Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SUV প্রেমীদের মন জিততে ভারতে এল নতুন হুন্ডাই ভেন্যু সিরিজ, রয়েছে ভরপুর ফিচার, দাম কত?

ভারতের বাজারে লঞ্চ হল নতুন হুন্ডাই ভেন্যু ও ভেন্যু এন লাইন। উন্নত প্রযুক্তি, বাড়তি নিরাপত্তা আর আধুনিক ডিজাইনে SUV প্রেমীদের মন জয়ের প্রস্তুতি হুন্ডাইয়ের।

SUV প্রেমীদের মন জিততে ভারতে এল নতুন হুন্ডাই ভেন্যু সিরিজ, রয়েছে ভরপুর ফিচার, দাম কত?

হুন্ডাই ভেন্যু ও ভেন্যু এন লাইন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 November 2025 20:51

দ্য ওয়াল ব্যুরো: ভারতের কমপ্যাক্ট SUV বাজারে নতুন অধ্যায় লিখল হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড। মঙ্গলবার সংস্থা উন্মোচন করল একসঙ্গে দু'টি নতুন মডেল—অল-নিউ হুন্ডাই ভেন্যু ও ভেন্যু এন লাইন। দু'টি গাড়িই তৈরি হয়েছে নতুন প্রজন্মের ক্রেতাদের কথা ভেবে। যেখানে প্রযুক্তি, নিরাপত্তা ও স্টাইল একসঙ্গে মিলেছে।

নতুন ভেন্যু এবং ভেন্যু এন লাইন হুন্ডাইয়ের "Tech Up. Go Beyond" ট্যাগ মেনে তৈরি হয়েছে। এই দুটি এসইউভি স্মার্ট ও সংযুক্ত ড্রাইভিংয়ের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে জানিয়েছে সংস্থাটি।

হুন্ডাই ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর (MD) উনসু কিম ভারতের বাজারে তাঁদের গভীর প্রতিশ্রুতির কথা বলেন। তিনি জানিয়েছেন, ভারতে তাঁদের ৪৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এই অঙ্গীকারেরই প্রতিফলন।

সম্প্রতি নতুন ভেন্যু (Venue) লঞ্চের প্রসঙ্গে উনসু কিম বলেন, "ভারতের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর আমাদের এই বিশাল বিনিয়োগ সেই অঙ্গীকারেরই প্রমাণ।"

তিনি আরও জানান, নতুন ভেন্যু মডেলটি পুণের অত্যাধুনিক প্ল্যান্ট থেকে তৈরি হওয়া তাঁদের প্রথম গাড়ি। হুন্ডাইয়ের আগামী পরিকল্পনা প্রসঙ্গে কিম বলেন, ২০৩০ সালের মধ্যে ভারতে আরও ২৬টি নতুন প্রজেক্ট আনার পরিকল্পনা রয়েছে তাঁদের।

সংস্থার সিওও তারুণ গার্গ বলেন, “২০১৯ সালে আত্মপ্রকাশের পর থেকেই ভেন্যু ভারতীয় SUV বাজারে সাফল্যের প্রতীক। সাত লক্ষেরও বেশি বিক্রি হয়েছে এই গাড়ির। নতুন ভেন্যু ও ভেন্যু এন লাইন সেই সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”

নতুন ডিজাইন ও উন্নত প্রযুক্তি

নতুন ভেন্যুর ডিজাইন আগের তুলনায় আরও বড়, উঁচু ও আকর্ষণীয়। এর দৈর্ঘ্য ৩,৯৯৫ মিমি, প্রস্থ ১,৮০০ মিমি এবং উচ্চতা ১,৬৬৫ মিমি। কোয়াড-বিম LED হেডল্যাম্প, হরাইজন LED টেইললাইট ও ডার্ক ক্রোম গ্রিলে নতুন SUV পেয়েছে প্রিমিয়াম লুক।

