Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানি

মুম্বইয়ে প্রথমে খুললেও দিল্লি-সহ দেশের আরও কিছু মেট্রো শহরে শোরুম খোলার পরিকল্পনা রয়েছে টেসলার। তবে সেগুলির বাস্তবায়ন কবে হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানি

মুম্বইয়ে টেসলার প্রথম শোরুম

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 July 2025 12:18

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভারতের বাজারে প্রবেশ করল মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা (Tesla)। সোমবার মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি)-তে ৪ হাজার স্কোয়ার ফুটের একটি বিলাসবহুল শোরুম উদ্বোধন করেছে ইলন মাস্কের কোম্পানি (Elon Musk)। এটিই ভারতে টেসলার প্রথম শোরুম।

মুম্বইয়ে প্রথমে খুললেও দিল্লি-সহ দেশের আরও কিছু মেট্রো শহরে শোরুম খোলার পরিকল্পনা রয়েছে টেসলার। তবে সেগুলির বাস্তবায়ন কবে হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। সূত্রের খবর, মুম্বইয়ে যে শোরুম টেসলা নিয়েছে তার ভাড়া মাসিক ৩৫ লক্ষ টাকা।

শহরের এই প্রথম শোরুম উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেন, ''ভারতের টেসলার যাত্রা শুভ হোক। সঠিক রাজ্যের সঠিক শহর থেকেই তাদের নতুন যাত্রা শুরু হচ্ছে। আমরা এই সংস্থার সঙ্গে কাজ করতে পুরোদমে প্রস্তুত। আশা করি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় থাকবে।''

কী থাকছে শোরুমে?

বিকেসি-র এই শোরুমে রাখা হয়েছে টেসলার জনপ্রিয় এসইউভি 'মডেল ওয়াই' (Model Y)। উদ্বোধনের জন্য সাংহাই থেকে ছ’টি 'মডেল ওয়াই' গাড়ি আমদানি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এইসব গাড়ির একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, গাড়িগুলি শোরুমে তুলতে ফ্ল্যাটবেড ট্রাক ব্যবহার করা হয়েছে।

ভারতীয় বাজারে টেসলা 'মডেল ওয়াই'-র দুটি ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হয়েছে। একটি হল — লং রেঞ্জ আরডব্লিউডি (Long Range RWD) এবং লং রেঞ্জ এডব্লিউডি (Long Range AWD)। গাড়িগুলির রং ডার্ক গ্রে, সঙ্গে ব্ল্যাক অ্যালয় হুইল। ভিতরে মিলবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডুয়াল টোন কেবিন, ১৫.৪ ইঞ্চির টাচস্ক্রিন, ওয়্যারলেস চার্জিং, ইউএসবি-সি পোর্ট, ভয়েস কমান্ড, ইন্টারনেট কানেক্টিভিটি এবং অ্যাপ বেসড গাড়ি অ্যাক্সেসের মতো অত্যাধুনিক ফিচার।

ভারতে দাম কত?

ভারতের বাজারে টেসলা 'মডেল ওয়াই'-র দাম ধরা হয়েছে ৫৯.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এটি সম্পূর্ণভাবে আমদানি হওয়া গাড়ি (CBU), ফলে ভারতের জন্য উচ্চ হারে আমদানি শুল্ক লাগছে। বর্তমানে ভারতে সম্পূর্ণ আমদানি গাড়ির ওপর ৭০% থেকে ১০০% পর্যন্ত শুল্ক বসে।

এই বিষয়ে বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন টেসলা সিইও ইলন মাস্ক। তাঁর বক্তব্য, এত বেশি ট্যাক্স থাকলে ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার গড়া কঠিন। তবে ভারত সরকারের স্পষ্ট অবস্থান, স্থানীয় উৎপাদনের জন্য প্রতিশ্রুতি না থাকলে শুল্ক কমানো হবে না। এখনও পর্যন্ত টেসলা ভারতে কোনও উৎপাদন ইউনিট বা অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপনের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি।


```