Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভ্যালেন্টাইনস ডে এসে গেল, খাবারের সঙ্গে প্রেমটাও তো জমিয়ে করতে হবে

চৈতালি দত্ত বিভিন্ন রেস্তোরাঁয় শুরু হয়ে গেছে ভালবাসা সপ্তাহের উদযাপন। চলছে ভ্যালেন্টাইনস ডে-র শেষ মুহূর্তের কাউন্টডাউন। আর মাত্র একটা দিন বাকি। বিশেষ প্রেমের দিনে শহরের কোন কোন রেস্তোরাঁয় কী কী ধরনের খাবার মিলবে (Valentines day speci

ভ্যালেন্টাইনস ডে এসে গেল, খাবারের সঙ্গে প্রেমটাও তো জমিয়ে করতে হবে

শেষ আপডেট: 13 February 2023 13:57

চৈতালি দত্ত

বিভিন্ন রেস্তোরাঁয় শুরু হয়ে গেছে ভালবাসা সপ্তাহের উদযাপন। চলছে ভ্যালেন্টাইনস ডে-র শেষ মুহূর্তের কাউন্টডাউন। আর মাত্র একটা দিন বাকি। বিশেষ প্রেমের দিনে শহরের কোন কোন রেস্তোরাঁয় কী কী ধরনের খাবার মিলবে (Valentines day special menu), রইল সেই হদিশ।

হার্ড রক ক্যাফে

এখানে লাইভ ব্যান্ডের সঙ্গে স্পেশাল ককটেল এবং মোহনীয় ডেজার্ট মিলবে। উল্লেখযোগ্য ডেজার্টের মধ্যে রয়েছে হট ফাজ ব্রাউনি, নিউইয়র্ক চিজকেক, হোমমেড অ্যাপেল কোবলার ইত্যাদি।

খরচ: অ্যালকোহল ছাড়া ১৮০০ টাকা +কর (২ জন), অ্যালকোহল সমেত ২৫০০ টাকা +কর(২ জন)।
যোগাযোগ: +৯১ ৯৮৩১৭২৩৩৩২।

সেরেনিটি ক্যাফে দ্য বিস্ত্র

সুস্বাদু স্পেশাল কন্টিনেন্টাল এবং চাইনিজ ডিশের এলাহি আয়োজন। চাইনিজের মধ্যে রয়েছে ভেজ সুইট কর্ন স্যুপ , চিলি প্রন, কুং পাও পর্ক, ট্যাংগি উইংগস ইত্যাদি।

কন্টিনেন্টাল ডিশের মধ্যে মিলবে ভেজ/ ননভেজ পাস্তা, ননভেজ ক্লাব স্যান্ডউইচ, পিৎজা ডি ফিয়েসতা মিলানোস ইত্যাদি। তবে এদিন খাবারের সঙ্গে সঙ্গতে থাকবে ডার্ক ভ্যালেন্টাইন, পিংক স্কাই, ম্যাংগো মোহিতো ইত্যাদি নানা মকটেল, যা আপনার রসনাকে তৃপ্ত করতে বাধ্য।

চাইনিজ এবং কন্টিনেন্টাল ডিশের সঙ্গে ডার্ক ভ্যালেন্টাইন মকটেল ফ্রি মিলবে। অন্যান্য স্বাদের মকটেলের দাম আলাদা ধার্য করা হবে।

খরচ: চাইনিজের জন্য ৫৯৯ টাকা+কর( ২জন), কন্টিনেন্টালের জন্য ৮৯৯ টাকা+ কর (২ জন)।
যোগাযোগ: ৮৪৭৯০০৬৮৩৯।

চারকোল বাই ওয়াইজ আউল

এখানে স্টার্টার, ডেজার্ট সমেত স্পেশাল মেনু পাওয়া যাবে। মুর্গ মালাই দিলরুবা কাবাব, গুলাবি টিক্কি, মটন মুমতাজ উইথ রাইস, দিওয়ানি পনির উইথ রাইস, স্ট্রবেরি শাহি টুকরা ইত্যাদি।

খরচ: ১০৯৯ টাকা +কর(২ জন)।
যোগাযোগ: +৯১৭০৪৪৩৫০৬০৬।

ট্রাফিক'স গ্যাসট্রোপাব

স্পেশাল ককটেলের সঙ্গে এখানে মিলবে বেওফা ঝিঙ্গা, চিকেন কাটৌরি চাট, গুলাবি বেবি, জল পরি, স্ক্রিউ মি ডাউন, পপাইস মেডস ইত্যাদি।

খরচ: ১৫০০ টাকা + কর (২ জন)
যোগাযোগ: ৮৪২০৬০৫১০৯।

ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাব

গালভরা নামে এখানে স্পেশাল মেনু এদিন মিলবে। সুন্দরী কমলা, বিয়ের চাপ, প্রথম রাতে কবিরাজি, দিল চিজ কেয়া হ্যায়, মুরগ-ই-আজম, চকো মাই বেরি, রাব নে বানা দি জোড়ি ইত্যাদি। এ ছাড়াও থাকছে স্পেশাল ককটেল।

খরচ: ১৫০০ টাকা +কর (২জন)
যোগাযোগ: ৭০৪৪০২২২২০।

ক্যাফে ইয়োনডার

যাঁরা কম্বো মিল খেতে পছন্দ করেন এদিন তাঁরা এখানে অবশ্যই আসতে পারেন। এঁদের কম্বো মিলে রয়েছে প্রচুর ভ্যারাইটি এবং অফারও। নানা ধরনের খাবারে রয়েছে জমাটি আয়োজন। এখানে মিলবে স্পেশাল পিৎজা মেনু । এছাড়াও লাসাগনা মিল, টার্কি মিল পাওয়া যাবে। এইসব মিলেও রয়েছে রীতিমত চমক।

খরচ: কমপক্ষে ৫৭৫ টাকা +কর (২ জন) থেকে শুরু।
যোগাযোগ: ৬২৯২২৬৯৫০৪।

গ্রেস (কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি)

এখানে মিলবে রোস্টেড ওয়ালনাট, স্ট্রবেরি বেসিল লেমোনেড, কটেজ চিজ ম্যারিনেটেড উইথ বারবিকিউ সস, রোস্টেড ইন দ্য ওভেন, বারবিকিউ পনির স্কিউয়ার্স ইত্যাদি লোভনীয় পদ।

খরচ: ১২০০ টাকা +কর ( প্রতি কাপল)
যোগাযোগ: ৯৮৩৬৭৫২৬৬৬।

কাটলেট থেকে পাতুরি, নিজস্ব সিগনেচার রেসিপি শেয়ার করলেন সেলেব্রিটি শেফ! শিখে নিন আপনিও


```