ভিতরে আছে আধুনিক ফিচারের ছড়াছড়ি। ডুয়াল ১২.৩ ইঞ্চি প্যানোরামিক ডিসপ্লে, বোস ৮-স্পিকার অডিও সিস্টেম, ভয়েস কন্ট্রোলড স্মার্ট সানরুফ, ফ্রন্ট ভেন্টিলেটেড সিট ও রিয়ার রিক্লাইনিং সিট।

নতুন ভেন্যু তৈরি হয়েছে Global K1 Enhanced Platform-এ, যা হট-স্ট্যাম্পড ও হাই-স্ট্রেংথ স্টিল দিয়ে গঠিত। গাড়িতে থাকছে ৬৫টিরও বেশি উন্নত সেফটি ফিচার, যার মধ্যে ৩৩টি স্ট্যান্ডার্ড। ADAS Level 2 প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়েছে ১৬টি ইন্টেলিজেন্ট সেফটি সিস্টেম।

এ ছাড়াও থাকছে ৬ এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, রোলওভার সেন্সর ও ৩-পয়েন্ট সিটবেল্ট—যা ভেন্যুকে করেছে আরও নিরাপদ।

নতুন হুন্ডাই ভেন্যু তিনটি ইঞ্জিন অপশনে পাওয়া যাবে। ১.২ লিটার MPi পেট্রল ইঞ্জিন (৮৩ পিএস) সঙ্গে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। ১.০ লিটার টার্বো GDi পেট্রল ইঞ্জিন (১২০ পিএস) সঙ্গে ৬-স্পিড ম্যানুয়াল বা ৭-স্পিড DCT। ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন (১১৬ পিএস) সঙ্গে ৬-স্পিড ম্যানুয়াল বা অটোমেটিক ট্রান্সমিশন।

গাড়িটি পাওয়া যাবে ছয়টি রঙে। হ্যাজেল ব্লু, মিস্টিক স্যাফায়ার, ড্রাগন রেড, টাইটান গ্রে, অ্যাটলাস হোয়াইট ও অ্যাবিস ব্ল্যাক। থাকবে দু’টি ডুয়াল টোন অপশনও। দাম শুরু ৭,৮৯,৯০০ টাকা থেকে (এক্স-শোরুম)।

Hyundai Venue N Line

নতুন ভেন্যু এন লাইন সংস্করণে এসেছে ৩২টি এক্সক্লুসিভ পরিবর্তন। N Line ব্যাজযুক্ত ডার্ক ক্রোম গ্রিল, রেড হাইলাইটেড বাম্পার, R17 অ্যালয় হুইল, রেড ক্যালিপার ও উইং-টাইপ স্পয়লার দিয়েছে স্পোর্টি ফিনিশ।

ইন্টেরিয়রেও মিলেছে ব্ল্যাক ও রেড অ্যাকসেন্ট, সঙ্গে N ব্র্যান্ডেড সিট। ইঞ্জিন হিসেবে রয়েছে ১.০ লিটার টার্বো GDi পেট্রল (১২০ পিএস, ১৭২ এনএম), সঙ্গে ৬-স্পিড ম্যানুয়াল ও ৭-স্পিড DCT বিকল্প।

ড্রাইভ মোড, ট্র্যাকশন কন্ট্রোল ও প্যাডেল শিফটার SUV-টিকে করেছে আরও গতিশীল। ৭০টিরও বেশি সেফটি ফিচার ও ADAS Level 2 সহ ২১টি ইন্টেলিজেন্ট সিস্টেম। নতুন ভেন্যু হবে সম্পূর্ণ ভারতীয় মাটিতে তৈরি একটি গ্লোবাল মডেল। হুন্ডাইয়ের “Make in India for the World” দর্শনের প্রতিফলন এই গাড়ি। সংস্থার দাবি, উন্নত প্রযুক্তি, নিরাপত্তা ও ডিজাইনের সমন্বয়ে এই SUV এখন ভারতের অটোমোবাইল শিল্পের নতুন মানচিত্র তৈরি করবে।


```