ্যাটাকের ইঙ্গিত নয়। হার্ট ছাড়া সবচেয়ে সাধারণ কারণ হল অ্যাসিড রিফ্লাক্স। তবে দুই অবস্থার উপসর্গের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে।
হার্ট অ্যাটাকের উপসর্গ
তবে হঠাৎ ও অস্বাভাবিক বুকের ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ
ডাঃ সুদের মতে, ছোট ছোট মিল খাওয়া, রাতের খাবারের পরে স্ন্যাক্স এড়ানো ও জীবনযাপনে পরিবর্তন আনলেই অনেক ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স এড়ানো যায়।
মহিলাদের ক্ষেত্রে ভিন্ন উপসর্গ
চিকিৎসকের মতে, হার্ট অ্যাটাকের উপসর্গ সবসময় একই হয় না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বুকের ব্যথার পরিবর্তে উপরের পিঠে চাপ, অস্বাভাবিক ক্লান্তি বা পেট খারাপের মতো লক্ষণ দেখা যেতে পারে।
ডাঃ সুদ জানিয়েছেন, হঠাৎ বা অস্বাভাবিক বুকের ব্যথা কখনও অবহেলা করা উচিত নয়। সময়মতো পরীক্ষা যেমন ইসিজি ও রক্ত পরীক্ষা সমস্যার কারণ খুঁজে বার করতে সাহায্য করতে পারে।
তাঁর পরামর্শ, “অ্যাসিড রিফ্লাক্স প্রতিরোধ করতে অল্প পরিমাণে ও ঘনঘন খাবার খান, খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, আর হজমে সাহায্য করতে চুইংগাম চিবোতে পারেন।”