Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

WhatsApp বদলে যাচ্ছে! আসছে টাইম-লিমিট, কেন্দ্রের নতুন নিয়ম না মানলে চালুই হবে না অ্যাপ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, নকল কাগজপত্র দিয়ে নতুন সিম নেওয়া এখন খুব কঠিন কাজ নয়। তাই এই নিয়ম প্রতারণা পুরোপুরি আটকাতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

WhatsApp বদলে যাচ্ছে! আসছে টাইম-লিমিট, কেন্দ্রের নতুন নিয়ম না মানলে চালুই হবে না অ্যাপ

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 November 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বাড়তে থাকা সাইবার প্রতারণা ও জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। নতুন টেলিকমিউনিকেশন সাইবার সিকিউরিটি অ্যামেন্ডমেন্ট রুলস (India telecom cyber rules), ২০২৫ অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, স্ন্যাপচ্যাট-সহ সব জনপ্রিয় মেসেজিং অ্যাপকে এবার বাধ্যতামূলকভাবে ‘সিম-বাইন্ডিং’ চালু করতে হবে (WhatsApp new rules)। অর্থাৎ, মোবাইলে সক্রিয় সিম না থাকলে এই অ্যাপগুলিতে আর লগ ইন করা যাবে না। সেই সঙ্গে ওয়েব ব্রাউজারে লগ ইন করলে প্রতি ৬ ঘণ্টা পর লগ আউট করে দিতে হবে (WhatsApp auto logout)। আবার ব্যবহার করতে চাইলে নতুন করে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে।

কেন এই কড়া নিয়ম?

দূরসংযোগ দফতর (DoT) জানিয়েছে, মেসেজিং অ্যাপগুলিতে এখন একবার নম্বর ভেরিফাই করা হলেই অ্যাপ চালু থাকে। পরে সিম তুলে ফেললেও বা নম্বর বন্ধ হলেও অ্যাপ ব্যবহার করা যায়। এই ফাঁকটাই কাজে লাগাচ্ছে প্রতারকরা। বিদেশে বসে নকল বা নিষ্ক্রিয় নম্বর ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে, ফলে কল রেকর্ড বা লোকেশন ট্রেস করাই কঠিন হয়ে পড়ছে।

COAI-এর মতে, সিম-বাইন্ডিং (Messaging app sim binding) হলে নম্বর, ডিভাইস এবং অ্যাপ একসঙ্গে সংযুক্ত থাকবে। এতে ইউজারকে শনাক্ত করা সহজ হবে, কমবে স্প্যাম মেসেজ, জালিয়াতি এবং অনলাইন প্রতারণা। ব্যাঙ্ক বা UPI অ্যাপের মতোই মেসেজিং অ্যাপগুলিতেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করার লক্ষ্য সরকারের।

বিশেষজ্ঞরা কী বলছেন?

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, নকল কাগজপত্র দিয়ে নতুন সিম নেওয়া এখন খুব কঠিন কাজ নয়। তাই এই নিয়ম প্রতারণা পুরোপুরি আটকাতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে অন্যদিকে, ভারতের ক্ষেত্রে মোবাইল নম্বরই সবচেয়ে নির্ভরযোগ্য ডিজিটাল পরিচয়, তাই সিম-বাইন্ডিং ব্যবহারকারীর সুরক্ষা বাড়াতে কার্যকর হতে পারে।

ইউজারদের অভিজ্ঞতায় কি বদল আসবে?

  • এই নিয়ম কার্যকর হলে বড় পরিবর্তন আসবে ব্যবহারকারীর দৈনন্দিন কাজে।
  • ওয়েব ভার্সনে বারবার লগ ইন করতে হবে।
  • সিম বন্ধ বা নিষ্ক্রিয় থাকলে অ্যাপও আর চালু করা যাবে না।
  • বিদেশে গিয়ে বা সিম বদলালে সমস্যায় পড়তে পারেন অনেকেই।

ফলে কোটি কোটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারকারীর জন্য এই নিয়ম সুবিধার চেয়ে অসুবিধাই বাড়াবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সরকার বলছে, নিরাপত্তা বাড়ানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।


```