আজ থেকেই পাওয়া যাবে রিটেল স্টোর, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, Samsung.com এবং অনলাইন প্ল্যাটফর্মে।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 1 September 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: ভারতের স্মার্টফোন বাজার বাজিমাত করতে ফের মাঠে নামছে স্যামসাং। সংস্থার সবচেয়ে জনপ্রিয় গ্যালাক্সি এ সিরিজের নতুন সংযোজন Galaxy A17 5G আজ থেকেই পাওয়া যাবে। স্যামসাং দাবি করেছে, এটাই তাদের সবচেয়ে সাশ্রয়ী এ সিরিজের এআই স্মার্টফোন। মাত্র ৭.৫ মিলিমিটার মোটা এবং ১৯২ গ্রাম ওজনের জন্য ফোনটি যেমন হালকা, তেমনই স্টাইলিশ।
স্যামসাং-এর মতে, গ্যালাক্সি এ সিরিজ বরাবরই ফ্ল্যাগশিপ ফিচারকে সাধারণ মানুষের নাগালে এনেছে। এবার A17 5G সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আধুনিক ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স আর স্মার্ট এআই ফিচার—সব মিলিয়ে উৎসবের মরশুমে এটাই স্যামসাং-এর বড় অফার।
সকলের জন্য এআই
Galaxy A17 5G-তে থাকছে ‘Circle to Search with Google’, যার মাধ্যমে ছবি, টেক্সট বা মিউজিক সহজেই সার্চ করা যাবে। এছাড়া ‘Gemini Live’ নামের নতুন এআই ফিচার ব্যবহারকারীদের সঙ্গে রিয়েল-টাইম ভিজ্যুয়াল কথোপকথনের সুযোগ দেবে। আরও বড় চমক হল—এই প্রথমবার কোনও গ্যালাক্সি ফোনে মিলছে অন-ডিভাইস ভয়েস মেল ফিচার, যা তৈরি হয়েছে ভারতীয় ইঞ্জিনিয়ারদের হাত ধরে।
ক্যামেরায় থাকবে নো-শেক প্রযুক্তি
Galaxy A17 5G-তে থাকছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সঙ্গে Optical Image Stabilisation (OIS)। ফলে ছবি বা ভিডিও তুলতে আর হাত কাঁপা নিয়ে দুশ্চিন্তা নেই। এর সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ম্যাক্রো লেন্স। ডিসপ্লেতে মিলবে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ সুপার AMOLED স্ক্রিন, যা রোদ ঝলমলে অবস্থাতেও স্পষ্ট ছবি দেখাবে।
টেকসই আর নিরাপদ
ফোনের সামনের অংশে থাকছে Corning Gorilla Glass Victus-এর সুরক্ষা। ধুলো ও জল ছিটকে পড়লেও সমস্যা নেই, কারণ এর IP54 রেটিং। ফোনটি আসছে One UI 7-সহ। আরও বড় সুবিধা হল—স্যামসাং দিচ্ছে ৬ জেনারেশনের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট।
শক্তিশালী পারফরম্যান্স
Galaxy A17 5G চালিত হবে ৫ ন্যানোমিটার এক্সিনস ১৩৩০ প্রসেসর-এ। থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্রাউজিং, গেমিং কিংবা ভিডিও দেখার সুবিধা দেবে। সঙ্গে আছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। ফোনে রাখা যাবে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত মাইক্রোএসডি স্টোরেজ।
দাম ও অফার
ফোনটি তিনটি রঙে বাজারে এসেছে—ব্লু, গ্রে ও ব্ল্যাক। আজ থেকেই পাওয়া যাবে রিটেল স্টোর, স্যামসাং এক্সক্লুসিভ স্টোর, Samsung.com এবং অনলাইন প্ল্যাটফর্মে।
লঞ্চ অফারে মিলবে HDFC বা SBI ব্যাঙ্কের কার্ডে ১০০০ ক্যাশব্যাক, অথবা UPI-তে ₹১০০০ ক্যাশব্যাক। সেই সঙ্গে থাকছে সর্বোচ্চ ১০ মাস পর্যন্ত ইএমআই সুবিধা, কোনও সুদ, ডাউন পেমেন্ট বা প্রসেসিং ফি ছাড়াই।
স্যামসাং-এর MX বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজু পুল্লান বলেছেন, 'Galaxy A17 5G আমাদের উৎসবের মরশুমের প্রধান অফার। এআই ফিচার আর শক্তিশালী পারফরম্যান্সের দৌলতে আমরা নিশ্চিত, এ বছরই গ্যালাক্সি এ সিরিজের ১০ কোটি গ্রাহকের স্বপ্ন পূর্ণ হবে।'