এই প্রথম ভারতের কোনও টেলিকম সংস্থার সঙ্গে পার্টনারশিপে এসেছে পারপ্লেক্সিটি। এর আগে তারা জাপানে সফটব্যাঙ্ক (SoftBank) ও আমেরিকায় টি মোবাইলের (T-Mobile) এর সঙ্গে যুক্ত হয়েছিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 17 July 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: এবার এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। মোবাইল, ব্রডব্যান্ড কিংবা ডিটিএইচ, যাঁরা কোনও একটি পরিষেবাও ব্যবহার করছেন, তাঁরা পাচ্ছেন পারপ্লেক্সিটি প্রো-র এক বছরের বিনামূল্যে সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনের বার্ষিক খরচ সাধারণত ১৭ হাজার টাকা। তবে এবার তা একেবারে নিখরচায় দিচ্ছে এয়ারটেল।
এই অফারটি পেতে হলে এয়ারটেল থ্যাঙ্ক অ্যাপে গিয়ে অ্যাক্টিভেট করতে হবে।
কী এই পারপ্লেক্সিটি? কেন এত দামী?
পারপ্লেক্সিটি এআই-চালিত সার্চ ইঞ্জিন, কিছু সার্চ করলে যা সাধারণ ওয়েব সার্চের মতো শুধু লিঙ্ক দেখায় না বরং ব্যবহারকারীর প্রশ্নের নির্ভরযোগ্য, গবেষণাভিত্তিক এবং সংলাপধর্মী উত্তর দেয়। এমনকি ব্যবহারকারী যদি পরপর একাধিক প্রশ্ন করেন, তাহলেও আগের প্রসঙ্গ মনে রেখে ধারাবাহিকভাবে তথ্য দিতে পারে এই প্ল্যাটফর্ম।
যদিওপারপ্লেক্সিটির বেসিক সংস্করণ সকলের জন্য ফ্রি, তবে প্রো ভার্সনে রয়েছে আরও অনেক অ্যাডভান্সড ফিচার। যেমন-
এই প্রথম ভারতের কোনও টেলিকম সংস্থার সঙ্গে পার্টনারশিপে এসেছে পারপ্লেক্সিটি। এর আগে তারা জাপানে সফটব্যাঙ্ক (SoftBank) ও আমেরিকায় টি মোবাইলের (T-Mobile) এর সঙ্গে যুক্ত হয়েছিল। ভারতের মতো বাজারে এআই-চালিত হাই-এন্ড টুল সহজলভ্য করে তোলাই এই উদ্যোগের উদ্দেশ্য বলে জানাচ্ছে এয়ারটেল।
এই পার্টনারশিপ নিয়ে এয়ারটেলের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিট্টল বলেন, 'এই সহযোগিতার ফলে গ্রাহকদের হাতে শক্তিশালী ও রিয়েল-টাইম নলেজ টুল পৌঁছে যাবে একেবারে বিনামূল্যে। ভারতে এই ধরনের জেনারেটিভ এআই পার্টনারশিপ এই প্রথম, যা ডিজিটাল দুনিয়ার নতুন ধারা বুঝে চলতে গ্রাহকদের সাহায্য করবে।'
পারপ্লেক্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও অরবিন্দ শ্রীনিবাস বলেন, 'আমরা চাইছি এই পার্টনারশিপের মাধ্যমে পড়ুয়া, চাকরিজীবী ও গৃহবধূদের সকলে যাতে আরও স্মার্ট ও সহজভাবে তথ্য খুঁজে পান, শেখেন ও কাজে লাগান। এই প্ল্যাটফর্মে উন্নত মানের এআই সহায়তা পাওয়া যাবে।'