Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পরিবার-বন্ধুর সঙ্গে নয়, একাই অ্যাডভেঞ্চার খুঁজছে ভারতীয়রা! সোলো ট্রিপে বিদেশ যাচ্ছে প্রচুর মানুষ

উৎসবের মরসুমে বাড়ি নয়, বিদেশে একাই ছুটি কাটাতে চাইছেন ভারতীয়রা।

পরিবার-বন্ধুর সঙ্গে নয়, একাই অ্যাডভেঞ্চার খুঁজছে ভারতীয়রা! সোলো ট্রিপে বিদেশ যাচ্ছে প্রচুর মানুষ

সোলো ট্রিপ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 October 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুম মানেই ছিল বাড়ি ফেরা, বন্ধু-পরিবারের সঙ্গে দেখা করা। কিন্তু এখন অনেকেই একা ঘুরতে পছন্দ করেন। ভারতীয়রা লম্বা ছুটি কাটাতে একা একাই (Solo) বিদেশ ভ্রমণের পথ বেছে নিচ্ছেন। ভিসা প্রক্রিয়াকরণ প্ল্যাটফর্ম Atlys-এর সাম্প্রতিক তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০২৫-এর মধ্যে জমা পড়া মোট ভিসা আবেদনের ৭১ শতাংশেরও বেশি সোলো পর্যটকদের কাছ থেকে এসেছে।

এই প্রবণতা সম্পর্কে Atlys-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহিত নাহাটা বলেন, "ভারতে ভ্রমণ মানেই ছিল পারিবারের সঙ্গে দেখা করা, ঘুরতে যাওয়া। কিন্তু এই বছর আমরা অন্যরকম কিছু দেখছি। পর্যটকরা লম্বা ছুটিগুলোকে কাজে লাগিয়ে বিদেশে নতুন গন্তব্য এবং অভিজ্ঞতা খুঁজে পেতে চাইছেন।"

প্রাপ্ত তথ্য অনুযায়ী, একা ঘুরতে ভালবাসা মানুষের মধ্যে মিলিনিয়ালরাই সংখ্যায় সবচেয়ে বেশি, যা মোট আবেদনকারীদের অর্ধেকের বেশি। এরপরেই রয়েছে জেন জি (Gen Z) এবং জেন এক্স (Gen X)-এর ভ্রমণকারীরা।

একা ঘুরে বেরানো ভারতীয় পর্যটকদের পছন্দের ৬টি আন্তর্জাতিক গন্তব্য

১. সংযুক্ত আরব আমিরশাহী (UAE): এই দেশটি ভারতীয়দের কাছে অত্যন্ত পছন্দের। ইউকে, ইউএস এবং কিছু অন্যান্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্ট পারমিট থাকা ব্যক্তিরা এখানে ভিসা অন অ্যারাইভাল পান। ঘন ঘন ও স্বল্প দূরত্বের ফ্লাইটের কারণে সেখানে যেতে বেশি পছন্দ করছে মানুষ।

২. থাইল্যান্ড: থাইল্যান্ড জনপ্রিয় হওয়ার তিনটি প্রধান কারণ হল— ৬০ দিন পর্যন্ত ভিসা-মুক্ত প্রবেশ, খাবারের কম খরচ এবং ভারতীয় শহরগুলি থেকে প্রচুর কম খরচের সরাসরি ফ্লাইট।

৩. ভিয়েতনাম: বিগত কয়েক বছর ধরে ভিয়েতনাম ভারতীয় পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে। ২০২৪ সালে প্রায় ৫ লাখ ভারতীয় পর্যটক ভিয়েতনাম ভ্রমণ করেছেন। ভিসা পাওয়া সহজ হওয়ায় এবং খাবার ও থাকার খরচ কম হওয়ায় দা নাং ও ফু কুওক-এর মতো সমুদ্র সৈকতের গন্তব্যগুলি খুবই জনপ্রিয়।

৪. ইন্দোনেশিয়া: কম খরচে মনোরম দ্বীপগুলির জন্য ইন্দোনেশিয়া বিখ্যাত। ভারতীয়দের জন্য এখানে সাধারণত ই-ভিসা বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা থাকে। পর্যটন কেন্দ্রগুলিতে পরিচিত খাবার সহজেই পাওয়া যায়।

৫. মালয়েশিয়া: ভারত থেকে সহজে পৌঁছানোর সুবিধা এবং সরল ই-ভিসা পদ্ধতির কারণে মালয়েশিয়া জনপ্রিয়। মাল্টিকালচারাল দেশ হওয়ায় কুয়ালালামপুরের মতো শহরে সহজেই ভারতীয় খাবার পাওয়া যায়।

৬. শ্রীলঙ্কা: সাশ্রয়ী ফ্লাইটের কারণে শ্রীলঙ্কা একটি সুবিধাজনক গন্তব্য। এখানে ই-ভিসা সুবিধা পাওয়া যায়। একই জলবায়ু এবং সাংস্কৃতিক মিল থাকার পাশাপাশি ভারতীয় ও দক্ষিণ এশীয় খাবারের সহজলভ্যতাও একে জনপ্রিয় করেছে।
 


```