Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শীতকালেও চকচকে নরম ত্বক পেতে চান! মেনে চলুন এই ৬ নিয়ম

ত্বকের সঠিক যত্ন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে যেগুলো একদমই মিস করা উচিত নয়। এই ৬ নিয়ম প্রতিদিন মেনে চললে এমনিই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং কোমল। 

শীতকালেও চকচকে নরম ত্বক পেতে চান! মেনে চলুন এই ৬ নিয়ম

শেষ আপডেট: 20 December 2023 17:29

দ্য ওয়াল ব্যুরো: কুচিকুচি করে কেটে শসা
বেসন দুধেতে নিন গুলে
ফিরে যাবে চামড়ার দশা
রাত্রে লাগিয়ে গালে শুলে
ত্বকের যত্ন নিন...ত্বকের যত্ন নিন...

চন্দ্রবিন্দুর এই গানের কথা কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো নয়। গ্রীষ্ম হোক বা বর্ষা, ত্বকের যত্ন নেওয়া জরুরি। বিশেষ করে শীতকালে নরম উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য কত না কসরত করতে হয়। তবে মন মতো ফল না পেলে একটা চাপা দুঃখ তো থেকেই যায়। যতই বেসন দুধে গুলে মুখে লাগান আর কুচিকুচি করে শসা কেটে চোখে লাগান ত্বকের প্রাথমিক যত্ন না নিতে জানলে এগুলো কিছুই হবে না। 

ত্বকের সঠিক যত্ন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে যেগুলো একদমই মিস করা উচিত নয়। এই ৬ নিয়ম প্রতিদিন মেনে চললে এমনিই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং কোমল।

Winter Skincare Can Be A Blessing In Disguise - The Fitness India Show

ত্বক সুন্দর রাখার অন্যতম প্রধান ধাপ সঠিকভাবে তা পরিষ্কার করা। অনেকে ঠান্ডা জলে মুখ পরিষ্কার করেন আবার অনেকে গরম জলে। কিন্তু বেশি গরম জলে মুখ পরিষ্কার করা মুখের ত্বকের জন্য একদমই ভাল নয়, এতে ত্বক আরও বেশি রুক্ষ হয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন বেশি ঠান্ডা বা বেশি গরম জলে মুখ না ধুয়ে ঈষদউষ্ণ জলে মুখ ধোওয়ার। এতে  আরামও লাগবে আবার মুখের ত্বকে জমে থাকা নোংরাও পরিষ্কার হবে।

স্নান করে বেরনোর পর পরই ভাল ময়েশ্চারাইজার লাগানো জরুরি। আপনার স্কিন অনুযায়ী যে কোনও জেল বেসড ক্রিম বা অয়েল বেসড পুরু ক্রিম লাগাতে পারেন। 

শীতকাল হোক বা গরমকাল ত্বকের যত্ন নেওয়ার অন্যতম প্রয়োজনীয় ধাপ রোজ সানস্ক্রিন লাগানো। আপনি বাইরে বেরোন অথবা ঘরে থাকুন সানস্ক্রিন লাগানোটা সবসময়ই দরকার। বাইরে বেরোলে তো অবশ্যই মেকআপের আগে সানস্ক্রিন লাগানো উচিত। বাড়িতে থাকলেও কিন্তু আপনি সূর্যের ক্ষতিকর অতি বেগুনী রশ্মির হাত থেকে নিস্তার পাবেন না, একবার হলেও আপনি ছাদে উঠবেন সেটা শীতের রোদ পোহাতেই হোক বা জামাকাপড় মেলতে। তাই বাড়িতে থাকলেও সানস্ক্রিন লাগানো জরুরি।

শীতকালে এক্সফোলিয়েটিং করাটাও প্রয়োজন। বিশেষত বাইরে যারা কাজ করেন বাড়ি ফিরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর একটা স্ক্রাবার দিয়ে হালকা হাতে এক্সফোলিয়েট করলে সহজেই ত্বকে জমে থাকা মরা চামড়া বেরিয়ে আসবে।

এরপর রাতে ঘুমোতে যাওয়ার সময় আপনার ত্বক অনুযায়ী একটা ভাল হাইড্রেটিং সিরাম ব্যবহার করা উচিত। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নাইট ক্রিমের সঙ্গে কয়েকফোঁটা সিরাম মিশিয়ে মুখে লাগাতে পারেন। হালকা হাতে ম্যাসাজ করুন এতে ত্বকের রক্ত চলাচল আরও সতেজ হবে আবার খুব সুন্দর ঘুম হবে।

সবথেকে জরুরি শরীরকে ভেতর থেকে ভাল রাখা, তবেই বাইরের ত্বকে সেটার প্রভাব লক্ষ করা যায়। রোজকার ডায়েটে প্রচুর ফল, শাক সবজি রাখুন। বেশি করে জল খান। তাহলে যেমন শরীর ভাল থাকবে তেমনই ত্বকও টানটান এবং সতেজ থাকবে।


```