Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুষ্ক ঠোঁটে বারবার এই জিনিস লাগাচ্ছেন, তা নাকি শরীরের জন্য ক্ষতিকারক! বিশেষজ্ঞ যা জানালেন...

কিছু উপাদান কি ত্বকে ব্যবহারের জন্য আদৌ নিরাপদ? কী বলছেন ত্বক বিশেষজ্ঞ?

শুষ্ক ঠোঁটে বারবার এই জিনিস লাগাচ্ছেন, তা নাকি শরীরের জন্য ক্ষতিকারক! বিশেষজ্ঞ যা জানালেন...

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 2 August 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: পেট্রোলিয়াম জেলি কি আদৌ ত্বকে ব্যবহারের জন্য নিরাপদ? নাম শুনেই অনেকের মনে সন্দেহ তৈরি হয় ‘পেট্রোলিয়াম’ তো শুনতে খুব কৃত্রিম ও রাসায়নিকের মতো। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটা একদম নিরাপদ এবং উপকারী।

কানাডার ডার্মাটোলজিস্ট (ত্বক বিশেষজ্ঞ) ড্যানি গুয়ো সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত পেট্রোলিয়াম জেলি সংক্রান্ত কিছু ভুল ধারণা ভেঙে নতুন কিছু তথ্য তুলে ধরেছেন। একটি পডকাস্ট ভিডিওর প্রতিক্রিয়া হিসেবে তিনি এই বার্তাটি দেন।

কোন প্রচলিত মিথ বা ভুল তথ্য ভাঙলেন বিশেষজ্ঞ?

পডকাস্টে এক মহিলা বলছিলেন, “যদি পেট্রোলিয়াম জেলি ঠোঁটে লাগানো হয়, তাহলে পেট্রোলিয়াম সরাসরি শরীরে ঢুকছে। এটা খুবই বিপজ্জনক ও ক্ষতিকর। ঈশ্বর যা তৈরি করেননি, আমাদের শরীর সেটার জন্য তৈরি নয়।”

এই বক্তব্যের পাল্টা যুক্তি দিয়ে ডাঃ গুয়ো বলেন, “আসলে পেট্রোলিয়াম প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন এক উপাদান। সুতরাং ওঁর সংজ্ঞা অনুযায়ী, এটা ঈশ্বরই তৈরি করেছেন।”

তিনি ব্যাখ্যা করে বলেন, “খাঁটি অপরিশোধিত পেট্রোলিয়াম শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর। কিন্তু যে পেট্রোলিয়াম জেলি আমরা ব্যবহার করি, তা ১০০% পেট্রোলাটাম (Petrolatum) - এটি কিন্তু পেট্রোলিয়াম নয়। পেট্রোলিয়াম হল সেই কালো তরল যা মাটির তলা থেকে খনিজ তেল উত্তোলনের সময় উঠে আসে। কিন্তু পেট্রোলাটাম হল পরিশোধিত, বিশুদ্ধ একটি উপাদান, যেটি FDA, Canada Health, এবং EU-র মতো স্বাস্থ্য সচেতনতা প্রচারকারী কর্তৃপক্ষের মতে সম্পূর্ণ নিরাপদ।”

‘পেট্রোলিয়াম জেলি’ শব্দটাই কি তাহলে বিভ্রান্তির কারণ?

ডাঃ গুয়ো স্বীকার করেন, পেট্রোলিয়াম ও পেট্রোলাটাম শব্দ দুটো দেখতে বা শুনতে কাছাকাছি হওয়ায় সাধারণ মানুষ প্রায়ই বিভ্রান্ত হন। তাঁর কথায়, “দুর্ভাগ্যবশত, পেট্রোলাটাম-কে ‘পেট্রোলিয়াম জেলি’ বলেই ডাকা হয়। এই কারণেই অনেক তথাকথিত ‘হেলথ গুরুরা’ শব্দের ফাঁকে ভুল তথ্য ছড়াতে পারেন। সুতরাং এটা জেনে রাখা দরকার, কথাটা ‘পেট্রোলাটাম’, ‘পেট্রোলিয়াম জেলি’ নয়।”

কীভাবে ব্যবহার করবেন পেট্রোলিয়াম জেলি? আসন্ন উৎসবের মরশুমে রইল কিছু অসাধারণ বিউটি হ্যাক

এ শুধু ঠোঁটের জন্য ময়েশ্চারাইজার নয়, একে অনেক রকম ছোটখাট হ্যাক হিসেবে ব্যবহার করাই যেতে পারে। জেনে নিন বিশেষজ্ঞ-স্বীকৃত কিছু বিউটি টিপস:

চুলের ডগা ফাটার (split ends) সমাধান: চুলের ডগায় হালকা হাতে অল্প করে পেট্রোলিয়াম জেলি লাগান, চুল থাকবে ঝকঝকে আর ফ্রিজ-ফ্রি।

চটজলদি গ্লো: ফেস পাউডারে সামান্য পেট্রোলিয়াম জেলি মিশিয়ে চিকবোনে লাগান। আসবে ন্যাচারাল, হালকা হাইলাইটার ইফেক্ট।

হাইড্রেটিং বডি স্ক্রাব: সি-সল্টের সঙ্গে মিশিয়ে স্নানের পরে ব্যবহার করুন, সারাদিন ময়েশ্চারাইজড থাকবেন।

আইশ্যাডোতে গ্লসি লুক: আইলিডে সামান্য পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন, মিনিমাল অথচ স্টাইলিশ!

ক্লিন আইব্রো লুক: ক্লিন আর ডিফাইন্ড আউটলুক পেতে ভ্রুতে লাগিয়ে সেট করে ফেলুন।

পোশাক বা জুয়েলারিতে স্কিন র‍্যাশ: যে সব জায়গায় ঘষা লাগে, সেখানে হালকা পেট্রোলিয়াম জেলি লাগালে আরাম পাবেন।


```