Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

Fatty liver: ফ্যাটি লিভার থেকে মুক্তি চান? AIIMS-এর চিকিৎসক বলছেন এই তিন পানীয়েই মিলবে উপকার

সুস্থ লিভার মানেই জটিল, দামী সাপ্লিমেন্ট নয়। অনেক সময় দিনের মধ্যে আপনি কী কী খাচ্ছেন, সেটাই শরীরের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে।

Fatty liver: ফ্যাটি লিভার থেকে মুক্তি চান? AIIMS-এর চিকিৎসক বলছেন এই তিন পানীয়েই মিলবে উপকার

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 January 2026 13:01

দ্য ওয়াল ব্যুরো: অনিয়ন্ত্রিত জীবনযাপন (lifestyle) থেকে দীর্ঘসময় বসে থাকা অভ্যাস হোক বা তেল-ঝাল খাবার থেকে অতিরিক্ত অ্যালকোহল - মাশুল দিচ্ছে লিভার (liver)। চাপ বাড়ছে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির। হজমে সাহায্য করা থেকে শুরু করে পুষ্টি শোষণ ও শরীর থেকে টক্সিন বের করে দেওয়া - সব ক্ষেত্রেই লিভারের ওপর বেশ দায়িত্ব রয়েছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে শরীরের ওপর নানা অত্যাচারে ফ্যাটি লিভার ডিজিজ (fatty liver disease) ক্রমশই বাড়ছে।

এই অবস্থায় ওষুধ ও জীবনযাপনের পরিবর্তনের (medicine and lifestyle changes for fatty liver) পাশাপাশি খাদ্যাভ্যাসে সামান্য সচেতনতাও (food habit changes) বড় পার্থক্য গড়ে দিতে পারে - এমনটাই জানালেন AIIMS, হার্ভার্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সৌরভ শেঠি (Dr Saurabh Sethi)।

রবিবার তিনি ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি ফ্যাটি লিভার রোগীদের জন্য তিনটি সহজ পানীয়ের কথা জানিয়েছেন। তাঁর মতে, এগুলি শুধু সহজলভ্যই নয়, বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, এরা লিভারের সুরক্ষায় উপকারী।

কোন তিনটি পানীয়ের পরামর্শ দিলেন ড. শেঠি?

১. বিটরুট জুস (Beetroot Juice)

ডাঃ শেঠির কথায়, বিটরুটে রয়েছে বেটালাইনস (Betalains), এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভার কোষকে রক্ষা করে ও সেখানে চর্বি জমা কমাতে সাহায্য করে।

তাঁর পরামর্শ, অল্প পরিমাণে ও মাঝেমধ্যে পান করলেই যথেষ্ট। কারণ বেশি পরিমাণে খেলে তাতে থাকা প্রাকৃতিক চিনি উল্টে ক্ষতি করতে পারে। সপ্তাহে কয়েকদিন এক গ্লাস বিটরুট জুসই যথেষ্ট লিভারকে সুস্থ রাখতে।

২. কফি (Coffee)

চিকিৎসকের মতে, নিয়মিত কফি ডায়েটে রাখলে ফ্যাটি লিভার ও লিভার ফাইব্রোসিস হওয়ার ঝুঁকি কমে। তবে তিনি জোর দিয়েছেন অর্গানিক কফি বেছে নেওয়ার উপর এবং তাতে অবশ্যই চিনি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

যাঁরা একটু মিষ্টি পছন্দ করেন, তাঁদের জন্য বিকল্প হিসেবে তিনি বলেছেন মধু, মঙ্ক ফ্রুট বা স্টেভিয়া ব্যবহার করা যেতে পারে। তবে এরিথ্রিটল (Erythritol)-যুক্ত কোনও অ্যাডিটিভ যেন না থাকে, সে দিকে সতর্ক থাকতে হবে।

৩. গ্রিন টি (Green Tea)

ডাঃ শেঠির মতে, গ্রিন টি-তে আছে ক্যাটেচিনস (Catechins), বিশেষত ইজিসিজি (EGCG), যা লিভার এনজাইমের উন্নতি ঘটায় এবং চর্বি জমার প্রবণতা কমায়।

তিনি জানিয়েছেন, সপ্তাহে কয়েকবার গ্রিন টি রুটিনে রাখলেই লিভার অনেকটা সুস্থ থাকে এবং এতে থাকা হালকা ক্যাফেইন শরীরে স্ফুর্তি আনে।

ভিডিওটির ক্যাপশনে ড. শেঠি লিখেছেন, “আমি আমার কাছে আসা ফ্যাটি লিভার রোগীদের প্রায়ই এই তিন পানীয়ের পরামর্শ দিই। এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ক্লিনিক্যাল অভিজ্ঞতাতেও কার্যকর। লিভারের চর্বি কমাতে, হজম উন্নত করতে ও সব মিলিয়ে লিভারের স্বাস্থ্যে সহায়তা করে।”

তাঁর বার্তাটি স্পষ্ট, সুস্থ লিভার মানেই জটিল ডিটক্স ডায়েট বা দামী সাপ্লিমেন্ট নয়। অনেক সময় দিনের মধ্যে আপনি কী কী খাচ্ছেন, সেটাই শরীরের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য / সাজগোজ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।


```