Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

শুধু সমস্যার সমাধান নয়, এবার বাচ্চাদের পড়াবে চ্যাটজিপিটি! নতুন ফিচার জুড়ল ওপেন এআই

এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 'যখন শিক্ষার্থীরা ‘স্টাডি মোড’-এ যুক্ত হন, তখন তাঁদের দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী প্রতিক্রিয়া পাওয়া যায়। এই মোড ইন্টারঅ্যাকটিভ এবং অংশগ্রহণমূলক, যাতে করে পড়ুয়াদের মধ্যে গভীরভাবে শেখার আগ্রহ তৈরি হয়।'

শুধু সমস্যার সমাধান নয়, এবার বাচ্চাদের পড়াবে চ্যাটজিপিটি! নতুন ফিচার জুড়ল ওপেন এআই

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 30 July 2025 20:39

দ্য ওয়াল ব্যুরো: শুধুই উত্তর দিয়ে দেওয়ার দিন শেষ। এবার প্রশ্ন উত্তরের মাধ্যমে পড়াবে চ্যাটজিপিটি। মঙ্গলবার এক নতুন ফিচার চালু করল ওপেন এআই। নাম ‘স্টাডি মোড’। লক্ষ্য একটাই, শুধু হোমওয়ার্ক শেষ করে ফেলা নয়, বরং পড়াশোনা ও ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে পড়ুয়াকে আক্ষরিক অর্থে কিছু শেখানো।

নতুন এই ফিচার এখন থেকে চ্যাটজিপিটির ফ্রি, প্লাস, প্রো এবং টিম প্ল্যান ব্যবহারকারীরা পাবেন। সংস্থা জানিয়েছে, শীঘ্রই ‘চ্যাটজিপিটি এডু’-তেও চালু হবে এটি।

এই ‘স্টাডি মোড’-এ চ্যাটজিপিটি সরাসরি উত্তর না দিয়ে আগে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের বোঝাপড়া যাচাই করার চেষ্টা করবে। প্রশ্ন করবে, উত্তর চাইবে, তার উপর ভিত্তি করে ধাপে ধাপে সাহায্য করবে কোনও বিষয় বুঝিয়ে দিতে। উদ্দেশ্য, ছাত্রছাত্রীরা যেন কেবল ‘সমাধান’ না পায়, বরং বিষয়টি বুঝতে শেখে।

এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 'যখন শিক্ষার্থীরা ‘স্টাডি মোড’-এ যুক্ত হন, তখন তাঁদের দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী প্রতিক্রিয়া পাওয়া যায়। এই মোড ইন্টারঅ্যাকটিভ এবং অংশগ্রহণমূলক, যাতে করে পড়ুয়াদের মধ্যে গভীরভাবে শেখার আগ্রহ তৈরি হয়।'

চ্যাটজিপিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় শিক্ষাসহায়ক টুল হয়ে উঠেছে। কঠিন হোমওয়ার্ক হোক বা যেকোনও অঙ্কের সমাধান, পরীক্ষার প্রস্তুতি বা সম্ভাব্য প্রশ্নপত্র তৈরি, সব ক্ষেত্রেই পড়ুয়াদের সাহায্য করছে এই এআই প্ল্যাটফর্ম। তাতে নতুন এই ফিচার অ্যাড হওয়ায় পড়ুয়াদের যে আরও অনেকটা সুবিধা হবে, তা বলা বাহুল্য।

তবে অভিভাবক বা শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের কোনও অপশন এখনও পর্যন্ত নেই এই ফিচারে। ওপেন এআই-র এডুকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিয়া বেলস্কি জানিয়ে দিয়েছেন, বর্তমানে কোনও ‘প্যারেন্টাল কন্ট্রোল’ বা স্কুলের তরফে স্টাডি মোড বাধ্যতামূলক করার ব্যবস্থা নেই। ভবিষ্যতে এই ধরনের ফিচার আনার কথা ভাবা হতে পারে, তবে এখনই নয়।


```