Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানি

টেসলা আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে প্রবেশ করল। মুম্বইয়ে প্রথম শোরুমে উন্মোচিত হল Model Y SUV। দাম, স্পেসিফিকেশন ও ভবিষ্যৎ পরিকল্পনা জানুন বিস্তারিত।

ভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানি

ভারতে টেসলা, কত দামে মিলবে?

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 15 July 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: এ দেশে পথচলা শুরু করল ইলন মাস্কের টেসলা। মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল জনপ্রিয় ইলেকট্রিক SUV মডেল Y। জানা গেছে আগামীতে আসছে মডেল ৩-ও। 

মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের (BKC) বিলাসবহুল মেকার ম্যাক্সিটি মলে প্রথম ভারতীয় শোরুম উদ্বোধন করল টেসলা। কালো-সাদা কাচের আচ্ছাদনে ঘেরা দোকানে শোভা পাচ্ছিল আংশিক ঢাকা দেওয়া একটি Model Y, চারপাশে ছিল উৎসাহী জনতার ভিড়।

এই শোরুমের মাধ্যমেই ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক ভেহিকল (EV) নির্মাতা টেসলা। উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। 

কত দামে মিলবে Tesla Model Y?

টেসলার Model Y SUV ভারতের বাজারে দুটি ভ্যারিয়েন্টে এসেছে। উভয় মডেলই সম্পূর্ণভাবে গঠিত ইউনিট (CBU) হিসেবে সাংহাইয়ের গিগাফ্যাক্টরি থেকে আমদানি করা হয়েছে।

Model Y Rear-Wheel Drive (RWD):

  • এক্স-শোরুম মূল্য: ৫৯ লক্ষ ৮৯ হাজার

  • অন-রোড মূল্য: ৬১ লক্ষ ৭ হাজার ১৯০

Model Y Long Range RWD:

  • এক্স-শোরুম মূল্য: ৬৭ লক্ষ ৮৯ হাজার

  • অন-রোড মূল্য: ৬৯ লক্ষ ১৪ হাজার ৬৯০

সঙ্গে রয়েছে পুরোপুরি সেলফ-ড্রাইভিং ক্যাপাবিলিটিও। এই বৈশিষ্ট্যটি চাইলে কোনও ক্রেতা অ্যাড অন করতে পারেন। সেক্ষেত্রে অতিরিক্ত দিতে হবে ৬ লক্ষ টাকা। তবে ভারতে আইনগত সীমাবদ্ধতার কারণে এটি কার্যকর না-ও হতে পারে বা নিষ্ক্রিয় থাকতে পারে।

অন্যান্য দেশের তুলনায় দাম বেশি কেন?

আমেরিকায় Model Y SUV এর দাম ৪৪ হাজার ৯৯০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮.৬ লক্ষ টাকা। চিনে ২ লক্ষ ৬৩ হাজার ৫০০ ইয়ুয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩১.৫ লক্ষ টাকা এবং জার্মানিতে প্রায় ৪৬.২ লক্ষ টাকা। যার অর্থ, ভারতীয় বাজারে এই SUV-এর দাম অনেক বেশি। কারণ এখানে আমদানিকৃত গাড়ির ওপর শুল্ক প্রায় ৭০% পর্যন্ত। এ ছাড়া রয়েছে পরিবহণ খরচ ও স্থানীয় কর।

Tesla Model Y এর বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন

  • রেঞ্জ (EPA অনুমোদিত): ৫৭৪ কিমি

  • অ্যাক্সিলারেশন (০–১০০ কিমি প্রতি ঘণ্টা): ৫.৪ সেকেন্ড

  • টপ স্পিড: ২০০ কিমি প্রতি ঘণ্টা

  • পাওয়ার আউটপুট: ৩৭৮ কিলোওয়াট

  • টর্ক: ৪৯৩ নিউটন মিটার

প্রযুক্তি ও ইনফোটেইনমেন্ট

  • ১৫.৪ ইঞ্চির সেন্ট্রাল টাচস্ক্রিন

  • ৮ ইঞ্চির রিয়ার টাচস্ক্রিন

  • ১৫ স্পিকারের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম

  • ভেন্টিলেটেড ইলেকট্রিক সামনের আসন

  • OTT স্ট্রিমিং ও মোবাইল অ্যাপ কানেক্টিভিটি

  • অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম (ADAS)

  • ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেট

ভারতের বাজারে টেসলার ভবিষ্যৎ পরিকল্পনা

এদিন মুম্বইয়ে সোরুম উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী ফড়নবিশ বলেন, 'টেসলা কেবল একটি গাড়ির কোম্পানি নয়, এটি উদ্ভাবন, ডিজাইন ও দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারবে, এমন এক গাড়ির প্রতীক।' তিনি আশাবাদী যে, ভবিষ্যতে টেসলা ভারতে গবেষণা ও উৎপাদন সুবিধা গড়বে।

ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির অংশীদারিত্ব এখন মাত্র ৪%, তবে ২০৩০ সালের মধ্যে তা ৩০% করার লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। ট্যাক্স ছাড় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য নানা সুবিধা দিচ্ছে প্রশাসন।

প্রিমিয়াম EV সেগমেন্টে টেসলার প্রতিদ্বন্দ্বী হবে BMW, মার্সিডিজ বেঞ্জ এবং নবাগত ভিনফাস্ট। অন্যদিকে, মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের জন্য EV বাজারে নেতৃত্বে রয়েছে টাটা মোটরস ও মহিন্দ্রা।

টেসলা কি সস্তা হবে?

টেসলা আগামী দিনে তাদের সেডান Model 3 ভারতের বাজারে আনবে বলে জানা গেছে। নতুন EV নীতির আওতায় কম আমদানি শুল্কে এটি আনা হলে ৩০–৪০ লাখ টাকার মধ্যে দাম রাখা সম্ভব হতে পারে।


```