ফলের রাজা আম দিয়ে নানা ধরনের পদ তৈরি করেছেন ক্লাবের শেফরা। উৎসবের নাম দেওয়া হয়েছে 'ম্যাঙ্গো ম্যানিয়া'।

শেষ আপডেট: 5 June 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: জ্যৈষ্ঠের দুপুরে বৃষ্টির ফোঁটা আর সুস্বাদু আমের লোভনীয় পদ-এক কথায় মন ভাল করা কম্বিনেশন। খাদ্যরসিকদের জন্য এমনই একটি স্বর্গীয় স্বাদ নেওয়ার সুযোগ তৈরি করেছে প্রিন্সটন ক্লাব, প্রিমিয়াম নিউ এজ সোশ্যাল ক্লাব।

ফলের রাজা আম দিয়ে নানা ধরনের পদ তৈরি করেছেন ক্লাবের শেফরা। উৎসবের নাম দেওয়া হয়েছে 'ম্যাঙ্গো ম্যানিয়া'। উৎসবটি ৮ই জুন পর্যন্ত চলবে। ক্লাবের সদস্য এবং অতিথিরা লাঞ্চ এবং ডিনারে সুস্বাদু খাবারের স্বাদ নিতে আসতে পারেন।

এই ম্যাঙ্গো ম্যানিয়ার মেনুতে রয়েছে মশলাদার স্যালাড ও রিফ্রেশিং স্টার্টার সমেত মেন কোর্সের বাহারি পদ। চিলি ম্যাঙ্গো স্মুদি, বারমিজ র ম্যাঙ্গো স্যালাড , র ম্যাঙ্গো স্যালাড, র ম্যাঙ্গো চেভিছে স্যালাড , ট্রাট ভারদে উইথ ম্যাঙ্গো সালসা, চিকেন উইংস উইথ ম্যাঙ্গো সালসা,—প্রত্যেকটা পদই স্বাদে গন্ধে অসাধারণ। মেন কোর্সে থাকছে ম্যাঙ্গো ভেজ তেরিয়াকি উইথ স্টিকি রাইস, গারলিক চিকেন উইথ ম্যাঙ্গো স্যস ,প্রন (চিংড়ি) ম্যাঙ্গো কারি উইথ স্টিমড রাইস, কাতলা কারি ইন তোতাপুরি ম্যাঙ্গো গ্রেভি, দক্ষিণ ভারতীয় স্বাদের জন্য থাকছে চেপালা পুলুসু সঙ্গে স্টিমড রাইস। কোনও আমের উৎসবই ডেজার্ট ছাড়া পূর্ণ হয় না। শেষ পাতে থাকছে ম্যাঙ্গো প্যান কেক, ম্যাঙ্গো চিয়া সিড পুডিং, ম্যাঙ্গো রস—যা মিষ্টি প্রেমীদের জন্য একদম আদর্শ। মেনুগুলির দাম থাকছে সাধ্যের মধ্যেই, ১৫০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে। দুজনের জন্য খাবারের দাম আনুমানিক ১৫০০ টাকা।

প্রিন্সটন ক্লাবের ম্যানেজার (অপারেশন)- সঞ্জয় কর্মকার বললেন, আমরা নিশ্চিত যে এই আমের উৎসব ভোজন রসিকরা উপভোগ করছেন।আমাদের এক্সিকিউটিভ শেফ, অভিজিৎ চক্রবর্তী এই উৎসবের মেনুটি মনোযোগ দিয়ে ডিজাইন করেছেন যাতে আমকে আধুনিক এবং ঐতিহ্যবাহী দুই রূপেই তুলে ধরা যায়।'

