Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ITR FY 2024-25: আয়কর রিটার্ন দাখিলে ছাড় পাবেন কারা? কাদের দিতেই হবে, জেনে নিন

পুরনো কর কাঠামোয় সর্বোচ্চ সীমা ছিল আড়াই লক্ষ টাকা। নতুন কর কাঠামোয় সেটাই হয়েছে তিন লক্ষ টাকা।

ITR FY 2024-25: আয়কর রিটার্ন দাখিলে ছাড় পাবেন কারা? কাদের দিতেই হবে, জেনে নিন

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 3 June 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: আপনি যদি আয়কর রিটার্ন দিয়ে থাকেনতাহলে আপনার জন্য সুখবর! আয়কর দফতর গত ২৭ মে এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলরিটার্ন দাখিলের সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর২০২৫ করা হয়েছে। কর ব্যবস্থায় যদি কোনও ব্যক্তির করযোগ্য আয় ন্যূনতম ছাড়ের কম হয়, তাহলে তাঁকে রিটার্ন না দাখিল করলেও চলে। পুরনো কর কাঠামোয় সর্বোচ্চ সীমা ছিল আড়াই লক্ষ টাকা। নতুন কর কাঠামোয় সেটাই হয়েছে তিন লক্ষ টাকা। তাহলেও প্রতিটি নাগরিকেরই আইটিআর বা রিটার্ন জমা দেওয়া উচিত, তা তাঁর আয় যাই হোক না কেন।

যেমন- ১। কারও একটি অথবা একাধিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা বা তদূর্ধ্ব জমা থাকে।

২। যদি কারও ১ কোটি টাকা বা তার বেশি পরিমাণ টাকা কোনও কমার্শিয়াল অথবা সমবায় ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্টে জমা থাকে।

৩। যদি বার্ষিক মোট টার্নওভার ৬০ লক্ষ বা তার বেশি টাকা হয়।

৪। যদি পেশাগত আয় ১০ লক্ষ টাকার বেশি হয়।

৫। বিদ্যুৎ বিলের পরিমাণ যদি ১ লক্ষ টাকার বেশি হয়।

৬। TDS-TCS যদি কোনও কোনও ব্যক্তির ২৫ হাজার টাকার বেশি (প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫০ হাজার) হয়।

৭। যদি কোনও ব্যক্তি ভারতের বাইরের কোনও সম্পত্তির মালিক বা তা থেকে আয় করেন অথবা কোনও বৈদেশিক অ্যাকাউন্টের সাইনিং অথরিটি হন।

৮। ২ লক্ষ টাকার বেশি ব্যয় করে বিদেশ ভ্রমণ করে থাকলে তাঁকেও রিটার্ন দাখিল করতে হয়।

সাধারণত FY 2024-25 (AY 2025-26)-এর রিটার্ন দাখিলের সময় থাকে ৩১ জুলাই অথবা তার আগে পর্যন্ত। এবছর বিশেষ পরিস্থিতিতে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণ হিসাবে জানানো হয়েছেআয়কর রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি দিতে দেরি হওয়া। এছাড়াও আয়কর দফতর এখনও রিটার্ন দাখিলের পদ্ধতি ঠিক করতে পারেনি। এই ফর্মে এবার বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে, যে কাজ এখনও অসম্পূর্ণ থেকে গিয়েছে। আয়কর দফতরের এই সিস্টেম তৈরি করতে আরও সময় লাগবে এবং তার পরেই করদাতাদের জন্য ছাড়া হবে।


```