Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দুটো শোরুম উদ্বোধন করতে কলকাতায় এলেন বিদ্যা বালান

বাইরের কোনও খাবারই খান না তিনি, তবে খেতে পারলে শ্রীহরির লুচি-ঘুগনি নিশ্চয় খেতেন তিনি এমনটাই জানান। কলকাতার মিষ্টি দই যে বিদ্যা বালানের পছন্দের তালিকায় ১ নম্বর সেটা জানাতেও ভোলেননি বলিউড অভিনেত্রী। 

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দুটো শোরুম উদ্বোধন করতে কলকাতায় এলেন বিদ্যা বালান

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 October 2023 13:24

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দুটো শোরুম উদ্বোধন করতে কলকাতায় এলেন বিদ্যা বালান । গত শুক্রবার একইসঙ্গে কাঁকুড়গাছি এবং হাতিবাগানে নতুন দুটো শোরুম উদ্বোধন হল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের। এই দুটো স্টোর মিলিয়ে ভারত জুড়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শোরুমের সংখ্যা দাঁড়াল ১৫০! 


সবাইকে শুভ বিজয়া জানিয়ে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান জানান, তিনি আগে সোনা বা গয়নার কিছুই বুঝতেন না তবে এত বছর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সঙ্গে যুক্ত থাকার পর গয়নার ব্যাপারে রীতিমত পাকা গিন্নি হয়ে উঠেছেন তিনি। কলকাতায় আসতে তাঁর ভীষণই ভাল লাগে। বাইরের কোনও খাবারই খান না তিনি, তবে খেতে পারলে শ্রীহরির লুচি-ঘুগনি নিশ্চয় খেতেন তিনি এমনটাই জানান। কলকাতার মিষ্টি দই যে বিদ্যা বালানের পছন্দের তালিকায় ১ নম্বর সেটা জানাতেও ভোলেননি বলিউড অভিনেত্রী।

প্রতীকী ছবি 

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি এবং সিইও শুভঙ্কর সেন এবং ডিরেক্টর জয়িতা সেন জানান, তাঁরা খুবই খুশি কলকাতার গুরুত্বপূর্ণ দুটো জায়গায় ১৪৯ ও ১৫০তম শোরুম লঞ্চ করতে পেরে। তাঁরা আরও বলেন, এত বছর ধরে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান তাঁদের এই জার্নির একটা গুরুত্বপূর্ণ অংশ। আজকের দিনে তাঁকে পাশে পেয়ে তাঁরা আপ্লুত।

নতুন চালু হওয়া শোরুম দুটিতে সোনার গয়নার পাশাপাশি পাওয়া যাবে হীরের গয়না, অ্যান্টিক সোনার গয়না, মূল্যবান গ্রহরত্ন সহ অনেক কিছু। থাকছে অনেক এক্সক্লুসিভ কালেকশনও। বিভিন্ন রুচির অলঙ্কারপ্রেমীদের চাহিদা মিটবে এই দুটি শোরুমে এই বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কর্তৃপক্ষ।


```