দেশের অর্থনীতির জন্য কর প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সংগৃহীত করের টাকা উন্নয়নমূলক কাজে ব্যয় হয়। বেতনভোগীদের ক্ষেত্রে বার্ষিক আয় যদি ২,৫০,০০০ টাকার বেশি হয়, তবে আইটিআর ফাইল করা বাধ্যতামূলক।

ফাইল ছবি
শেষ আপডেট: 11 September 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর আয়কর রিটার্ন (আইটিআর) ফাইল করা অনেক বেতনভোগীর কাছেই ঝামেলার কাজ বলে মনে হয়। অনেকেই তাই সিএ বা বিশেষজ্ঞদের শরণাপন্ন হন। কিন্তু বাস্তবে এই ধারণা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। বর্তমান সময়ে সরকার আইটিআর ফাইল করার নিয়মকে এতটাই সহজ করে তুলেছে যে, এখন যেকোনও বেতনভোগী ব্যক্তি নিজের কম্পিউটার বা মোবাইল থেকেই স্বচ্ছন্দে এই কাজ করতে পারেন। ফলে যেমন সময় বাঁচে, তেমনই বাড়তি খরচও এড়ানো যায়।
দেশের অর্থনীতির জন্য কর প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সংগৃহীত করের টাকা উন্নয়নমূলক কাজে ব্যয় হয়। বেতনভোগীদের ক্ষেত্রে বার্ষিক আয় যদি ২,৫০,০০০ টাকার বেশি হয়, তবে আইটিআর ফাইল করা বাধ্যতামূলক। সময়মতো ফাইল করলে আর্থিক শৃঙ্খলা বজায় থাকে এবং আইনি জটিলতা থেকেও মুক্তি মেলে।
আইটি ফাইল নিজে নিজে করার সময় কী কী লাগবে?
কীভাবে করবেন অনলাইন ফাইলিং?
সময়মতো ফাইল করার সুবিধা-
প্রথমবার আইটিআর ফাইল করতে গেলে একটু কঠিন মনে হলেও, সঠিক গাইডলাইন মেনে চললে প্রক্রিয়াটি খুব সহজ। আয়কর দপ্তর এখন মোবাইল অ্যাপও চালু করেছে, যা ট্যাক্স ফাইলিংকে আরও দ্রুত ও ঝামেলাহীন করে তুলেছে।