
শিল্পা শেট্টি।
শেষ আপডেট: 7 April 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব স্বাস্থ্য দিবসে (World Health Day) দেশবাসীকে 'স্বাস্থ্য ও মস্ত' থাকার টিপস দিলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বলিউডে অভিনয় জীবন শুরু করা থেকে এ পর্যন্ত শরীরী বিভঙ্গ বজায় রাখার অন্যতম কৃতিত্ব ও জিরো ফিগারকে বিখ্যাত করে তোলা শিল্পা সোমবার সকালে তাঁর যোগাসন চর্চার মাধ্যমে ভক্ত ও সাধারণ মানুষকে সহজে সুস্থ থাকার উপায় বাতলে দেন।
ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে মাত্র তিনটি আসনের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন, এই তিনটি আসন করলেই কীভাবে সুস্থ জীবন কাটানো যায়। পোস্টে শিল্পা লিখেছেন, আজ আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করছি। শুধু এই দিনটাই নয়, প্রতিদিন আপনার স্বাস্থ্যকর দিন শুরু করুন এইভাবে। স্বাস্থ্যই প্রতিটি মানুষের সবথেকে বড় সম্পদ। সুস্থ থাক, মস্ত থাক পোস্টের ক্যাপশনে শিল্পা #MondayMotivation, #SwasthRahoMastRaho and #FitIndia হ্যাশট্যাগগুলি ব্যবহার করেছেন।
ভিডিওতে শিল্পা মোট তিনটি আসন করে দেখিয়েছেন। একটি হল- ধনুরাসন, দ্বিতীয়টি সেতু বন্ধাসন ও চক্রাসন। মূল আসনটি করতে কষ্ট হলে সেতু বন্ধাসন ও চক্রাসনের বিভিন্ন স্তরের ও পদ্ধতির বিভিন্ন প্রকার করে দেখান শিল্পা। লালচে গোলাপি রঙের স্পোর্টস ব্রায়ের সঙ্গে ম্যাচিং প্রিন্টেড আঁটসাঁট যোগা টাইটস পরে তিনটি আসন করে দেখান অভিনেত্রী। একইসঙ্গে রোজ এই তিনটি আসন চর্চা করলে তার উপকারও জানিয়ে দিয়েছেন।
View this post on Instagram
* প্রসঙ্গত, এটা সাধারণ তথ্যের জন্য। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অভ্যাস করা বিপজ্জনক হতে পারে। তাই যোগাভ্যাসের আগে কোনও বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত।