টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা চরমে। জিও, এয়ারটেল, ভোডাফোন একের পর এক নতুন অফার নিয়ে এলেও, এয়ারটেলের এই নতুন প্ল্যান নিঃসন্দেহে বাজারে বড়সড় আলোড়ন ফেলবে তা বলা বাহুল্য।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 August 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: আবারও বাজিমাত এয়ারটেলের। দেশের সমস্ত টেলিকম সার্কেলে চালু হল নতুন এক রিচার্জ প্ল্যান, যেখানে মাত্র ১ টাকা বেশি দিলেই মিলছে ১৪ জিবি অতিরিক্ত ডেটা। আনলিমিটেড কলিং, প্রতিদিন প্রচুর পরিমাণে ডেটা, সঙ্গে ফ্রি জিওহটস্টার সাবস্ক্রিপশন। সব মিলিয়ে গ্রাহকদের জন্য দারুণ এক অফার নিয়ে এল সংস্থা।
এয়ারটেলের নতুন ₹৩৯৯ রিচার্জ প্ল্যান: কী কী থাকছে?
নতুন প্ল্যানটির দাম ৩৯৯, বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন—
আগে এয়ারটেলের ৩৯৮ টাকা প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা মিলত। এবার মাত্র ১ টাকা বাড়িয়ে নতুন ৩৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ৫১২ এমবি করে অতিরিক্ত ডেটা, মানে পুরো ২৮ দিনে ১৪ জিবি বেশি ডেটা পাওয়া যাবহে, তাও আবার সব আগের সুবিধা সঙ্গে রেখেই।
TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া)-এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এয়ারটেল গত কিছু মাসে লক্ষ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে। বর্তমানে এই সংস্থার গ্রাহক সংখ্যা ৩৬ কোটিরও বেশি। জিও-ও দ্রুত গতিতে নতুন ব্যবহারকারী যুক্ত করছে।
অন্যদিকে, ভোডাফোন আইডিয়া (Vi) ও BSNL-এর চিত্র ঠিক উলটো। মে মাসে এই দুই সংস্থা মিলে হারিয়েছে ২ লক্ষের বেশি গ্রাহক। BSNL-ই হারিয়েছে ১,৩৫,০০০-এর বেশি ব্যবহারকারী, ভোডাফোনের ক্ষতি হয়েছে ২,৭৪,০০০-এরও বেশি।
ডেটার চাহিদা ক্রমেই বাড়ছে, OTT কনটেন্টের প্রতি ঝোঁকও বেড়েছে কয়েকগুণ। এই পরিস্থিতিতে Airtel-এর এই নতুন ৩৯৯ প্ল্যান অনেকটাই 'ভ্যালু ফর মানি' বলে মনে করছেন ব্যবহারকারীরা। মাত্র ১ টাকায় মিলছে ১৪ জিবি বেশি ডেটা, যা আজকের দিনে যেকোনও স্মার্টফোন ইউজারের জন্য বড় পাওনা।
টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা চরমে। জিও, এয়ারটেল, ভোডাফোন একের পর এক নতুন অফার নিয়ে এলেও, এয়ারটেলের এই নতুন প্ল্যান নিঃসন্দেহে বাজারে বড়সড় আলোড়ন ফেলবে তা বলা বাহুল্য।