Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Clean Switchboard Tips: দীপাবলির সাফাইয়ে বাদ থাকে সুইচবোর্ড! এই ৩ উপায়েই ঝকঝকে হবে ঘরের এই অংশ

প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্র দিয়ে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী কিছু টিপস দেওয়া হল- টুথপেস্ট, লেবু, লবণ এবং নেইল পলিশ রিমুভার ব্যবহার করে সুইচবোর্ডকে নতুনের মতো চকচকে করে তুলবে 

Clean Switchboard Tips: দীপাবলির সাফাইয়ে বাদ থাকে সুইচবোর্ড! এই ৩ উপায়েই ঝকঝকে হবে ঘরের এই অংশ

ছবি- এআই নির্মিত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 October 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগে ঘরবাড়ি পরিষ্কার না করলে যেন উৎসবই অসম্পূর্ণ লাগে। আলোর উৎসবের মতোই চাই ঘরও হোক ঝকঝকে, পরিষ্কার ও উজ্জ্বল (Diwali cleaning tips)। কিন্তু আমরা অনেক সময় ঘরের একটা গুরুত্বপূর্ণ অংশকে ভুলে যাই -সুইচবোর্ড। ধুলো, আঙুলের দাগ, তেলচিটেভাবে এগুলোর রঙ হারায়, ঘরের সৌন্দর্যও ম্লান হয়ে যায়। অথচ অল্প কিছু ঘরোয়া উপায়েই সহজে সুইচবোর্ডকে করে তোলা যায় নতুনের মতো- কোনও দামি ক্লিনার বা ক্ষতিকর রাসায়নিক ছাড়াই (Switchboard cleaning)।

প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্র দিয়ে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী কিছু টিপস দেওয়া হল- টুথপেস্ট, লেবু, লবণ এবং নেইল পলিশ রিমুভার ব্যবহার করে সুইচবোর্ডকে নতুনের মতো চকচকে করে তুলবে (festive cleaning hacks)।

টুথপেস্ট

সুইচবোর্ডে অল্প করে সাদা টুথপেস্ট লাগিয়ে নিন। এবার একটি পুরনো টুথব্রাশের সাহায্যে হালকাভাবে ঘষে ময়লা ও দাগ দূর করে ফেলুন। শেষে শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে সুইচগুলো মুছে নিন।

লেবু ও লবণের মিশ্রণ

লেবুর রস আর লবণের মিশ্রণ নিয়ে একটি কাপড় বা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিন। লেবুর রসে মজুত উপাদান ময়লা গলতে সাহায্য করে এবং লবণ দিয়ে ঘষলে জায়গাটি মসৃণ হবে।
(শুরু করার আগে বিদুৎ বন্ধ করা মনে রাখবে!)

নেলপলিশ রিমুভার

সুইচবোর্ডে দীর্ঘদিনের কোনও জমা দাগ থাকলে, যেগুলি সহজে তোলা যাচ্ছে না, এমন সমস্যার সমাধান করতে পারে নেলপলিশ রিমুভার। তুলোর ওপর একটু নেলপলিশ রিমুভার (অ্যাসিটোন) নিয়ে দাগ হালকাভাবে ঘষে মুছে নিন। পরের ধাপে শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিন যাতে অবশিষ্ট পদার্থ চলে যায়।

বিদ্যুৎ সম্পর্কিত যন্ত্রাংশ পরিষ্কার করার সময় নিরাপত্তা নিয়ে সতর্ক থাকতে হবে। যেমন- পরিষ্কার শুরু করার আগে মেইন সুইচ বা সার্কিট বন্ধ করে দিতে হবে। ভেজা হাত দিয়ে কখনও পরিষ্কার করবেন না। পরিষ্কারের সময় ভেজা জায়গায় দাঁড়াবেন না। সুইচবোর্ড পুরোপুরি শুকিয়ে গেলে তারপরই বিদুৎ সংযোগ ফেরাবেন। এই সতর্কতাগুলো মেনে চললে আপনি নিরাপদে ঘর ঝকঝকে করে তুলতে পারবে।

এই সাশ্রয়ী, বেশি রাসায়নিক ছাড়া করা উপায়গুলো শুধু ঘরের চেহারা উন্নত করবে না, দীপাবলির সাজে এক যোগ নিয়ে দেবে।


```