রোজ এই ফল খাওয়া শরীরের জন্য ভালই, কিন্তু আপেল খাওয়ার পদ্ধতিতে সামান্য এই বদল আনলেই, তার গুণ বেড়ে যায় অনেকটাই?

শেষ আপডেট: 25 December 2025 19:14
দ্য ওয়াল ব্যুরো: আপেল অনেকের কাছেই প্রিয় ফলগুলির মধ্যে একটি, তার একটা বড় কারণ অবশ্যই এটা যে, তা স্বাস্থ্যের পক্ষে উপকারী (apples nutrition)। কথাতেই আছে, 'অ্যান অ্যাপল আ ডে, কিপস দ্য ডক্টর অ্যাওয়ে।' রোজ এই ফল আপনার ডায়েটে রাখছেন, সেটা তো শরীরের জন্য ভালই, কিন্তু জানেন কি, আপেল খাওয়ার পদ্ধতিতে সামান্য এই বদল আনলেই, আপেলের গুণ বেড়ে যায় অনেকটাই (apple benefits)?
ব্রিটেনের সার্জন ডা. করণ রাজন, যিনি জনপ্রিয় হেলথ কনটেন্ট ক্রিয়েটরও, সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওয় আপেল নিয়ে একটি কার্যকর গাট ফ্রেন্ডলি-হ্যাক শেয়ার করেছেন। তাঁর কথায়, আপেল সেদ্ধ (stewed apples) করে খাওয়ার মতো একটি সহজ বদলই গাট হেলথের জন্য দারুণ উপকারী হয়ে উঠতে পারে।
১৭ ডিসেম্বর পোস্ট করা ওই ভিডিওতে তিনি ব্যাখ্যা করেন, কেন কাঁচা আপেলের তুলনায় সেদ্ধ আপেল অন্ত্রের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আপেল সেদ্ধ করলে ঠিক কী হয়, কী বলছেন ডাক্তার?
ডা. রাজনের মতে, আপেলে থাকে পেকটিন নামের একটি গাট-ফ্রেন্ডলি সলিউবল ফাইবার। তবে কাঁচা অবস্থায় এই পেকটিন পুরোপুরি শরীর কাজে লাগাতে পারে না। কারণ, আপেলের কোষপ্রাচীরের মধ্যে সেলুলোজের সঙ্গে শক্তভাবে বাঁধা থাকে পেকটিন, ফলে অন্ত্রের ব্যাকটেরিয়ার পক্ষে সেটি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে।
কিন্তু যখন আপেল জল দিয়ে হালকা আঁচে সেদ্ধ করা হয়, তখন ধীরে ধীরে সেই কোষপ্রাচীর ভাঙতে শুরু করে। এর ফলে পেকটিন আরও সহজলভ্য হয়ে ওঠে, যা গাট ব্যাকটেরিয়া সহজেই কাজে লাগাতে পারে।
ডা. রাজনের কথায়, “কাঁচা আপেলে পেকটিন থাকে ঠিকই, কিন্তু তার বেশিরভাগটাই আটকে থাকে। যখন আপেল সেদ্ধ করা হয়, তখন তাপের প্রভাবে কোষপ্রাচীর ভেঙে যায়। পেকটিন আংশিক হাইড্রেটেড হয় এবং দীর্ঘ, শক্ত ফাইবার চেন ভেঙে ছোট ও বেশি দ্রবণীয় অংশে পরিণত হয়।”
এই ছোট ছোট ফাইবার অংশ, যাকে তিনি মজা করে ‘bite-sized fibre fragments’ বলেছেন, অন্ত্রের ব্যাকটেরিয়ার পক্ষে খুব সহজে ফারমেন্ট করা সম্ভব।
শরীরের এতে কী লাভ হয়?
এই ফাইবার ফারমেন্টেশনের ফলে তৈরি হয় শর্ট-চেন ফ্যাটি অ্যাসিড (Short-chain fatty acids), যা পেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডা. রাজনের দাবি অনুযায়ী, সেদ্ধ আপেল খেলে,
ডাক্তারের মতে, IBS (Irritable Bowel Syndrome) বা পেটের সংবেদনশীলতার সমস্যায় ভোগা মানুষের জন্য এটি বিশেষভাবে উপযোগী।
“যেহেতু আপেল আংশিকভাবে ভেঙে যায়, তাই হজমে চাপ কম পড়ে। ফলে পেট ফাঁপা, গ্যাসের সমস্যা অনেকটাই কমে - বিশেষ করে IBS বা সেনসিটিভ গাট থাকলে,” ব্যাখ্যা করেন তিনি।
বাড়তি বোনাস: পলিফেনল
সেদ্ধ করার আরেকটি বড় সুবিধা হল, এতে আপেলের ভেতরে আটকে থাকা পলিফেনল মুক্ত হয়ে যায়। এই পলিফেনলগুলি পেকটিনের সঙ্গে মিলে গাট হেলথে আরও বেশি উপকার করে।
ডা. রাজন স্পষ্ট করে জানান, “কাঁচা আপেল অবশ্যই ভাল। কিন্তু আপনি যদি একটু বেশি জেন্টল ফাইবার চান, তাহলে সেদ্ধ আপেল হতে পারে একটা প্রিবায়োটিকের দারুণ একটি সোর্স।