
শেষ আপডেট: 4 June 2022 15:21
জামাইষষ্ঠীর কাউন্টডাউন (Jamai Sasthi Special Menu) শুরু হয়ে গেছে। রবিবার জামাইষষ্ঠী উপলক্ষে শহরের বিভিন্ন বাঙালি রেস্তোরাঁয় খানাপিনার এলাহি আয়োজন করা হয়েছে (Kolkata)। কোথাও চলছে ফুড ফেস্ট। আবার কোথাও থালি বা বুফেতে মিলবে জিভে জল আনা মোহনীয় খাবার যা রসনাকে তৃপ্ত করতে বাধ্য।
আরও পড়ুন: প্রাচীন অরণ্যষষ্ঠীই কি জামাইষষ্ঠী? কীভাবে এল জামাই আদরের দিন

এদের ফ্ল্যাগশিপ আউটলেট অর্থাৎ বালিগঞ্জ প্লেস, চৌরঙ্গী, রাজারহাট, সল্টলেক এই চারটি আউটলেটে মিলবে জামাইষষ্ঠীর স্পেশাল থালি। ভেজ ও ননভেজ থালিতে পাওয়া যাবে জিভে জল আনা সুস্বাদু খাঁটি বাঙালি পদ (Jamai Sasthi Special Menu)। খাবারের স্বাদে আপনি নস্টালজিক হতে পারেন। উল্লেখযোগ্য মেনু রাধাবল্লভী, নারকেল দিয়ে মুগ ডাল, পুর ভরা চালকুমড়ো ভাজা, স্টিমড রাইস, বাসন্তী পোলাও (গোবিন্দভোগ), আম কাসুন্দি আলুর দম, পটলের দোলমা, ছানার মালাইকারি , ভেটকি মাছের রোল (১ পিস)/ ফুলকপির রোস্ট ,গলদা চিংড়ি চিনা কাবাব (১ পিস)/ বাটি চচ্চড়ি, ঢাকাই ভুনা মুরগি (বোনলেস, চার পিস)/ আলু ঝিঙে পোস্ত, দই মাংস (২ পিস)/ পালং ছানার কোফতা, লেবু পাতা আর পেঁপের চাটনি, আমদই (১ পিস), রসমালাই (১ পিস), বাটারস্কচ সন্দেশ (১ পিস), ফ্রেশ কাট ফ্রুটস( ম্যাঙ্গো, পাকা কাঁঠাল, কালো জাম, লিচু)।
খরচ ১২৫০ টাকা + জিএসটি (১ জন, ভেজ)। ১৪৫০ টাকা + জিএসটি (১জন, ননভেজ)।
তবে এদের যোধপুর পার্ক, সল্টলেক সেক্টর ফাইভ, কসবা থালি রেস্তোরাঁয় মিলবে ওয়েলকাম ড্রিংকস/ বাসমতি রাইস/ কড়াইশুঁটির কচুরি, আম আদা মুগ ডাল/ ঝুড়ি আলু ভাজা/ বেগুন ভাজা, বাটি চচ্চড়ি/ ধোকার ডালনা/ জিরা বাটা আলুর দম, ফিশ রোল উইথ কাসুন্দি / চিংড়ি মালাইকারি, কষা ডাকবাংলো/ চাটনি, পাঁপড়/ মিষ্টি দই, রাজভোগ/ আম, লিচু (Jamai Sasthi Special Menu)।
খরচ ১০০০ টাকা + জিএসটি (১ জন)। যোগাযোগ ৯৯০৩৯৭৫৬২০

