Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

গাদোয়াল পেন্টিং আর তসর কলমকারিতে সেজেছে ডিজাইনার সুপ্রিয়া গাঙ্গুলির বুটিক

গাদোয়াল পেন্টিং আর তসর কলমকারিতে সেজেছে ডিজাইনার সুপ্রিয়া গাঙ্গুলির বুটিক

শেষ আপডেট: 6 October 2023 18:36

দ্য ওয়াল ব্যুরো: বেহালা ট্রাম ডিপোর কাছে এসি মার্কেটে  ডিজাইনার সুপ্রিয়া গঙ্গোপাধ্যায়ের বুটিক 'সুপ্রিয়া'জ'। এখানে পুজোর জন্য এসেছে ভারতের প্রায় সব প্রদেশের ট্র্যাডিশনাল শাড়ি। সুপ্রিয়া জানালেন, প্রতিবারের মতো এবারেও তাঁর স্টোরে এসেছে প্রচুর নতুন কালেকশন। তবে এবার পুজো এক্সক্লুসিভে রয়েছে পিওর তসরে কলমকারি, লাল পাড় গাদোয়ালে হ্যান্ডপেন্টিং ও খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ। শাড়ির সঙ্গে মিক্স ম্যাচ করে ব্লাউজও পুজোর জন্য কিনে ফেলতে পারেন। পুজোয় প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য কিনে ফেলতে পারেন বাজেট ফ্রেন্ডলি কালেকশনের  শাড়ি, কুর্তি। ছেলেদের পাঞ্জাবিও পাবেন অনেকটা কম দামে।

• নানান প্রদেশের তাঁত ও হ্যান্ডলুম 

ডিজাইনার সুপ্রিয়া গঙ্গোপাধ্যায় ভারতের উত্তর থেকে দক্ষিণ নানা প্রদেশ ঘুরে সেইসব প্রদেশের ট্রাডিশনাল শাড়ি সংগ্রহ করে আনেন। শুধু তাই নয়, দক্ষিণ ভারতের কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানকার তাঁতশিল্পীদের দিয়ে শাড়ি বোনান ডিজাইনার। তাই প্রতিটা শাড়ির ডিজাইনই এক্সক্লুসিভ। কাঞ্চি কটন, কেরালা কটন, গাদোয়াল, পচমপল্লী, ইক্কত, কাঞ্জিভরম, মাইশোর সিল্ক-নানান ভ্যারাইটি রয়েছে এখানে। মধ্যপ্রদেশের তসর, চান্দেরি, মাহেশ্বরি, রাজস্থানের আজরক প্রিন্ট, ছত্রিশগড়ের তসর, অসমের সিল্ক ও মেখলা, বেনারসের অনেক ধরনের ফ্যান্সি শাড়ি পাওয়া যায় সুপ্রিয়া'জ বুটিকে। এখন সব শাড়িতেই পুজোর ডিসকাউন্ট পাবেন।

• বাংলার তাঁত ও হ্যান্ডলুমের স্টকও ভালো 

সুপ্রিয়া সব সময় নতুন কিছু দিতে চান ক্রেতাদের। তাই বাজার চলতি তাঁত নয়, একটু অফবিট ডিজাইনের তাঁতের শাড়ি রয়েছে তাঁর সংগ্রহে। পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পীদের বোনা তাঁতও পাওয়া যাবে এখানে। হ্যান্ডলুম, খাদি কটন, লিনেন, ঢাকাই ইত্যাদিতেও এখন ডিসকাউন্ট পাবেন।

• প্রিন্ট, বাটিক, বাঁধনি ও মিক্স ম্যাচ 

নিজেও ডিজাইন দিয়ে অনেকরকম শাড়ি তৈরি করেন সুপ্রিয়া। মলমল, কোটা, তাঁত, হ্যান্ডলুমকে সাজান ব্লকে, কলমকারি প্রিন্টে, বাটিকে, বাঁধনিতে। বাটিকের সঙ্গে ব্লক, ব্লকের সঙ্গে বাঁধনি মিলিয়ে মিশিয়ে নতুন নকশা করেন ডিজাইনার। এই শাড়িগুলো ক্যাজুয়াল ওয়ার হিসেবে বেশ ভালো। পুজোর গিফট হিসেবেও কেনা যেতে পারে।

• শাড়ির সঙ্গে ডিজাইনার ব্লাউজ, কুর্তি, পাঞ্জাবি 

সুপ্রিয়া'জ বুটিকে শাড়ির পাশাপাশি স্টাইলিশ ডিজাইনার ব্লাউজও পাবেন। কটন কলমকারি, আজরক, ইন্ডিগো, বাটিক, চেকস, স্ট্রাইপস ও নানা ধরনের হ্যান্ডলুম ফ্যাব্রিক দিয়ে ব্লাউজ তৈরি করেন ডিজাইনার। এখানে স্মার্টলুকের কুর্তি পাবেন কলেজ অফিসে পরার জন্য। আর আছে ছেলেদের জন্য সুন্দর সুন্দর পাঞ্জাবি।

যোগাযোগ করতে পারেন: 98305 73673 নম্বরে।


```