Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই লাখপতি তরুণ ইঞ্জিনিয়র, বলে দিলেন নতুন আয়ের উৎস

মাত্র সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেই লাখপতি হয়ে গেলেন ২১ বছরের এক তরুণ ইঞ্জিনিয়ার। টুইটার তথা এক্স-এর ক্রিয়েটর রেভিনিউ শেয়ারিং প্রোগ্রামেই খুলে গেল নতুন আয়ের দিগন্ত।

শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই লাখপতি তরুণ ইঞ্জিনিয়র, বলে দিলেন নতুন আয়ের উৎস

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 17 September 2025 20:25

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ২১। পেশায় ইঞ্জিনিয়র। কিন্তু মূল আয়ের উৎস? টুইটার, অর্থাৎ এখনকার এক্স! নিয়মিত পোস্ট করেই বিপুল আয় করছেন কানভ নামের তরুণ। দাবি, দু’মাসের মধ্যেই তাঁর আয় ছাপিয়ে গিয়েছে কলেজ ক্যাম্পাস প্লেসমেন্টের গড় বেতনের হিসাবও।

জুলাই মাসে কানভ আয় করেছেন ৩৫ হাজার টাকারও বেশি। অগস্টে ৩২ হাজার টাকার বেশি। সব মিলিয়ে ৫ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত এক্স থেকে তাঁর হাতে এসেছে ৬৭ হাজার ৪২০ টাকা। পেমেন্ট হয়েছে পাঁচ দফায়। এর মধ্যে সর্বোচ্চ একবারেই তিনি পেয়েছেন ২১ হাজার ০৯৭ টাকা।

একটি পোস্টে তিনি লেখেন, ‘পোস্টিং অন এক্স ইজ অলরেডি পেইং মি মোর দ্যান অ্যাভারেজ টিয়ার ৩ ক্যাম্পাস প্লেসমেন্ট, অ্যান্ড আই লিটারালি ওনলি স্টার্টেড ২ মান্থস এগো।’ অর্থাৎ, দুই মাস আগে শুরু করা কাজ এখনই টিয়ার ৩ কলেজ ক্যাম্পাস প্লেসমেন্টের গড় বেতনের থেকে বেশি রোজগার এনে দিচ্ছে তাঁকে।

কানভের শেয়ার করা পেমেন্ট ব্রেকআপ বলছে—

  • জুলাই ৫: ২১,০৯৭.০৩
  • জুলাই ১৯: ১৪,১০০.০৭
  • অগস্ট ২: ৮,১১৫.০৩
  • অগস্ট ১৬: ১২,০১৪.৯৮
  • অগস্ট ৩০: ১২,০৯৩.১১

এর পাশাপাশি তিনি নিজের কলেজের প্লেসমেন্টের তথ্যও তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানের গড় প্লেসমেন্ট প্যাকেজ বছরে ২.৯ লাখ টাকা। সর্বোচ্চ ৫ লাখ এবং সর্বনিম্ন ১ লাখ। মোট ৭২ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১৪ জন পেয়েছিলেন বেতনের চাকরি। ১৩ জনকে করতে হয়েছিল আনপেড ইন্টার্নশিপ।

ফলে তুলনায় দেখা যাচ্ছে, এক্স-এ কনটেন্ট পোস্ট করেই কানভ যে রোজগার করছেন, তা অনেক ক্ষেত্রে এই প্লেসমেন্ট প্যাকেজের থেকে বেশি।

কীভাবে টাকা দেয় এক্স?

এক্স -এর ক্রিয়েটর রেভিনিউ শেয়ারিং প্রোগ্রামের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা আয় করতে পারেন। এর জন্য প্রিমিয়াম বা ভেরিফায়েড অর্গানাইজেশন সাবস্ক্রিপশন থাকতে হবে। গত তিন মাসে অন্তত ৫০ লাখ অর্গ্যানিক ইমপ্রেশন থাকতে হবে। ন্যূনতম ৫০০ ভেরিফায়েড ফলোয়ার থাকা আবশ্যক। দেশটিও এক্স-এর সমর্থিত তালিকায় থাকতে হবে এবং অ্যাকাউন্টকে মানতে হবে ইউজার এগ্রিমেন্ট।

আয়ের হিসাব করা হয় ভেরিফায়েড এনগেজমেন্ট দিয়ে। লাইক, রিপ্লাই, ভিডিও, লাইভ সেশন, এমনকি আর্টিকল, সব কিছুর মূল্য আলাদা। বিশেষত প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীর এনগেজমেন্টের দাম অন্যদের তুলনায় বেশি।


```