Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Tata Sierra: বেঙ্গল রোগ! রাজ্যে ন্যানো তো হল না, বাংলার নাম দিয়ে নতুন গাড়ির ভেরিয়েন্ট আনল টাটা

টাটা মোটরসের নয়া টাটা সিয়েরা মডেলে বাংলার নাম। ন্যানো প্রকল্প ব্যর্থ হওয়ার পর আবারও রাজ্যের নাম জুড়ে গাড়ির ভেরিয়েন্ট আনার সিদ্ধান্তে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। 

Tata Sierra: বেঙ্গল রোগ! রাজ্যে ন্যানো তো হল না, বাংলার নাম দিয়ে নতুন গাড়ির ভেরিয়েন্ট আনল টাটা

টাটার নতুন গাড়ি

গার্গী দাস

শেষ আপডেট: 25 November 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি তৈরির কথা ছিল। সেই স্বপ্নপূরণ হয়নি। রাজ্যের মানুষেরও অনেকের আক্ষেপ রয়েছে। তবে বলা যেতে পারে, নাকের বদলে নরুন পাওয়া গেল। টাটা মোটরসের (Tata Motors) অন্যতম আইকনিক SUV ‘সিয়েরা’ (Tata Sierra) ফিরছে বাজারে, একেবারে নতুন রূপে। কয়েক মাস আগে ‘সিয়েরা ডে’ ইভেন্টে গাড়িটিকে প্রায় প্রোডাকশন-রেডি (Production-ready) ফরম্যাটে দেখানো হয়েছিল। আজ তারই অফিসিয়াল ডেবিউ (Official Debut)। নতুন সিয়েরা ২০২৫ মডেল নস্টালজিক ডিজাইন, ফিউচারিস্টিক ফিচার, আর পুরোপুরি বদলে দেওয়া পাওয়ারট্রেন (Powertrain) লাইনআপের মিশেলে সামনে আসছে।

এই গাড়িটি ছ’টি মনোটোন রঙে পাওয়া যাবে। কিছু উল্লেখযোগ্য রাজ্যের নামে কালার ভেরিয়েন্টের নামকরণ করা হয়েছে। যেমন, কেরলের শৈল শহর মুন্নারের নামে ‘মুন্নার মিস্ট’, বা আন্দামানের নামে  ‘আন্দামান অ্যাডভেঞ্চার’। তেমনই সিয়েরার টুকটুকে লাল ভেরিয়েন্টটির নাম বেঙ্গল রোগ (Bengal Rougue)। এছাড়াও রয়েছে কুর্গ ক্লাউডস, পিওর গ্রে আর প্রিস্টিন হোয়াইট।

এবার আসা যাক গাড়ির ফিচার্সে। নতুন Sierra-কে টাটা রেখেছে Curvv-এর উপরে, কোম্পানির ICE SUV লাইনআপে। আর প্রতিযোগিতা? অনেকে রয়েছে, Hyundai Creta, Kia Seltos, Honda Elevate, Maruti Grand Vitara, Toyota Urban Cruiser Hyryder, Skoda Kushaq, Volkswagen Taigun, এমনকি আসছে Maruti Suzuki Victors। সবাইকে টক্কর দিতেই এই নতুন SUV। বুকিং ইতিমধ্যেই খোলা আছে, টোকেন হিসেবে দিতে হচ্ছে ২১ হাজার টাকা।

ডিজাইন (Design): পুরনো সিয়েরার ছাপ, কিন্তু পুরোপুরি নতুন

বাইরের ডিজাইনে টাটা ক্লাসিক সিয়েরার বক্সি (Boxy) সিলুয়েটটা রেখেছে, তবে তার সঙ্গে যোগ হয়েছে আধুনিকতম অ্যাস্থেটিক। ফ্লাশ গ্লেজিং (Flush Glazing), ব্ল্যাকড-আউট ফ্লোটিং রুফ ফিনিশার (Floating Roof Finisher), প্যানোরমিক সানরুফ (Panoramic Sunroof), স্কোয়ার্ড-অফ রিয়ার, সব মিলিয়ে গাড়িটা একদিকে রেট্রো, অন্যদিকে একেবারে আপ-টু-ডেট।

ফ্রন্ট ফ্যাসিয়ায় (Fascia) রয়েছে কানেক্টেড LED DRL, প্রজেক্টর হেডল্যাম্প (Projector Headlamps), ইলুমিনেটেড টাটা লোগো (Illuminated Tata Logo) আর ডিপ গ্লস-ব্ল্যাক ডিটেলিং। ১৯-ইঞ্চির বড় অ্যালয় (Alloys), ফ্লাশ ডোর হ্যান্ডেল, রুফ রেল- সব মিলিয়ে SUV-র প্রিমিয়াম উপস্থিতি স্পষ্ট। ডিজাইনের জন্য সিয়েরা ২০২৫ ইতিমধ্যেই জিতে নিয়েছে রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ডও (Red Dot Design Award)।

কেবিন (Interior): তিন-স্ক্রিনের ‘থিয়েটারপ্রো’!

অন্দরসাজ পুরো টাটার নতুন ‘লাইফ স্পেস’ (Life Space) মেনে। মানে, গাড়ির কেবিনকেও যেন আধুনিক লিভিং রুমের মতো লাগে। টপ-এন্ড ভ্যারিয়েন্টে থাকছে থিয়েটারপ্রো (TheatrePro), ট্রিপল-স্ক্রিন সেটআপ-ড্রাইভার ডিসপ্লে, ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন আর প্যাসেঞ্জার স্ক্রিন, সবটাই একটানা গ্লাস প্যানেলে।

মিড-লেভেল ভ্যারিয়েন্টে থাকবে ডুয়াল-স্ক্রিন সেটআপ (Dual-Screen Setup), ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার (Digital Instrument Cluster) আর নতুন হেডস-আপ ডিসপ্লে (HUD)।

ফিচার লিস্টেও কমতি নেই। ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড সিট (Ventilated Seats), রিয়ার সানশেড, ওয়্যারলেস চার্জিং, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক পার্কিং ব্রেক। সেফটিতে লেভেল-২ ADAS, আর অডিওর দায়িত্বে JBL Black-এর ১২-স্পিকার সিস্টেম, সঙ্গে ডলবি অ্যাটমোস ও সনিকস্যাফ্ট সাউন্ডবার।

ইঞ্জিন-পাওয়ারট্রেন (Powertrain)

নতুন ১.৫-লিটারের টার্বো-পেট্রল (1.5L Turbo-Petrol) ইঞ্জিন এসেছে প্রথমবার, শক্তি হবে আনুমানিক ১৬০–১৭০ bhp, টর্ক ২৫০–২৮০ Nm—ম্যানুয়াল ও অটোমেটিক, দুটোতেই পাওয়া যাবে। এছাড়া ১.৫-লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রল (Naturally Aspirated Petrol) থাকবে এন্ট্রি অপশন হিসেবে। আর ফিরে আসছে ১.৫-লিটারের ডিজেল ইঞ্জিন (Diesel Engine), ম্যানুয়াল–অটো দু’ভাবেই। ভবিষ্যতে আসবে পুরোপুরি ইলেকট্রিক Sierra EV।

আজই দাম ঘোষণা হল। বেসিক রেঞ্জের দাম ১১.৪৯ লাখ। আইকনিক নাম, নতুন টেকনোলজি আর প্রিমিয়াম কেবিন মিলিয়ে Sierra নিঃসন্দেহে টাটার অন্যতম বড় কামব্যাক হতে চলেছে।


```