Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Google: গুগলে এই নম্বর টাইপ করলেই হচ্ছে ম্যাজিক! আপনি ট্রাই করেছেন?

গুগলের সার্চ বারে একটি নির্দিষ্ট নম্বর টাইপ করলেই ম্যাজিক হচ্ছে! ভাইরাল এই গুগল ট্রিক আপনি এখনও ট্রাই করেছেন?

Google: গুগলে এই নম্বর টাইপ করলেই হচ্ছে ম্যাজিক! আপনি ট্রাই করেছেন?

গুগল

গার্গী দাস

শেষ আপডেট: 25 December 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: আজকাল গুগল (Google) ছাড়া এক মুহূর্তও চলে না—খোঁজখবর থেকে কাজকর্ম, বিনোদন থেকে পড়াশোনা, সবকিছুর ভরসা এই সার্চ ইঞ্জিন। কিন্তু শুধু দরকারি তথ্যই নয়, গুগল মাঝেমধ্যেই লুকিয়ে রাখে কিছু মজার চমক। এগুলোকেই বলা হয় ইস্টার এগ (Easter Egg)। কয়েকদিন ধরে এমনই এক নতুন ইস্টার এগ নিয়ে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। বিশ্বাস করুন বা না করুন, শুধু একটি সংখ্যা সার্চ করলেই কেঁপে উঠছে স্ক্রিন, আর সেই সংখ্যাটি হল ‘৬৭’ (67)।

বিষয়টি যতটা অদ্ভুত শোনাচ্ছে, বাস্তবে তার থেকেও বেশি চমকপ্রদ। গুগলের সার্চ বারে ‘67’ বা ‘6-7’ লিখে এন্টার মারলেই আচমকা কেঁপে উঠছে কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিন। কয়েক সেকেন্ড ধরে দুলতে থাকছে গোটা পেজ। অনেকেই প্রথমে ভয় পেয়ে যাচ্ছেন, ভাবছেন ফোন বা ল্যাপটপ বুঝি খারাপ হয়ে গেল! কিন্তু আসলে আতঙ্কের কোনও কারণ নেই।

এই স্ক্রিন কাঁপা কোনও প্রযুক্তিগত ত্রুটি নয়। গুগলের তরফে ইচ্ছাকৃতভাবেই যোগ করা হয়েছে এই ফিচার। ইন্টারনেটের জনপ্রিয় ‘শেকিং’ মিম (Shaking Meme) বা তথাকথিত ‘ব্রেনরট’ (Brainrot) সংস্কৃতি থেকে এই ভাবনার জন্ম। অর্থাৎ, নিছকই মজার জন্য তৈরি করা এক মুহূর্তের চমক, যা ব্যবহারকারীদের মুখে হাসি ফোটানোর জন্য তৈরি।

গুগলের অন্দরমহলের খবর বলছে, ব্যবহারকারীদের একঘেয়েমি কাটাতেই সময়ে সময়ে এই ধরনের ইস্টার এগ চালু করা হয়। ‘67’ সার্চ করলেই যে স্ক্রিন কাঁপবে, তা কোনও আগাম বিজ্ঞপ্তি ছাড়াই চালু হয়েছে। আর সেই কারণেই বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কেউ স্ক্রিন রেকর্ড শেয়ার করছেন, কেউ আবার বন্ধুদের চমকে দিচ্ছেন এই ‘ট্রিক’ দেখিয়ে।

অনেকের মনেই প্রশ্ন উঠছে, এটা কি নিরাপদ?

উত্তর একটাই, একশো শতাংশ নিরাপদ। কয়েক সেকেন্ড পরই স্ক্রিন নিজে থেকে স্বাভাবিক হয়ে যায়। যদি কোনও কারণে দুলুনি থামতে দেরি হয়, তা হলে শুধু পেজ রিফ্রেশ (Refresh) করলে বা ব্যাক (Back) বাটনে ক্লিক করলেই সব আগের মতো হয়ে যাবে।

এই চমক নিজে দেখে নিতে চাইলে খুব বেশি কিছু করার দরকার নেই। মোবাইল, ট্যাব বা ল্যাপটপে গুগল খুলুন। সার্চ বারে লিখুন ‘67’। এন্টার চাপুন। দেখুন, কী ভাবে স্ক্রিন হালকা কাঁপছে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই সব স্বাভাবিক।

তবে এটাই প্রথম নয়। গুগলের ইস্টার এগের তালিকা বেশ লম্বা। যেমন ধরুন, ‘Do a barrel roll’ লিখে সার্চ করলে গোটা স্ক্রিন একবার ৩৬০ ডিগ্রি (360-degree) ঘুরে যায়। প্রথম দেখায় অনেকেই চমকে উঠলেও, আসলে সেটাও গুগলের অন্যতম জনপ্রিয় মজার ফিচার।


```