রবিবার এদের বুফের লাঞ্চ ও ডিনারে মিলবে 'জামাই ভোজ' শীর্ষক খাবার (Jamai Sasthi Special Menu) যা এককথায় উপাদেয় এবং সুস্বাদু। বিশেষ মেনুতে থাকছে গন্ধরাজ স্যালাড, পাপড়ি চাট, দহি বড়া, ফিশ ফ্রাই, চিতল মাছের মুইঠা, চিংড়ি সরষে, নারকোল, ঝিঙে আলু পোস্ত, ভাজা মশলার আলুর দম, ছোলার ডাল, পুর ভরা আম তেল পটল, কাঁচা লঙ্কার মুরগি, রাজবাড়ীর ছানার কোফতা, চিংড়ির কাটলেট, লাল মুরগির টিক্কা, আম আদা পনির রোস্ট, ক্যাপসিকাম ডেভিল, লুচি, রাধাবল্লভী,স্টিমড রাইস, কাজু কিশমিশ পোলাও, তন্দুরি রুটি, বাটার নান, কাঁচা আমের চাটনি, পাপায়া চাটনি, রোস্টেড পাঁপড়, আমের আচার, লঙ্কার আচার, ক্ষীরকদম, পান্তুয়া, ফ্রেশ ম্যাঙ্গো, ভ্যানিলা আইসক্রিম, মিষ্টি দই ইত্যাদি।
খরচ ১২৯৫ টাকা + ৫% জিএসটি (১জন)। যোগাযোগ ৯৩৩০৬২৭৫১০

রান্নায় খাঁটি বাঙালি স্বাদে ভরপুর এই রেস্তোরাঁয় রয়েছে মুখরোচক ফিশ ফ্রাই, ফিশ রোল, ছানার মনোহর, চিতল পেটি, ইলিশ ভাঁপা, ভেটকি পাতুড়ি, ইলিশ তেল-মশালা ভাজা, লঙ্কা ভাঁপা মুরগি, কিমা কড়াইশুঁটি পোলাও, ডাব চিংড়ি, দম পোলাও, নলেন গুড়ের আইসক্রিম, রাবড়ি ইত্যাদি।
খরচ ১২৫০ + জিএসটি (২ জন)। যোগাযোগ ০৩৩২৪৬৩২০১৬

এদের চারটে আউটলেটে স্পেশাল জামাইষষ্ঠী উপলক্ষে ফুড ফেস্ট চলছে। যা ৫ জুন পর্যন্ত চলবে। লাঞ্চ ও ডিনার মিলবে থালিতে। এদের খাঁটি বাঙালিয়ানার পদের মধ্যে উল্লেখযোগ্য আম পুদিনার শরবত, গাজর কিশমিশ চপ, ঝুড়ি আলু ভাজা, স্যালাড, ফিরিঙ্গি ভেটকি ফ্রাই, ভাঙা বড়ির শুক্তো, বাদশাহী ডাল, আম কাসুন্দি মুরগি, রাইস/ পোলাও, পটল চিংড়ি ঘন্ট, রায়বাহাদুর মাংস/ মুরগি, মিষ্টি দই, লিচু লঙ্কার পায়েস, চাটনি, পাঁপড়, পান ইত্যাদি।
খরচ ৮৯৯ টাকা + কর (১জন)। ১৬৯৯ টাকা + কর (১জন)। যোগাযোগ ৯০৫১৮৮১৭৩২

বাঙালির স্ন্যাকস ছাড়া কোনও উৎসব-পার্বন সাঙ্গ হয় কি? বোধহয় নয়। বিকেলে চা-কফির সঙ্গে স্ন্যাকস তো মাস্ট। তাই জামাইষষ্ঠীর এই বিশেষ দিনের জন্য স্পেশাল লোভনীয় ভেজ ও ননভেজ স্ন্যাকসের বিরাট আয়োজন রয়েছে। যা এদের ন'টি আউটলেটে মিলবে। তবে এখানে বসে খাবারের ব্যবস্থা না থাকলেও টেক অ্যাওয়ে এবং অনলাইনের মাধ্যমে এরা খাবার সরবরাহ করে। এদের স্ন্যাকস আইটেমের মধ্যে উল্লেখযোগ্য মোচার চপ, প্রণ কাটলেট, মাছের চপ, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, গন্ধরাজ চিকেন, মটন চাপ, ডিমের ডেভিল, এগ চিকেন রেশমি কাঠি কাবাব রোল ফিশ অ্যান্ড চিপস, চিকেন চিজ বল, ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি, চিকেন স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচ, মটন কষা উইথ পরোটা, মটন কষা উইথ পোলাও, চিকেন মোমো, পাস্তা, ক্যারামেল কাস্টার্ড ইত্যাদি।
খরচ কমপক্ষে ৪০০ টাকা (২জন)