Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতের ১৭% মহিলাদের মৃত্যু হার্ট অ্যাটাকে, অজান্তেই বাড়ছে ঝুঁকি, উপসর্গ উপেক্ষা করলেই বিপদ

তিনি জানান, 'গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ-এর তথ্য অনুযায়ী, ভারতে মহিলাদের মোট মৃত্যুর প্রায় ১৭ শতাংশের পেছনে রয়েছে হৃদরোগ। অথচ এখনও অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন না।'

ভারতের ১৭% মহিলাদের মৃত্যু হার্ট অ্যাটাকে, অজান্তেই বাড়ছে ঝুঁকি, উপসর্গ উপেক্ষা করলেই বিপদ

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 July 2025 17:40

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহিলাদের মধ্যে হৃদরোগ নীরবে ভয়াবহ বিপদের আকার নিচ্ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা (Health Expert)। সময়মতো চিকিৎসা না হলে এই রোগ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। হোয়াইট লোটাস ইন্টারন্যাশনাল হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর এবং হার্টনেট ইন্ডিয়ার চিকিৎসা উপদেষ্টা ডা. বিজয় ডি’সিলভার মতে, বহু মহিলা হৃদরোগের লক্ষণকে (Symptoms of heart attack) গুরুত্ব না দেওয়ায় এবং পর্যাপ্ত পরীক্ষা না করানোয় বিপদের আশঙ্কা অনেকটাই বেড়ে যাচ্ছে।

তিনি জানান, 'গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ-এর তথ্য অনুযায়ী, ভারতে মহিলাদের মোট মৃত্যুর প্রায় ১৭ শতাংশের পেছনে রয়েছে হৃদরোগ। অথচ এখনও অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন না।'

ডা. ডি’সিলভা বলেন, পুরুষদের থেকে মহিলাদের হৃদরোগের উপসর্গ (Symptoms of heart attack) অনেকটাই আলাদা হয়। অনেক সময়ে মহিলারা বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, ক্লান্তিভাব, এমনকি পিঠ বা চোয়ালে অস্বস্তির মতো লক্ষণ উপেক্ষা করেন। অনেকেই হার্ট অ্যাটাক হলেও বুঝতে পারেন না। সেই কারণেই মহিলাদের মধ্যে হৃদরোগ ধরা পড়ার হার কম, কিন্তু মৃত্যুর ঝুঁকি বেশি।

শুধু রোগীরাই নন, চিকিৎসকরাও অনেক সময় মহিলাদের হালকা উপসর্গকেও গুরুত্ব দেন না। ফলে ডায়বেটিস বা উচ্চ রক্তচাপ থাকলেও হৃদরোগের পরীক্ষার প্রয়োজন মনে করেন না। এমনকি স্ট্রেস টেস্টেও মহিলাদের ক্ষেত্রে ভুল ফলাফল আসতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, মহিলাদের হৃদরোগ থেকে রক্ষা পেতে এই কয়েকটি নিয়ম মেনে চলা উচিত—

  • ১৮ বছর বয়সের পর থেকেই বছরে অন্তত একবার রুটিন চেক-আপ করানো প্রয়োজন।
  • যদি পরিবারে কারও হৃদরোগের ইতিহাস থাকে, কিংবা ডায়বেটিস বা উচ্চ রক্তচাপ থাকে, তা হলে ‘হার্ট রিস্ক অ্যাসেসমেন্ট’ করানো অত্যন্ত জরুরি।
  • প্রয়োজনে অনলাইন চিকিৎসা বা টেলি-হেলথ পরিষেবা নিয়েও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা দরকার।

সবশেষে, হৃদরোগ যে শুধু পুরুষদেরই সমস্যা নয়, তা বুঝে মহিলাদের ক্ষেত্রেও সময়মতো পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা।


```