Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ট্রেসের জন্য পেটব্যথা, বলেছিলেন ডাক্তার! আট মাসেই স্টেজ ৪ কোলন ক্যানসারে মৃত্যু ব্যক্তির

বিশেষজ্ঞরা বেশ কিছু উপসর্গের কথা জানাচ্ছেন তা যদি তিন সপ্তাহের বেশি থাকে, তাহলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

স্ট্রেসের জন্য পেটব্যথা, বলেছিলেন ডাক্তার! আট মাসেই স্টেজ ৪ কোলন ক্যানসারে মৃত্যু ব্যক্তির

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 June 2025 15:23

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে ডাক্তাররা মনে করেছিলেন সাধারণ পেটের ব্যথা। অত্যধিক স্ট্রেসের কারণেই হচ্ছে হয়তো। কিন্তু পরে বোঝা যায়, সেই সামান্য উপসর্গই ছিল মারণরোগের সংকেত।

সামান্য পেটব্যথা থেকে শুরু, তারপর ৮ মাসের মধ্যে মৃত্যু। আর মাঝখানে থেকে গেল ক্যানসারের ভয়ংকর বাস্তবতা। ব্রিটেনের কেন্টের বাসিন্দা ৪০ বছর বয়সি কাইল ইনগ্রাম-বাল্ডউইন। মৃত্যুর কারণ প্রাণঘাতী বাওয়েল ক্যানসার (bowel cancer)। চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন কাইল। তিনি বলেছিলেন, কম বয়স, নানারকম স্ট্রেস থেকেই হয়তো হচ্ছে।

২০২৪-এর অক্টোবরে কাইল প্রথম পেটব্যথায় ভুগতে শুরু করেন। নিজের ধারণা ছিল, স্ট্রেস বা মানসিক চাপ থেকেই এই ব্যথা। পরিবারের এক সদস্য সন্দেহ করেছিলেন এটা গলস্টোন (gallstones) হতে পারে। তখনই তিনি চিকিৎসকের পরামর্শ নেন। কিন্তু ডাক্তার গলস্টোনের সম্ভাবনা নাকচ করে স্ট্রেসকেই বেশি গুরুত্ব দেন। কিন্তু সেই ব্যথা এক সপ্তাহের মধ্যেই বাড়তে শুরু করলে কাইলকে হাসপাতালে ভর্তি হতে হয়।

এরপর আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যানে ধরা পড়ে লিভারে একাধিক টিউমার। পরে স্পষ্ট হয় যে, কোলন বা বাওয়েল ক্যানসার (bowel/colon cancer) হয়েছে কাইলের এবং তা ইতিমধ্যেই শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।

মাত্র দু’সপ্তাহের মধ্যে কাইলকে জানানো হয়, তাঁর স্টেজ ফোর ক্যানসার ধরা পড়েছে। সেই অবস্থাতেও তিনি ভেঙে পড়েননি। চার সন্তানের কথা ভেবে শুরু করেন ছ’রাউন্ডের কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ক্যানসার ক্রমশ ছড়িয়ে পড়ে এবং কিছু মাসের মধ্যেই কাইলের মৃত্যু হয়।

বাওয়েল ক্যানসারের কিছু সাধারণ উপসর্গ:
•    পেটব্যথা বা বদহজম
•    হঠাৎ ওজন কমে যাওয়া
•    অস্বাভাবিক পেট ফাঁপা বা গ্যাস
•    পায়খানার অভ্যাসে পরিবর্তন
•    পেটে গাঁট বা শক্ত অংশ অনুভব হওয়া
•    শ্বাসকষ্ট

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কোনও উপসর্গ যদি তিন সপ্তাহের বেশি থাকে, তাহলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।


```