
Shyamali Spring Collection
শেষ আপডেট: 15 March 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো: রাই চৌধুরি। পেশায় আর জে, সঞ্চালক, কিন্তু শাড়ি ডিজাইনের নেশা তাঁর রক্তে। তাঁর ঠাকুমা বেলারানি চৌধুরি প্রথম আসেন এই শাড়ি প্রিন্টিংয়ের ব্যবসায়। গড়িয়াহাট রাসবিহারী আভেনিউয়ে 'শ্যামলী'র জন্ম হয়। এরপর রাইয়ের বাবা উত্তম চৌধুরি এবং মা সুপর্ণা চৌধুরি এগিয়ে নিয়ে যান 'শ্যামলী'কে। এখন হাল ধরেছেন রাই।
শুধু ফুল লতাপাতা আলপনা নয়, 'শ্যামলী'র এক্সক্লুসিভ হ্যান্ড ব্লক প্রিন্টে স্থান পেয়েছে রিকশ, ট্যাক্সি, ক্যামেরা, হাওড়া ব্রিজ, নিউজ পেপার। এবার স্প্রিং সামার কালেকশনে রাইয়ের থিম কলকাতা। পুরো কলকাতা তার ঐতিহ্য ও আধুনিকতা নিয়ে হাজির শাড়ির জমি জুড়ে।
ব্লক প্রিন্টের সঙ্গে প্যাচওয়ার্কের কম্বিনেশনে তৈরি শাড়িগুলোও এবারে চমক এনেছে। এক্কেবারে পিওর সিল্কের মতো প্রিন্টে তৈরি নরম মলমলগুলো গরমে আরাম দেবে।
রাই জানালেন, পুরনো শাড়িকে নতুন লুক দিতে তাঁরা প্রিন্ট করেন নানান ডিজাইনে। পুরনো শাড়ি নতুন হয়ে ওঠে খুব কম বাজেটে।বাংলার তাঁত, হ্যান্ডলুম ও ঢাকাইয়ের খুব ভালো স্টক রয়েছে শ্যামলীতে। সাদা হ্যান্ডলুমকে রঙবেরঙের হাতের ছাপে সাজিয়ে দোল স্পেশাল শাড়ি করেছেন রাই। এমন সব অফ বিট শাড়ি কিনতে হলে আপনাকে চলে যেতে হবে গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের কাছে 'শ্যামলী'তে। যোগযোগ: ৯৪৩৩৩ ৬৯৮১৯।