Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজে মন বসছে না, ভুলে যাচ্ছেন ছোটখাটো জিনিসও! সহজ পরিবর্তন আনলেই সারবে 'ভুলো মন'

এটি কোনও নির্দিষ্ট সমস্যা নয়, বরং একগুচ্ছ মানসিক ও শারীরিক উপসর্গের সংমিশ্রণ।

কাজে মন বসছে না, ভুলে যাচ্ছেন ছোটখাটো জিনিসও! সহজ পরিবর্তন আনলেই সারবে 'ভুলো মন'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 June 2025 20:03

দ্য ওয়াল ব্যুরো: মাথায় যেন কুয়াশা জমেছে, রোজকার ব্যস্ত জীবনে এখন অনেকেই এমন অনুভব করছেন। মনোযোগ ধরে রাখা যাচ্ছে না, ভুলে যাচ্ছেন ছোটখাটো জিনিস, চিন্তাভাবনার গতি যেন কমছে ধীরে ধীরে। মনে হচ্ছে, মাথা যেন কাজ করা থামিয়ে দিয়েছে। এই সব মিলিয়ে একধরনের মানসিক ঝাপসাভাব, যাকে চিকিৎসাবিদ্যা বলছে ‘ব্রেন ফগ’। পৃথিবীর নানা প্রান্তে এটি এখন পরিচিত এক সমস্যা হয়ে উঠছে।

অনেক সময় ব্রেন ফগকে অলসতা বা অমনোযোগিতা ভেবে ভুল বোঝা হয়। কিন্তু এটি কোনও নির্দিষ্ট সমস্যা নয়, বরং একগুচ্ছ মানসিক ও শারীরিক উপসর্গের সংমিশ্রণ। এগুলো ধীরে ধীরে দেখা দিতে পারে, অথবা হঠাৎ করেও অনুভব করা যায়।

কেন বাড়ছে ব্রেন ফগ?
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা বেড়ে চলেছে একাধিক কারণে। ক্রনিক স্ট্রেস, পর্যাপ্ত ঘুমের অভাব, হরমোনের ওঠানামা ও খারাপ খাদ্যাভ্যাসকে এর মূল কারণ বলে মনে করা হলেও আরও একটা বিষয়ও খেয়াল রাখতে হবে। তা হল COVID-19 –এর ব্যাপক প্রভাব।

১) দীর্ঘমেয়াদী মানসিক চাপ (Chronic Stress)
স্ট্রেস শুধু রক্তচাপ বা রোগপ্রতিরোধ ক্ষমতা কমায় না, মস্তিষ্কের কার্যক্ষমতাও কমিয়ে দেয়। মস্তিষ্ক ক্লান্ত হলে চিন্তা, যুক্তি, মনোযোগ- সব দুর্বল হয়ে পড়ে, বলছেন চিকিৎসকরা।

২) ঘুমের ঘাটতি (Sleep Deprivation)
প্রতিদিন ৮–৯ ঘণ্টার গভীর ঘুম না হলে মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যায়। এই ঘুমের ঘাটতিতে আজকাল অনেকেই কমবেশি ভুগছেন।

৩) হরমোনের তারতম্য (Hormonal Fluctuations)
পরিবেশগত কারণে হরমোনে পরিবর্তন হলে তা অস্থায়ীভাবে স্মৃতিশক্তি ও চিন্তা প্রক্রিয়ায় প্রভাব ফেলে।

৪) কোভিড-পরবর্তী প্রভাব (Post-COVID Symptoms)
বিশেষজ্ঞদের মতে, করোনা থেকে সেরে ওঠা প্রায় ২৫–৩০% মানুষ এখনও মনোযোগের ঘাটতি ও মানসিক ক্লান্তিতে ভুগছেন।

৫) ডায়েটে ঘাটতি ও অপুষ্টি (malnutrition)
অতিরিক্ত প্রসেসড খাবার আর ভিটামিন B12, ওমেগা-৩ জাতীয় উপকারী পুষ্টিগুণের অভাবে মস্তিষ্ক প্রয়োজনীয় শক্তি পায় না।

কীভাবে ধরা পড়ে ব্রেইন ফগ?
এর জন্য কোনও নির্দিষ্ট টেস্ট নেই। সাধারণত ডাক্তাররা শারীরিক পরীক্ষা করেন। মানসিক স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, ওষুধ ও ঘুমের অভ্যাস জানতে চান। রক্ত পরীক্ষা করে থাইরয়েড, অপুষ্টি বা সংক্রমণ খুঁজে দেখেন।

ব্রেন ফগের সাধারণ কিছু উপসর্গ:
১) মনে রাখতে সমস্যা- সদ্য বলা কথাও ভুলে যাওয়া, অল্প সময়েই কী করতে যাচ্ছিলেন তা ভুলে যাওয়া।
২) মনোযোগে ঘাটতি- কাজের মধ্যে বারবার মন অন্যদিকে চলে যাওয়া, পড়া বা শুনে কিছু বুঝতে সমস্যা হওয়া।
৩) চিন্তাভাবনায় ধীরগতি- আগের মতো দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা, কথায় জড়তা আসা বা ভাবনা গুছিয়ে বলতে না পারা।
৪) মস্তিষ্কে ভারী ভাব বা ক্লান্তি- মাথায় যেন কুয়াশা জমে আছে এমন অনুভূতি, সারাক্ষণ ঘুম ঘুম ভাব, বিশ্রামেও সতেজ না লাগা।
৫) মেজাজের ওঠানামা- অতিরিক্ত বিরক্তি, হতাশা বা অস্থিরতা।
৬) অনুপ্রেরণার অভাব- কাজ শুরু করতেও যেন ইচ্ছা হয় না, সহজ কাজেও আগ্রহ চলে যাওয়া।

কীভাবে এই সমস্যা কাটাবেন?
ব্রেন ফগ ঠেকাতে ও কাটিয়ে উঠতে চিকিৎসকরা কিছু জীবনধারায় কিছু পরিবর্তন আনার পরামর্শ দেন।
•    ডিজিটাল ডিটক্স- অনবরত ফোন, ল্যাপটপে চোখ রাখলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। প্রতিদিন কিছুটা সময় স্ক্রিন-মুক্ত থাকুন। অনলাইন সময় কমিয়ে প্রকৃতির কাছে ফিরে যান।
•    ঘুমের অভ্যাস নিয়মে বাঁধুন- নিয়মিত, গভীর ঘুমকে অগ্রাধিকার দিন।
•    ব্রেন-ফ্রেন্ডলি খাবার খান- অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-৩, ভিটামিন-B, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান। বাদাম, বীজ, ডিম, শাকসবজি তালিকায় রাখুন। ক্যাফেইন এড়িয়ে চলুন।
•    শারীরিক কসরত বা ব্যায়াম করুন- রোজকার ব্যায়াম ফোকাস বাড়ায় ও মুডে সঠিক পরিবর্তন আনে। এটি রক্তপ্রবাহ বাড়ায় ও মানসিক ক্লান্তি কমায়।
•    মাইন্ডফুলনেস নিয়ে ভাবুন- মেডিটেশন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, বা যোগব্যায়াম মানসিক চাপ কমায়।

কিছু নিয়ম নিয়মিত মেনে চলার পরও যদি সমস্যাগুলো বাড়তেই থাকে বা উপসর্গ ২ সপ্তাহ (বা তার বেশি) স্থায়ী হয়, তবে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।


```