Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউরোপের ৬টি গোপন গন্তব্যে ভিড় জমাচ্ছেন ধনীরা, ইবিজা বা লেক কোমোর কদর কেন কমছে

বিশ্বের ধনী পর্যটকরা ভিড়ভাট্টা এড়িয়ে ইউরোপের একাধিক নিরিবিলি অঞ্চলে গোপনে সময় কাটাতে ছুটে যাচ্ছেন। একসময়ে বিলাসবহুল ভ্রমণ মানে ছিল সেন্ট ট্রোপেজ, ইবিজা বা মাইকনসের মতো ব্যস্ত সমুদ্রতটে দেখা আর সেখানে ছুটি কাটানোর ছবি তুলে ইনস্টায় পোস্ট করে দেখানো। কিন্তু এখন নতুন ট্রেন্ড হলো গোপন ভ্রমণ। ধনীরা চাইছেন এমন জায়গা, যেখানে ভিড় নেই, আছে নৈসর্গিক সৌন্দর্য আর গোপনীয়তা।

ইউরোপের ৬টি গোপন গন্তব্যে ভিড় জমাচ্ছেন ধনীরা, ইবিজা বা লেক কোমোর কদর কেন কমছে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 19 August 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: পর্যটনের ধারা বা ট্রাভেল ট্রেন্ড সময়ের সঙ্গে বদলে বদলে যায়। বাংলায় আগে যেমন খুব জনপ্রিয় ছিল কুণ্ডু বা ব্যানার্জি স্পেশালের মতো ট্রাভেল কোম্পানিগুলোর সঙ্গে ১৪ দিনের উত্তর ভারত সফর বা দক্ষিণ ভারত সফর। এখন সেই ধারা অনেক বদলে গেছে। মানুষ খুঁজে খুঁজে পৌঁছে যাচ্ছে এমন সব জায়গায় যেখানে ভিড় কম।

বিশ্বজুড়েই সেই স্রোত বইছে। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ধনী পর্যটকরা ভিড়ভাট্টা এড়িয়ে ইউরোপের একাধিক নিরিবিলি অঞ্চলে গোপনে সময় কাটাতে ছুটে যাচ্ছেন। একসময়ে বিলাসবহুল ভ্রমণ মানে ছিল সেন্ট ট্রোপেজ, ইবিজা বা মাইকনসের মতো ব্যস্ত সমুদ্রতটে দেখা আর সেখানে ছুটি কাটানোর ছবি তুলে ইনস্টায় পোস্ট করে দেখানো। কিন্তু এখন নতুন ট্রেন্ড হলো গোপন ভ্রমণ। ধনীরা চাইছেন এমন জায়গা, যেখানে ভিড় নেই, আছে নৈসর্গিক সৌন্দর্য আর গোপনীয়তা।

সিয়েনা চার্লস নামের ভ্রমণ সংস্থার প্রধান জ্যাকলিন সিয়েনা ইন্ডিয়া জানিয়েছেন, এখন ধনীরা সহজলভ্য স্পট এড়িয়ে যাচ্ছেন। যেমন— লেক কোমোর বদলে লেক ওর্তা, কানেসের বদলে কর্সিকা কিংবা মাইকনসের বদলে পাতমস।

এই প্রবণতার জেরে হোটেল চেইনগুলিও বদলে ফেলছে তাদের কৌশল। এখন বড় রিসর্টে সাধারণ রুমের বদলে তৈরি হচ্ছে আলাদা কটেজ বা ভিলা—যেখানে অতিথিরা পাবেন সম্পূর্ণ গোপনীয়তা। যেমন এক ট্রাভেল কোম্পানির মালিক মেলিসা বিগস ব্রাডলি বলছেন, “পর্যটকরা চাইছেন রিসর্টের মধ্যেই ভিলা ভাড়ার মতো অভিজ্ঞতা।”

৬ গন্তব্য ধনী পর্যটকদের কাছে এখন লুকনো স্বর্গ (Europe trending destinations)
ব্লুমবার্গের তালিকায় উঠে এসেছে ইউরোপের ছয়টি বিশেষ গন্তব্য, যেখানে গোপন বিলাসিতা মিলছে।
 

কর্সিকা ও ইজ (ফ্রান্স): কর্সিকার দুর্গম সমুদ্রতটে মিলবে নিরিবিলি ভিলা ও প্রাইভেট ইয়টের অভিজ্ঞতা। ইজ গ্রামে প্রাচীন দুর্গঘেরা হোটেল Château de la Chèvre d'Or হলো তারকা পর্যটকদের প্রিয় আশ্রয়।

লেক ইয়াসনা (স্লোভেনিয়া): আল্পস ও অ্যাড্রিয়াটিকের মাঝে অবস্থিত এ গন্তব্যে আছে হিমবাহের হ্রদ, অরণ্য আর পাহাড়। এখানে হোটেল মিলকা-য় স্থানীয় উপাদানে তৈরি নর্ডিক স্টাইলে খাবারের স্বাদ অনেকেই বেশ পছন্দ করছেন।

লেক ওর্তা ও দোলোমাইটস (ইতালি): ভেনিস ও আমালফির কোলাহল এড়িয়ে পিয়েডমন্টের লেক ওর্তা নিস্তব্ধতার ঠিকানা। এখান থেকে অনেকে যান দোলোমাইটসের প্রাচীন শহর কোরতিনায়।

মেনোরকা (স্পেন): ইবিজা বা মায়োর্কার মতো কোলাহল নয়, বরং শান্ত সৈকত, প্রকৃতি আর শিল্পকলা নিয়ে এক অনন্য দ্বীপ হল মেনোরকা। এখানে নতুন খোলা সান্তা আনা ও সন এরমিতা রিসর্ট একান্ত বিলাসিতার স্বাদ দিচ্ছে।

কেন এমন পরিবর্তন?
বিশেষজ্ঞদের মতে, করোনা-পরবর্তী সময়ে ধনী পর্যটকদের মধ্যে গোপনীয়তা, স্বাস্থ্য সুরক্ষা ও একান্ত অভিজ্ঞতার চাহিদা অনেক বেড়েছে। সামাজিক মাধ্যমে অতিরিক্ত প্রদর্শনও তাদের প্রচলিত হটস্পটগুলো থেকে সরিয়ে নিচ্ছে।
 


```