Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সকালে উঠেই কোমর-ঘাড়ের ব্যথায় কাবু? ঘুমোনোর সঠিক পজিশনই সারাবে সমস্যা, জানালেন চিকিৎসক

আমাদের মধ্যে অনেকেই ঘুম থেকে ওঠার পরই বুঝতে পারেন ঘাড় বা পিঠে ব্যথা, শক্ত হয়ে গিয়েছে জায়গাটা। এটার মূল কারণ হতে পারে আমাদের ঘুমের পজিশন। 

সকালে উঠেই কোমর-ঘাড়ের ব্যথায় কাবু? ঘুমোনোর সঠিক পজিশনই সারাবে সমস্যা, জানালেন চিকিৎসক

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 October 2025 20:55

দ্য ওয়াল ব্যুরো: মানুষের আর কী চাওয়া, দিনের শেষে শান্তির ঘুম। কিন্তু আমাদের মধ্যে অনেকেই ঘুম থেকে ওঠার পরই বুঝতে পারেন ঘাড় বা পিঠে ব্যথা, শক্ত হয়ে গিয়েছে জায়গাটা। এটার মূল কারণ হতে পারে আমাদের ঘুমের পজিশন, যা ধীরে ধীরে মেরুদণ্ডের ভাল থাকার ওপর প্রভাব ফেলছে।

AIIMS, রায়পুরের অর্থোপেডিক ও স্পোর্টস ইনজুরি সার্জন, দুষ্মন্ত চৌচান সতর্ক করেছেন, “কীভাবে আপনি ঘুমোচ্ছেন, তা আদতে আপনার জয়েন্টের ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে।”

ডঃ চৌচান তার ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন যে, ঘুমের পজিশন কীভাবে জয়েন্টের ব্যথাকে প্রভাবিত করে এবং দৈনন্দিন ঘুমের অভ্যাসে ছোট ছোট পরিবর্তন কিভাবে ঘুম থেকে ওঠার পর সতেজ ও ব্যথামুক্ত অনুভূতি দিতে পারে।

সাইড স্লিপারদের জন্য (যাঁরা একপাশে ফিরে ঘুমোন):

ডাঃ চৌচান বলেন, পাশ ফিরে ঘুমানোর সময় হাঁটুর মাঝে একটি বালিশ রাখতে পারলে কার্যকর ফল পাওয়া যায়। তাঁর কথায়, “হাঁটুর মাঝে বালিশ রাখলে কোমর ও শরীরের নিচের অংশের যন্ত্রণাকে উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।”

ব্যাক স্লিপারদের জন্য (যাঁরা চিত হয়ে ঘুমোন:

তাদের জন্য চিকিৎসকের পরামর্শ, হাঁটুর নিচে বালিশ রাখার। “এই ছোট পরিবর্তন মেরুদণ্ড এবং জয়েন্টে চাপ কমায়, যা পিঠের নিচের অংশ বা লোয়ার ব্যাক এবং ও কোমরের ব্যথা কমায়।”

ডঃ চৌচান আরও বলেছেন, “এই দুই সহজ ঘুমের পজিশন রাতের অভ্যাসে নিয়ে পারলে শরীরের নানা জয়েন্টে অপ্রয়োজনীয় চাপ কমানো সম্ভব এবং জয়েন্টের ব্যথায় লক্ষণীয় স্বস্তি পাওয়া যায়।”

তিনি তাঁর ফলোয়ারদের বলছেন, সকালে পরিবর্তন লক্ষ্য করতে নিজেই চেষ্টা করে দেখুন।

ডাঃ অরুণ ভানোট, CK Birla Hospital, গুরগাঁও-এর Spine Services ডিরেক্টরও একই মত প্রকাশ করেছেন, “আপনার ঘুমের পজিশন পিঠের চাপ কমাতে, শরীর শক্ত হয়ে যাওয়া রোধ করতে এবং মেরুদণ্ড ভাল রাখতে সাহায্য করে।”

এক পুরনো সাক্ষাৎকারে, ডাঃ ভানোট শক্ত থেকে মাঝারি শক্ত ম্যাট্রেস বা গতি এবং ঘাড়কে সমান্তরাল রেখে বালিশ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। পেটের ওপর ভর দিয়ে শোয়া বা খুব উঁচু বালিশ ব্যবহার করা উচিত নয়, সেই নিয়ে সতর্ক করেছেন চিকিৎসক।


```