Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কলকাতা শহরে এই প্রথম চালু হল 'ওশান ওয়ার্ল্ড' থিম পার্ক, কোথায় জেনে নিন

অ্যাক্রোপলিসের এই ওশান ওয়ার্ল্ড থিমের প্রধান চমক ছিল সোয়াশবাকলার ফিল্ম সিরিজের 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান' দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা একটি বড় জাহাজ। যা মলে আসা প্রত্যেক দর্শকদের বিশেষত বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে। জাহাজ ছাড়াও এই ওশান ওয়ার্ল্ডে রয়েছে হ্যামারহেড হাঙ্গর, কিলার হোয়েল, অক্টোপাস, সামুদ্রিক সিংহ, স্টিংগ্রে, ডলফিন সহ আরও নানারকম জলজ প্রাণীর মডেল।

কলকাতা শহরে এই প্রথম চালু হল 'ওশান ওয়ার্ল্ড' থিম পার্ক, কোথায় জেনে নিন

শেষ আপডেট: 10 December 2023 15:02

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপূজা থেকে শুরু হয় উৎসবের মরশুম, শেষ হয় বড়দিন এবং নতুন বছরের শুরু দিয়ে। এই সময় পরিবার নিয়ে ঘুরতে বেরনো, বাইরে বেড়াতে যাওয়া, ক্যাফে এক্সপ্লোর, পিকনিক এসব লেগেই থাকে। উৎসবের এই আমেজকে ধরে রাখতে অ্যাক্রোপলিস মলে শুরু হয়ে গেছে 'ওশান ওয়ার্ল্ড'। শহরে প্রথমবারের মতো তৈরি করা জলজ থিম পার্ক যা আগামী ৫ জানুয়ারী পর্যন্ত চলবে। সমুদ্রের তলাটা কেমন দেখতে হয়, কী কী প্রাণী থাকে এসব মিলিয়েই ওশান ওয়ার্ল্ড।

এসব থিম পার্ক, থিম উৎসবে কিন্তু সবথেকে বেশি আনন্দ পায় শিশুরাই। তাই ধাপা এলাকায় বেশকিছু শিশুদের অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ আমন্ত্রণ করে এই ওশান ওয়ার্ল্ড দেখতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  টিডিএইচ সুইস (সুইস শিশু অধিকার সংস্থা)। এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা শিশুদের শিক্ষিত করার জন্য ধাপা এলাকায় নিরন্তর কাজ করে চলেছে।

এমনকী এই অনুষ্ঠানে শিশুদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়। প্রতিযোগিতার প্রধান বিষয় ছিল মহাসাগরের পৃথিবী এবং সামুদ্রিক জীবন। অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার এবং অভিনেত্রী সোনালী চৌধুরী শিশুদের নানান মজার পুরস্কার প্রদান করেন। 

অ্যাক্রোপলিসের এই ওশান ওয়ার্ল্ড থিমের প্রধান চমক ছিল সোয়াশবাকলার ফিল্ম সিরিজের 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান' দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা একটি বড় জাহাজ। যা মলে আসা প্রত্যেক দর্শকদের বিশেষত বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে। জাহাজ ছাড়াও এই ওশান ওয়ার্ল্ডে রয়েছে হ্যামারহেড হাঙ্গর, কিলার হোয়েল, অক্টোপাস, সামুদ্রিক সিংহ, স্টিংগ্রে, ডলফিন সহ আরও নানারকম জলজ প্রাণীর মডেল।

অ্যাক্রোপলিস মলের জিএম কে বিজয়ন বলেন, "ওশান ওয়ার্ল্ড শুধু শিশুদের জন্য নয় বরং ছোট বড় সকলের জন্যই। সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের বাস্তুতন্ত্র সম্পর্কে অনেককিছু জানার সুযোগ করে দিয়েছে অ্যাক্রোপলিস মলের এই অনুষ্ঠান। প্রথম এমন কোনও জলজ থিম পার্কের সাক্ষী হচ্ছে আমাদের শহর। আমরা আশা করছি যে অতিথিরা তাঁদের বাচ্চাদের সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কে জানাতে আগ্রহী হবে। আমরা প্রতি সপ্তাহে সমুদ্র জগতের বিষয়বস্তু নিয়ে শিশুদের জন্য সৃজনশীল কর্মশালার আয়োজন করব বলে ভেবেছি যা ওশান ওয়ার্ল্ড সম্পর্কে বাচ্চাদের আরও শিক্ষিত করে তুলবে এবং ভার্চুয়াল জগত থেকে কিছুটা হলেও দূরে রাখবে।"


```