Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

মাত্র ২৪ হাজার টাকায় সাত জ্যোতির্লিঙ্গ দর্শন! বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করল রেল

ভ্রমণ শুরু হবে আগামী ১৮ নভেম্বর যোগ সিটি ঋষিকেশ রেল স্টেশন থেকে। ১১ রাত ও ১২ দিনের এই সফর শেষ হবে ২৯ নভেম্বর। 

মাত্র ২৪ হাজার টাকায় সাত জ্যোতির্লিঙ্গ দর্শন! বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করল রেল

এআই দিয়ে তৈরি ছবি

শেষ আপডেট: 7 September 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: শিবভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে এল ভারতীয় রেল। ভারত গৌরব পর্যটন প্রকল্পের আওতায় নভেম্বর মাসে শুরু হচ্ছে এক অনন্য আধ্যাত্মিক সফর, একসঙ্গে ৭ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ। মাত্র ২৪,১০০ টাকা থেকে শুরু হওয়া এই ভ্রমণ প্যাকেজে ভক্তরা পাবেন ১২ দিনের যাত্রার সুবিধা, যেখানে একসঙ্গে ভক্তি, আরাম আর ঐতিহ্যের অভিজ্ঞতা মিলবে বিশেষ ভারত গৌরব পর্যটক ট্রেনে।

ভ্রমণ শুরু হবে আগামী ১৮ নভেম্বর যোগ সিটি ঋষিকেশ রেল স্টেশন থেকে। ১১ রাত ও ১২ দিনের এই সফর শেষ হবে ২৯ নভেম্বর। তবে ঋষিকেশ ছাড়াও হারিদ্বার, লখনউ, কানপুর-সহ বিভিন্ন স্টেশন থেকে উঠতে পারবেন যাত্রীরা। মোট ৭৬৭ জন যাত্রী নিয়ে যাত্রা করবে এই বিশেষ পর্যটক ট্রেন।

কোন কোন জ্যোতির্লিঙ্গ দর্শন হবে?

এই আধ্যাত্মিক সফরে ভক্তরা দর্শন করতে পারবেন

  • ওমকারেশ্বর
  • মহাকালেশ্বর
  • নাগেশ্বর
  • সোমনাথ
  • ত্র্যম্বকেশ্বর
  • ভীমশঙ্কর
  • ঘৃশ্নেশ্বর

এছাড়াও সফরে অন্তর্ভুক্ত রয়েছে দ্বারকাধীশ মন্দির ও বেট দ্বারকা ভ্রমণ।

ভাড়া কত?

ভ্রমণ প্যাকেজের ভাড়া নির্ধারণ করা হয়েছে যাত্রীদের আরাম ও সুবিধা অনুযায়ী তিনটি বিভাগে—

  • কমফোর্ট (2AC): জন প্রতি ৫৪,৩৯০ টাকা
  • স্ট্যান্ডার্ড (3AC): জন প্রতি ৪০,৮৯০ টাকা
  • ইকনমি (স্লিপার): জন প্রতি ২৪,১০০ টাকা

ভারত গৌরব যোজনা অনুযায়ী প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।

কী কী থাকছে প্যাকেজে?

  • ট্রেন যাত্রা
  • বাজেট হোটেলে রাত্রি যাপন
  • বাজেট হোটেলে ‘ওয়াশ অ্যান্ড চেঞ্জ’ সুবিধা
  • সকালের চা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন ও রাতের খাবার (শুধুমাত্র নিরামিষ)
  • ভ্রমণ বিমা
  • পেশাদার ট্যুর ম্যানেজার এবং ট্যুর এসকর্টস
  • সমস্ত প্রযোজ্য কর

কী কী অন্তর্ভুক্ত নয়?

  • মন্দির বা দর্শনীয় স্থানের প্রবেশমূল্য
  • নৌকা বিহার ও গাইড চার্জ
  • ড্রাইভার, ওয়েটার বা অন্যদের টিপস
  • ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, মিনারেল ওয়াটার, পানীয় ইত্যাদি

কীভাবে বুকিং করবেন?

এই বিশেষ ভ্রমণ বুক করা যাবে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমে।

আবশ্যিক নিয়ম

যাত্রীদের ট্রেনে ওঠার সময় আধার বা অন্য কোনো পরিচয়পত্র এবং কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগে শিবভক্তদের জন্য একসঙ্গে আধ্যাত্মিকতা ও সুরক্ষিত যাত্রার পরিবেশ নিশ্চিত করা হবে।


```