Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ভালবাসার সপ্তাহে 'টেডি ডে'! জানেন কি কেন মনের মানুষের জন্য এই বিশেষ উপহার

কোনওদিন রোজ ডে আবার কোনওদিন চকলেট ডে, হাগ ডে, কিস ডে, প্রপোজ ডে পেরিয়ে আসে সেই অপেক্ষার দিন 'ভ্যালেন্টাইন্স ডে'। এইবারের ভ্যালেন্টাইন্স ডে তো আরই স্পেশ্যাল। কারণ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজোও পড়েছে ওই একই দিনে।

ভালবাসার সপ্তাহে 'টেডি ডে'! জানেন কি কেন মনের মানুষের জন্য এই বিশেষ উপহার

শেষ আপডেট: 10 February 2024 14:42

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর চারদিন। তারপরই শুরু হবে ভালবাসার উদযাপন। প্রত্যেক বছর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে'এর এক সপ্তাহ আগে থেকে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। এক একদিনে এক একরকম ভাবে কাছের মানুষকে ভালবাসা জাহির করা।

কোনওদিন রোজ ডে আবার কোনওদিন চকলেট ডে, হাগ ডে, কিস ডে, প্রপোজ ডে পেরিয়ে আসে সেই অপেক্ষার দিন 'ভ্যালেন্টাইন্স ডে'। এইবারের ভ্যালেন্টাইন্স ডে তো আরই স্পেশ্যাল। কারণ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজোও পড়েছে ওই একই দিনে।

ভালবাসার সপ্তাহে একটি দিন টেডি ডে। কিন্তু প্রেমের সঙ্গে টেডির সম্পর্ক! জানেন কি কেন? শোনা যায় আমেরিকার রাষ্ট্রপতি থিওডর রুজভেল্ট একবার বনে শিকার করতে গিয়ে  একটি ঘায়েল হওয়ায় ভাল্লুকের মুখোমুখি হন। মন গলে যায় তাঁর। ভাল্লুকটিকে তিনি আর শিকার করেননি। রাষ্ট্রপতির এমন উদারতার আখ্যান পরের দিন 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকায় কার্টুন রূপে প্রকাশিত হয়। কার্টুনটি এঁকেছিলেন কার্টুনিস্ট ক্লিফোর্ড বেরিম্যান। 

পত্রিকায় প্রকাশিত কার্টুনটি দেখে ব্যবসায়ী মরিস মিকটম বাচ্চা ভাল্লুকের মতো দেখতে একটি নরম পুতুল তৈরি করেন। পুতুলটা ডিজাইন করেছিল তাঁরই স্ত্রী। দুজনে ওই পুতুলের নাম দেন 'টেডি'। টেডি বিয়ার নাম রাখার অন্য একটা মজার কারণও আছে। রাষ্ট্রপতি রুজভেল্টের ডাকনাম ছিল টেডি। তাই রাষ্ট্রপতিকে উৎসর্গ করে এই খেলনা পুতুলের নাম রাখা হয় টেডি। অবশ্য সে বিষয়ে আগেই রাষ্ট্রপতির অনুমতি নেওয়া হয়েছিল। 

সেই টেডি কখন যেন কাছের মানুষকে ভালবাসা জানানোর অন্যতম মাধ্যম হয়ে গেল। চকলেট, ফুল, আংটির পাশেই ঠাঁই পেয়ে গেল মিষ্টি সব টেডি। প্রেম সপ্তাহে কাছের মানুষকে মনের কথাটা জানাতে চান! একটা ছোট্ট টেডিই যে সেই দায়িত্ব নিয়ে নিতে পারে।


```