Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?

২০ বছরের মাইলফলক ছুঁল TVS Apache, বাইকের ‘লিমিটেড রেঞ্জে’ নয়া প্রযুক্তির ঝলক

দুই দশকের রেসিং ডিএনএ, শক্তি আর গতির উদযাপন। এই উপলক্ষ্যে জনপ্রিয় সংস্থা বাজারে আনল বিশেষ লিমিটেড এডিশন রেঞ্জ।

২০ বছরের মাইলফলক ছুঁল TVS Apache, বাইকের ‘লিমিটেড রেঞ্জে’ নয়া প্রযুক্তির ঝলক

টিভিএস ‘অ্যাপাচে’ লিমিটেড এডিশন রেঞ্জ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 September 2025 20:19

দ্য ওয়াল ব্যুরো: দুই দশকের রেসিং ডিএনএ, শক্তি আর গতির উদযাপন। টিভিএস মোটর কোম্পানির জনপ্রিয় স্পোর্টস মোটরসাইকেল সিরিজ ‘অ্যাপাচে’ (TVS Apache) এবার ২০ বছরে পা দিল। এই উপলক্ষ্যে জনপ্রিয় সংস্থা বাজারে আনল বিশেষ লিমিটেড এডিশন রেঞ্জ (TVS Apache limited edition range)। একই সঙ্গে আপগ্রেড হল আরটিআর ১৬০ ৪ভি এবং আরটিআর ২০০ ৪ভি মডেলও।

কী থাকছে নতুন?

লিমিটেড এডিশন ভ্যারিয়েন্টে মিলছে এক্সক্লুসিভ কালো-শ্যাম্পেন-সোনালি রঙের লিভারি, দ্বি-রঙা অ্যালয় হুইল, ইউএসবি চার্জার-সহ একাধিক আকর্ষণীয় ফিচার। আর নতুন টপ-এন্ড ৪ভি মডেল পেয়েছে অত্যাধুনিক ক্লাস-ডি প্রজেক্টর হেডল্যাম্প, সম্পূর্ণ এলইডি সেটআপ, ৫ ইঞ্চির টিএফটি ক্লাস্টার-সহ ব্লুটুথ কানেক্টিভিটি ও ভয়েস অ্যাসিস্ট। রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, অ্যাসিস্ট-স্লিপার ক্লাচ এবং নজরকাড়া নতুন রঙ।

গ্রাহকদের জন্য বার্তা দিলেন সংস্থার সিইও

সিইও কে এন রাধাকৃষ্ণন জানিয়েছেন, “বিশ্বজুড়ে ৬.৫ মিলিয়ন অ্যাপাচে কিন্তু রাইডারের ভরসা আর আবেগ, তাই আজকের এই সাফল্য উদযাপন। আগামী দিনে নতুন সেগমেন্টে প্রবেশ, নতুন বাজার দখল এবং রাইডার কমিউনিটি তৈরি করাই আমাদের লক্ষ্য।”

প্রিমিয়াম সেগমেন্টের ব্যবসায়িক প্রধান বিমল সুম্বলি বলেন, “গত দুই দশক ধরে অ্যাপাচে মানেই পারফরম্যান্স আর ইনোভেশনের প্রতীক। ২০ বছর পূর্তিতে বিশেষ সংস্করণ ও নতুন টপ-এন্ড ভ্যারিয়েন্টই আমাদের উপহার।”

রেসিং ট্র্যাক থেকে রাস্তা – এক সম্পূর্ণ যাত্রা

২০০৫ সালে আত্মপ্রকাশের পর থেকেই টিভিএস অ্যাপাচে ভারতীয় প্রিমিয়াম বাইক সেগমেন্টে নতুন মানদণ্ড গড়েছে। টিভিএস রেসিং-এর অভিজ্ঞতা থেকে নেওয়া প্রযুক্তি সাধারণ রাইডারের কাছে পৌঁছে দেওয়াই এর বৈশিষ্ট্য।

নতুন কী কী রঙে বাজারে আসছে ‘অ্যাপাচে’?

আরটিআর ১৬০ ৪ভি: রেসিং রেড, মেরিন ব্লু, ম্যাট ব্ল্যাক
আরটিআর ২০০ ৪ভি: ম্যাট ব্ল্যাক, গ্রানাইট গ্রে

দাম (এক্স-শোরুম, দিল্লি):

আরটিআর ১৬০ ৪ভি টপ-এন্ড: ১,৪৭,৯৯০ টাকা
আরটিআর ২০০ ৪ভি টপ-এন্ড: ১,৫৯,৯৯০ টাকা

লিমিটেড এডিশন রেঞ্জ: ১,৩৭,৯৯০ টাকা থেকে শুরু

আরটিআর ৩১০: ৩,১১,০০০ টাকা
আরআর ৩১০: ৩,৩৭,০০০ টাকা

শক্তি, পারফরম্যান্স আর প্রযুক্তির মেলবন্ধনে অ্যাপাচে-ই আজ ভারতের অন্যতম দ্রুত উন্নতির শীর্ষে পৌঁছতে পারা স্পোর্টস মোটরসাইকেল ব্র্যান্ড।


```