Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর ছুটিতে উত্তরবঙ্গ যাবেন? এদিকে ট্রেন-বাসের টিকিট নেই, এই রুটে মিলবে বাড়তি সুযোগ

পুজোর ছুটি মানেই উত্তরবঙ্গ ভ্রমণ। ট্রেন বা বাসের টিকিট না মিললেও মালদহ হয়ে পৌঁছানো সম্ভব। শিলিগুড়ি, দার্জিলিং ও ডুয়ার্স সহজে ভ্রমণ করুন।

পুজোর ছুটিতে উত্তরবঙ্গ যাবেন? এদিকে ট্রেন-বাসের টিকিট নেই, এই রুটে মিলবে বাড়তি সুযোগ

উত্তরবঙ্গ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 September 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির পুজো মানেই শুধু প্যান্ডেল হপিং আর খাওয়া-দাওয়া নয়, সঙ্গে থাকে ভ্রমণের নেশাও। প্রতিবছরই লক্ষ লক্ষ মানুষ এই সময় বেরিয়ে পড়েন উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্স কিংবা দার্জিলিংয়ের পথে। কিন্তু সমস্যা হচ্ছে ট্রেন বা বাস—আগেভাগেই সব টিকিট উধাও! তাহলে কি আর ঘোরা হবে না? চিন্তার কিছু নেই। একটু ঘুরপথে গেলেই মিলে যাবে সমাধান।

মালদহ হয়ে পৌঁছে যান উত্তরবঙ্গে

যদি সরাসরি নিউ জলপাইগুড়ির ট্রেনের টিকিট না পান, সোজা রওনা দিন মালদহর উদ্দেশে। রাতের বাস হোক বা ট্রেন, কলকাতা থেকে মালদহ পৌঁছতে সময় লাগে ৮–৯ ঘণ্টা। সকালে বেরোলে দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন।

মালদহ টাউনে নামলেই মিলবে উত্তরবঙ্গগামী বাস ও ট্রেনের ভিড়। শিলিগুড়ি পৌঁছতে সাধারণত ৩–৪ ঘণ্টা লাগে। তারপর গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছে যাবেন আপনার পছন্দের পাহাড়ি গন্তব্যে।

কেন মালদহ হয়ে যাওয়া সুবিধাজনক?

মালদহ উত্তরবঙ্গগামী ট্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। পশ্চিম ভারত কিংবা দিল্লি থেকে আসা বহু ট্রেন মালদহ হয়ে শিলিগুড়ি যায়। ফলে সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যে ট্রেনে কলকাতা থেকে টিকিট পাননি, সেই ট্রেনই মালদহ থেকে ফাঁকা আসন নিয়ে সহজেই ধরতে পারবেন।

চাইলে মালদহ ট্যাক্সি স্ট্যান্ড থেকে সরাসরি গাড়িও ভাড়া নিতে পারেন দার্জিলিং, জলপাইগুড়ি বা ডুয়ার্সের মতো জায়গার উদ্দেশে। এতে খরচ কিছুটা বাড়বে ঠিকই, তবে যাত্রা হবে অনেক আরামদায়ক। ঘুরতে যাওয়ার প্ল্যান করার আগে অবশ্যই থাকার জায়গা অগ্রিম বুকিং সেরে রাখুন। কারণ গত কয়েক বছরে উত্তরবঙ্গে পর্যটকের ভিড় এতটাই বেড়েছে যে, হোটেল না পেয়ে অনেক সময় রাস্তায় রাত কাটাতে হয়েছে ভ্রমণপিপাসুদের। তাই থাকার ব্যবস্থা নিশ্চিত না করে কখনও বেরোবেন না।


```