সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং রেট্রো ছবি। গুগলের নতুন এআই টুল ‘ন্যানো বানানা’ দিয়ে আপনি সহজেই বানাতে পারবেন বাস্তবসম্মত ভিনটেজ স্টাইল ইমেজ। জেনে নিন ধাপে ধাপে কীভাবে তৈরি করবেন আপনার নিজের রেট্রো ছবি।

এআই দিয়ে তৈরি ছবি
শেষ আপডেট: 14 September 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: গুগল আবারও হাজির করেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি নিয়ে। নাম দিয়েছে ‘ন্যানো বানানা’। এই নতুন ইমেজ টুল পাওয়া যাচ্ছে গুগলের জেমিনি এআই প্ল্যাটফর্মে, আর মুহূর্তেই জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায়। বিশেষত জেন জি প্রজন্মের মধ্যে রেট্রো-স্টাইলের এই ছবিগুলি এখন ব্যাপকভাবে ট্রেন্ডে।
'ন্যানো ব্যানানা' কী?
গুগলের জেমিনি ২.৫ ফ্ল্যাশ এআই (Gemini 2.5 Flash AI) চ্যাটবটের মধ্যে যুক্ত হয়েছে এই ফিচার। এর মাধ্যমে তৈরি ছবিগুলিতে থাকছে এক বিশেষ রেট্রো অনুভূতি, যা একদিকে পুরনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে আনে, অন্যদিকে ছবিগুলোকে করে তোলে অবিশ্বাস্যরকম বাস্তবসম্মত। মুখের অভিব্যক্তি থেকে পোশাক, এমনকি ব্যাকগ্রাউন্ডের ক্ষুদ্রাতিক্ষুদ্র ডিটেল, সবকিছু ফুটে ওঠে নিখুঁতভাবে। সবচেয়ে বড় ব্যাপার, এই টুল ব্যবহার করতে কোনও খরচ নেই, অর্থাৎ এটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাচ্ছে।
কীভাবে এই টুল দিয়ে বানাবেন নিজের রেট্রো ছবি, কী কী প্রম্পট দেবেন?
রেট্রো শাড়ি ইমেজ তৈরির জন্য সেরা ৩ প্রম্পট
প্রম্পট ১: ছবিকে রূপান্তরিত করুন 4K HD পোর্ট্রেটে। বিষয়টি থাকবে লাল স্বচ্ছ শাড়ি পরে, খোলা ঢেউ খেলানো চুলে সাদা ফুল গোঁজা। একপাশে আলো এসে পড়বে, তৈরি হবে প্রোফাইল শ্যাডো, পুরোটাই নস্টালজিক ও আর্টিস্টিক।
প্রম্পট ২: একটি ভিনটেজ গ্রেনি ইমেজ তৈরি করুন, যেখানে মেয়েটি পরবে বেগুনি রঙের শিফন শাড়ি। ব্যাকগ্রাউন্ডে পুরনো কাঠের দরজা, আলো-ছায়ার খেলা, হালকা বাতাসে চুল উড়ে যাচ্ছে, মুডি ও সিনেমাটিক আবহ।
প্রম্পট ৩: ছবিকে রেট্রো ও ভিনটেজ লুকে তৈরি করুন। মেয়েটির মুখ অপরিবর্তিত থাকবে, তবে থাকবে একরঙা বেনারসি শাড়ি, গাঢ় বাদামি মসৃণ চুলে গোঁজা ছোট ফুল। ব্যাকগ্রাউন্ড হবে সাদা দেয়াল, সোনালি আলোয় মুখ উজ্জ্বল, ‘গোল্ডেন আওয়ার’ এফেক্ট।
এই নতুন ন্যানো বানানা এআই টুল সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় এবং ছবি তৈরির অসাধারণ ক্ষমতার জন্য এটি খুব দ্রুতই একটি ‘ভাইরাল AI টুল’-এ পরিণত হচ্ছে।