Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Jio: নতুন বছরে জিও নিয়ে এল একাধিক 'স্মার্ট' প্ল্যান, ২০২৭ পর্যন্ত মিলবে সুবিধা

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য একাধিক স্মার্ট রিচার্জ প্ল্যান এনেছে জিও। বার্ষিক ও দীর্ঘমেয়াদি এই প্ল্যানগুলিতে ২০২৭ পর্যন্ত পাওয়া যেতে পারে সুবিধা।

Jio: নতুন বছরে জিও নিয়ে এল একাধিক 'স্মার্ট' প্ল্যান, ২০২৭ পর্যন্ত মিলবে সুবিধা

জিও (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 1 January 2026 17:02

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম দিনই মোবাইল রিচার্জ সংক্রান্ত সুখবর নিয়ে হাজির দ্য ওয়াল। ২০২৭ পর্যন্ত বার বার রিচার্জের ঝামেলা এড়ানোর ব্যবস্থা করল জিও (Jio)। একবার রিচার্জ করলেই গোটা বছর ঝামেলামুক্ত-এই ভাবনাতে ব্যবহারকারীদের জন্য একাধিক দীর্ঘমেয়াদি প্রিপেড প্ল্যান এনেছে সংস্থাটি। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর-একটানা কানেক্টিভিটি, আনলিমিটেড কলিং, হাই-স্পিড ডেটা এবং ডিজিটাল সাবস্ক্রিপশনের সুবিধাযুক্ত এই প্ল্যানগুলো ইতিমধ্যেই নজর কেড়েছে গ্রাহকদের।

ডেটা ব্যবহারকারীদের জন্য সেরা: ৩,৫৯৯ টাকার প্ল্যান

জিও-র মূল ৩৬৫ দিনের প্ল্যান হল ৩,৫৯৯ টাকার। যাঁরা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য এটিকে ‘বেস্ট ভ্যালু প্ল্যান’ বলেই ধরা হচ্ছে। এই প্ল্যানে এক বছরের জন্য পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং (Unlimited Calling), সঙ্গে প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা (Daily Data)। সব মিলিয়ে মোট ডেটার পরিমাণ দাঁড়াচ্ছে ৯১২.৫ জিবি।

এ ছাড়াও রয়েছে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস (SMS)। যাঁদের কাছে ৫জি স্মার্টফোন (5G Smartphone) আছে এবং যাঁরা ৫জি কভারেজ এলাকায় থাকেন, তাঁরা পাবেন আনলিমিটেড ৫জি ডেটা (Unlimited 5G Data)। ডিজিটাল সুবিধার তালিকাও বেশ লম্বা, জিওটিভি (JioTV), জিও এআই ক্লাউড (JioAI Cloud) এবং গুগল জেমিনি প্রো (Google Gemini Pro) সাবস্ক্রিপশন, যেখানে মিলবে অতিরিক্ত ২০০ জিবি ক্লাউড স্টোরেজ (Cloud Storage)।

খেলাধুলো আর বিনোদনের প্রেমীদের জন্য: ৩,৯৯৯ টাকার প্ল্যান

যাঁদের মোবাইলে খেলা দেখা অভ্যাস, তাঁদের জন্য রয়েছে ৩,৯৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানের মূল সুবিধাগুলি প্রায় একই—৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড ৫জি ডেটা।

তবে এখানেই যোগ হয়েছে বাড়তি চমক। এই প্ল্যানে ফ্রি পাওয়া যাবে ফ্যানকোড (FanCode) অ্যাপের সাবস্ক্রিপশন, যেখানে লাইভ স্পোর্টস স্ট্রিমিং করা যায়। সঙ্গে থাকছে জিওটিভি, জিও এআই ক্লাউড এবং গুগল জেমিনি প্রো—সব মিলিয়ে বিনোদনপ্রেমীদের জন্য একেবারে ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ।

শুধু কলিং দরকার? রয়েছে ১,৭৪৮ টাকার প্ল্যান

সবাই কিন্তু সারাক্ষণ ডেটা ব্যবহার করেন না। যাঁদের ফোন মূলত কল করার জন্য, তাঁদের জন্য জিও এনেছে ১,৭৪৮ টাকার ভ্যালু প্ল্যান (Value Plan)। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন, অর্থাৎ প্রায় ১১ মাস। এখানে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং, তবে কোনও মোবাইল ডেটা নেই।

এসএমএস সুবিধা হিসেবে পুরো মেয়াদে মিলবে ৩,৬০০টি এসএমএস। সঙ্গে থাকছে জিওটিভি এবং জিও এআই ক্লাউড অ্যাক্সেস। কম খরচে দীর্ঘমেয়াদি রিচার্জ খুঁজছেন যাঁরা, তাঁদের কাছে এই প্ল্যান বেশ আকর্ষণীয়।

সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই গ্রাহকদের ধরে রাখতে দীর্ঘমেয়াদি রিচার্জেই জোর দিচ্ছে জিও। একবার রিচার্জ করে গোটা বছর নিশ্চিন্ত থাকার সুযোগ—এই কৌশলেই ২০২৫ শুরু করল দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা।


```