Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Swiggy: উৎসবের মরশুমে ডায়েট বাধ সাধবে না পেটপুজোয়, চিনি ছাড়াই মিষ্টির স্বাদ খুঁজে দেবে সুইগি

Swiggy-এর নতুন এই সেকশনে এমন খাবার ও পানীয় রাখা হয়েছে, যেখানে প্রসেসড চিনি নেই, অথচ ঐতিহ্যবাহী স্বাদ থাকবে অটুট।

Swiggy: উৎসবের মরশুমে ডায়েট বাধ সাধবে না পেটপুজোয়, চিনি ছাড়াই মিষ্টির স্বাদ খুঁজে দেবে সুইগি

সুইগির বিশেষ সেকশন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 18 October 2025 22:05

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে মানুষ মেতে উঠেছেন দীপাবলিতে। উৎসবের মেজাজে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার। তাই স্বাস্থ্য সচেতন মানুষের কথা ভেবে ফুড ডেলিভারি সংস্থা সুইগি (Swiggy) এবার আনল নতুন চমক ‘No Added Sugar’ নামের এক বিশেষ সেকশন।

এই নতুন সেকশনটির লক্ষ্য, উৎসবের সময়ে মিষ্টি ও নোনতা খাবার খাওয়ার আনন্দ যেন বজায় থাকে, তবে বাড়তি চিনি ছাড়াই।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই সেকশনে বর্তমানে ৫০ হাজারেরও বেশি রেস্তরাঁর অপশন রয়েছে। থাকছে ১.৫ লক্ষের বেশি খাবারের পদ। আপাতত এটি চালু হয়েছে দেশের ১০টি বড় শহরে - বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই ও পুনে-সহ আরও কিছু জায়গায়।

আজকাল অনেক বেশি মানুষ সচেতনভাবে খাওয়া-দাওয়ার দিকে ঝুঁকছেন। উৎসবের মরশুমে সেই রাশ খানিক ঢিলে হলেও তাতে ভাটা পড়েনি। সেই প্রেক্ষিতে Swiggy-এর নতুন এই সেকশনে এমন খাবার ও পানীয় রাখা হয়েছে, যেখানে প্রসেসড চিনি নেই, অথচ ঐতিহ্যবাহী স্বাদ থাকবে অটুট।

এই ক্যাটেগরিতে থাকছে ২০ হাজারেরও বেশি আইসক্রিম, ১২ হাজার রকমের জুস, ১০ হাজার হট বেভারেজ বা গরম পানীয় এবং ৭ হাজার কেকের সম্ভার - সবই অংশগ্রহণকারী শহরগুলির তালিকাভুক্ত রেস্তরাঁ থেকে।

প্রাকৃতিক মিষ্টি (Naturally Sweetened) পছন্দ আপনার, নাকি একদমই খেতে চান না ( Not Sweetened) তা নিয়ে বিস্তারিত অপশনও রয়েছে।

প্রাকৃতিক মিষ্টি (Naturally Sweetened): এখানে এমন খাবার ও পানীয় থাকবে, যেগুলি সম্পূর্ণ প্রাকৃতিক মিষ্টি উপাদানে তৈরি - যেমন খেজুর, ফল, ফলের পিউরি ইত্যাদি। উদাহরণ হিসেবে রয়েছে Date & Nut Smoothie, Banana Pancakes, Apple Cinnamon Oats, এবং Fig & Almond Energy Bars।

নট সুইটেনড (Not Sweetened) : এই সেকশনটি তাঁদের জন্য, যাঁরা একেবারেই মিষ্টি চান না। এখানে থাকছে চিনি ছাড়া চা, কফি ও জুস এবং তা সম্পূর্ণ সুগার-ফ্রি।

মধু বা গুড় নয় - কোনও রকম ফ্রি সুগার বাদ

Swiggy জানিয়েছে, এই ‘No Added Sugar’ বিভাগে তালিকাভুক্ত খাবারে কোনও ধরনের ফ্রি সুগার, গুড়, মধু বা কৃত্রিম সুইটনার ব্যবহার করা হয়নি। এর ফলে গ্রাহকরা অনলাইনে খাবার অর্ডার দেওয়ার সময় আরও সামঞ্জস্যপূর্ণ ও স্বাস্থ্যকর বিকল্প বেছে নিতে পারবেন।

ভবিষ্যৎ পরিকল্পনা

Swiggy জানিয়েছে, আগামী মাসগুলিতে এই বিভাগের পরিসর আরও বাড়ানো হবে এবং আরও শহরে চালু করা হবে। পাশাপাশি, প্রতিটি খাবারের সুইটনারের উৎস (যেমন খেজুর, মঙ্ক ফ্রুট ইত্যাদি) স্পষ্টভাবে উল্লেখ করা হবে, যাতে গ্রাহকরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন।

এই উদ্যোগটি আসছে চলতি বছরের জুলাই মাসে চালু হওয়া ‘High Protein’ বিভাগের পর, যা ইতিমধ্যেই স্বাস্থ্যসচেতন গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল।


```