Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ভুঁড়ি কমাতে চাইছেন কিন্তু জিম-ডায়েটে ভয়? হেঁশেলের এই ৫ মশলা দিয়েই হবে মুশকিল আসান

রান্নাঘরের কয়েকটি উপাদান ব্যবহার করলেই পেটের অতিরিক্ত মেদ ঝরানো অনেক সহজ হতে পারে। বিশেষত, কিছু মশলা নিয়ম মেনে খেলে মেটাবলিজম বাড়ে, হজম ভালো হয় আর শরীরে জমে থাকা চর্বি গলতে শুরু করে

ভুঁড়ি কমাতে চাইছেন কিন্তু জিম-ডায়েটে ভয়? হেঁশেলের এই ৫ মশলা দিয়েই হবে মুশকিল আসান

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 July 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: ভুঁড়ি একটু বেড়ে গেলে সেটা কমানো সত্যিই কষ্টকর। বহু মানুষ জিমে গিয়ে, কঠিন ডায়েট মেনে চলেও কাঙ্ক্ষিত ফল পান না। আবার অনেকে জিম, ডায়েটের নাম শুনলে ভয় পান। তবে জানেন কি, শরীর নিয়ে সামান্য সচেতনতা আর রান্নাঘরের কয়েকটি উপাদান ব্যবহার করলেই পেটের অতিরিক্ত মেদ ঝরানো অনেক সহজ হতে পারে। বিশেষত, কিছু মশলা নিয়ম মেনে খেলে মেটাবলিজম বাড়ে, হজম ভালো হয় আর শরীরে জমে থাকা চর্বি গলতে শুরু করে (5 spices can help reduce belly fat)।

জেনে নিন, কোন কোন মশলা নিয়মিত খেলে পেটের মেদ কমানো সম্ভব


জিরে

জিরে শরীর থেকে টক্সিন বার করে দিতে সাহায্য করে। এটি হজমশক্তি বাড়িয়ে শরীরে ক্যালোরি পোড়াতে সাহায্য করে, ফলে ওজন কমতে শুরু করে।

কীভাবে খাবেন: এক চামচ জিরে এক গ্লাস গরম জলে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই জল ছেঁকে খেয়ে ফেলুন। এছাড়া, প্রতিদিন রান্নায় ডাল বা সবজিতে জিরে ব্যবহার করলেও উপকার পাবেন।

হলুদ

হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামের উপাদান ফ্যাট কোষের গঠন রোধ করে। এটি শরীরে চর্বি জমার হার কমায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে।

কীভাবে খাবেন: কাঁচা হলুদ ছোট ছোট টুকরো করে সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন। এছাড়া, রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে পান করলেও ভালো ফল পাবেন।

কালো মরিচ

কালো মরিচে থাকা পাইপেরিন শরীরের মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে সক্রিয় করে। এটি লিপিড মেটাবলিজমও উন্নত করে।

কীভাবে খাবেন: এক গ্লাস গরম জলে এক চিমটি কালো মরিচ গুঁড়ো মিশিয়ে দিনে একবার খাওয়া যেতে পারে। এছাড়া স্যালাড, স্যুপ বা ডাল-তরকারিতে কালো গোলমরিচ ছড়িয়ে খেলে উপকার পাবেন।

দারচিনি

দারচিনি শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিন হরমোনের ওঠানামা বন্ধ করতে সাহায্য করে। ফলে অতিরিক্ত চিনি চর্বিতে রূপান্তরিত হয় না।

কীভাবে খাবেন: এক টুকরো দারচিনি এক গ্লাস গরম জলে সারারাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই জল পান করুন।

আদা

আদা শরীরের জ্বালাভাব কমায়, হজমশক্তি বাড়ায় এবং খিদে নিয়ন্ত্রণে রাখে। এটি পেটের মেদ কমাতেও কার্যকরী।

কীভাবে খাবেন: আদা ছোট ছোট করে কেটে নিন। এরপর এক গ্লাস গরম জলে লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে সেই আদা দিয়ে তৈরি পানীয় সকালে খালি পেটে পান করুন।

জিমে না গিয়ে বা কড়া ডায়েট না মেনেও যদি নিয়মিত এই পাঁচটি মশলা সঠিকভাবে খেতে পারেন, তবে ধীরে ধীরে পেটের চর্বি কমতে শুরু করবে। অবশ্যই সঙ্গে রাখতে হবে হালকা শরীরচর্চা ও সঠিক ঘুমের অভ্যাস। 


```