Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দীপাবলিতে পরিবার বা বন্ধুকে কী দেবেন বুঝতে পারছেন না! দেখুন তো এই পাঁচ উপহার পছন্দ হয় কিনা

সম্প্রতি উপহার দেওয়ার জন্য অন্যতম পছন্দের সামগ্রী হয়ে দাঁড়িয়েছে সুগন্ধযুক্ত মোমবাতি। ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলার পাশাপাশি সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিকে। দীপাবলির উপহার হিসেবে অ্যারমেটিক মোমবাতির জুড়ি মেলা ভার। 

দীপাবলিতে পরিবার বা বন্ধুকে কী দেবেন বুঝতে পারছেন না! দেখুন তো এই পাঁচ উপহার পছন্দ হয় কিনা

শেষ আপডেট: 1 November 2023 15:57

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের সঙ্গেই জড়িয়ে আছে উপহারের অনুষঙ্গ। দীপাবলিও তার ব্যতিক্রম নয়। কিন্তু উপহার দিতে গেলেই ‘কী দেওয়া যায়’ প্রশ্নটিই যেন জগদ্দল পাথরের মতো পথ আগলে দাঁড়ায়। অনিবার্য সেই সমস্যার হাত থেকে রেহাই দিতে আপনার জন্য রইল একটু অন্যরকমের উপহারের তালিকা।  

১) আলো বা প্রদীপ
যেকোনও পুজো বা শুভ অনুষ্ঠানে আলো উপহার দেওয়া যেতে পারে। বেছে নিতে পারেন হাতে বানানো সুন্দর প্রদীপ, স্টিলের প্রদীপের স্ট্যান্ড বা এলইডি লাইট। ঠাকুরঘরে প্রতিমার সামনে একটা সুন্দর বাতিদান বা এলইডি লাইট লাগালে দেখতে বেশ ভাল লাগে। বড়দের জন্য এই উপহার চমৎকার!

 ২) হোমমেড চকলেট
৮ থেকে ৮০ সবাই চকলেট খেতে ভালবাসে। আর সেটা যদি হয় বাড়িতে কারও হাতে বানানো তাহলে তার স্বাদ এবং তৃপ্তি দুইই অনেক বেড়ে যায়। দীপাবলির সন্ধ্যায় বাড়ির ছোটদের উপহার দিতে পারেন হোমমেড চকলেট। অনলাইনে তো পেয়ে যাবেনই, কিন্তু নিজে একটু পরিশ্রম করে বানিয়ে নিতে পারলে আরও ভাল।

৩) শোপিস 
উপহারের কথা উঠলেই অনেকে বেছে নেন এই সহজ বিকল্প। দীপাবলির সময় যে ধরনের শোপিস বেছে নিতে পারেন তার মধ্যে দেবতার মূর্তি অন্যতম। রুপোর দেববিগ্রহ দেখতে এতই সুন্দর হয় যে ঘরে সাজিয়ে রাখলে পরিবেশটাই যেন বদলে যায় মুহূর্তে।

৪) সুগন্ধি মোমবাতি
সম্প্রতি উপহার দেওয়ার জন্য অন্যতম পছন্দের সামগ্রী হয়ে দাঁড়িয়েছে সুগন্ধযুক্ত মোমবাতি। ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলার পাশাপাশি সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিকে। দীপাবলির উপহার হিসেবে অ্যারমেটিক মোমবাতির জুড়ি মেলা ভার।

৫) গিফট বক্স 
দীপাবলির গিফট বক্স নিজের হাতেই চট করে বানিয়ে নিতে পারেন। কী কী থাকতে পারে এই গিফট বক্সে? থাকতে পারে মিষ্টি, চকলেট, ড্রাই ফ্রুটস, প্রদীপ এবং ফুল। আপনার ইচ্ছেমতো একটা গিফট বক্স বানিয়ে সুন্দর করে সাজিয়ে উপহার দিতে পারেন নিজের কাছের মানুষদের।


```