Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক টিকিটেই ঘোরা যাবে গোটা দেশ! ভারতীয় রেলের বিশেষ অফার ‘সার্কুলার জার্নি টিকিট’

ভারতীয় রেলের নতুন অফার ‘সার্কুলার জার্নি টিকিট’-এ এক টিকিটেই ঘোরা যাবে গোটা দেশ। ট্যুরিস্ট, তীর্থযাত্রী ও লং ট্রাভেলের জন্য এই টিকিটে মিলছে ২৫% পর্যন্ত ছাড়, একাধিক ব্রেক জার্নি ও ফ্লেক্সিবল ভ্রমণের সুবিধা।

 

এক টিকিটেই ঘোরা যাবে গোটা দেশ! ভারতীয় রেলের বিশেষ অফার ‘সার্কুলার জার্নি টিকিট’

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 14 September 2025 19:20

দ্য ওয়াল ব্যুরো: এক শহর থেকে আরেক শহরে ঘোরাঘুরি মানেই আলাদা আলাদা ট্রেন টিকিট কাটার ঝামেলা। কোথাও মন্দির, কোথাও সমুদ্র, কোথাও আবার ব্যবসার কাজে যেতে হলে একের পর এক টিকিটের হ্যাপা সামলাতে গিয়ে আনন্দ যাত্রা অনেক সময়েই পরিণত হয় টেনশনে। তবে এবার সেই চাপ কমাতে ভারতীয় রেল এনেছে অভিনব সমাধান, সার্কুলার জার্নি টিকিট (CJT)।

কী এই সার্কুলার জার্নি টিকিট?

সাধারণ টিকিট যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি রুটেই জারি হয়, সেখানে সার্কুলার জার্নি টিকিটের বিশেষত্ব হল, এটি একটি চক্রাকার রুটের জন্য। অর্থাৎ, যাত্রা শুরু হবে একটি নির্দিষ্ট স্টেশন থেকে এবং আবার সেই স্টেশনেই শেষ হবে। এর মধ্যে মিলবে একাধিক শহরে নেমে ঘোরার সুযোগ। যেমন, দিল্লি থেকে শুরু করে কন্যাকুমারী ঘুরে ফের দিল্লি ফেরা, এর মধ্যে মথুরা, মুম্বই, গোয়া, বেঙ্গালুরু, মাইসুরু, উটি, তিরুবনন্তপুরম মিলিয়ে প্রায় ৭,৫৫০ কিমি ভ্রমণ ৫৬ দিনে সম্ভব এই টিকিটে।

কারা পাবেন সুবিধা?

যাঁরা ছুটিতে ঘুরতে বেরিয়েছেন, তীর্থযাত্রা বা দীর্ঘ ব্যবসায়িক সফরে যাবেন, তাঁদের জন্য দারুণ কার্যকর এই টিকিট। এক টিকিটেই মিলবে—

  • পরিকল্পনা অনুযায়ী একাধিক জায়গায় ওঠা-নামার সুযোগ
  • অনির্দিষ্ট সময় পর্যন্ত স্টপওভারের সুবিধা
  • ক্লাস আপগ্রেডের সুযোগ
  • তারিখ বদলের স্বাধীনতা
  • টেলিস্কোপিক ভাড়ার কারণে সাধারণত ২৫% পর্যন্ত খরচ কমে যায়

কত ধরনের সার্কুলার টিকিট আছে?

  • স্ট্যান্ডার্ড CJT: জনপ্রিয় তীর্থযাত্রা বা ট্যুরিস্ট রুটের জন্য আগে থেকে নির্দিষ্ট করা টিকিট। জোনাল রেলের ওয়েবসাইট বা টাইম টেবিলেই এর তালিকা থাকে।
  • নন-স্ট্যান্ডার্ড CJT: যাত্রী চাইলে নিজের মতো করে রুট বানাতে পারেন, তবে তা অবশ্যই রেলের নিয়ম মেনে হতে হবে।

কী কী নিয়ম মানতে হবে?

  • যাত্রা শুরুর এবং শেষের স্টেশন একই হতে হবে।
  • মাঝপথে সর্বাধিক ৮ বার ব্রেক জার্নির অনুমতি রয়েছে।
  • একবার টিকিট ইস্যু হলে মাঝপথে রুট পাল্টানো যায় না।
  • প্রতিটি লেগের জন্য আলাদা রিজার্ভেশন করাতে হবে।
  • ফার্স্ট ক্লাস, এসি সহ সব শ্রেণির জন্য টিকিট প্রযোজ্য।

ভাড়ার হিসাব

  • পুরো ভ্রমণ দূরত্ব নির্ধারণ করে তার অর্ধেকের ভাড়া নেওয়া হয় এবং তা দ্বিগুণ করে মূল ভাড়া হিসাব করা হয়।
  • প্রতিটি লেগের জন্য রিজার্ভেশন ফি আলাদা দিতে হয়।
  • অতিরিক্ত চার্জ বা সুপারফাস্ট চার্জ একবারই নেওয়া হয়।
  • প্রবীণ নাগরিকরা পুরুষ হলে ৪০%, মহিলা হলে ৫০% ছাড় পান। শিশুদের ক্ষেত্রে অর্ধেক ভাড়া ধার্য হয়।

কতদিন বৈধ?

যাত্রা দূরত্বের উপর নির্ভর করে টিকিটের মেয়াদ নির্ধারিত হয়—প্রতি ৪০০ কিমির জন্য ১ দিন এবং প্রতিটি ব্রেক জার্নির (২০০ কিমি) জন্য অতিরিক্ত ১ দিন।

বুকিং পদ্ধতি

  • সরাসরি কাউন্টার থেকে এই টিকিট মেলে না। প্রথমে যাত্রীকে নিজের ভ্রমণ পরিকল্পনা লিখিত আকারে জমা দিতে হয়
  • ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বা বড় স্টেশনের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হয়
  • তাঁরা খরচ হিসাব করে দেন
  • তারপর নির্দিষ্ট ফর্মে আবেদন করে টিকিট কাটা যায়
  • টিকিট হাতে পাওয়ার পর প্রতিটি লেগের জন্য আলাদা রিজার্ভেশন করাতে হয়।

বাতিলের নিয়ম

যাত্রা শুরু হওয়ার আগে CJT বাতিল করা যায়। স্বাভাবিক ক্যানসেলেশন চার্জ প্রযোজ্য। তবে রিজার্ভেশন চার্জ সম্পূর্ণ ফেরত দেওয়া হয়।

সব মিলিয়ে, সার্কুলার জার্নি টিকিট হল ভ্রমণপিপাসুদের জন্য একেবারে ‘অল-ইন-ওয়ান পাসপোর্ট’। এক টিকিটে সারা ভারত ভ্রমণের এই সুযোগ একদিকে খরচ বাঁচায়, অন্যদিকে ঝামেলাহীন ভ্রমণের নিশ্চয়তা দেয়।


```