শুধু এই দুটি নয়, পিক্সেল ৯ প্রো এক্সএল-ও রয়েছে অফারে—এর দাম রাখা হয়েছে ৮৪ হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি পুরো পিক্সেল সিরিজের নানা মডেলেই মিলছে ছাড়।

ফাইল ছবি
শেষ আপডেট: 22 September 2025 21:31
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকেই নামকরা এক অনলাইন শপিং সাইটে শুরু হচ্ছে সেল (Online Sale)। আর তার আগেই নজর কেড়েছে গুগলের পিক্সেল স্মার্টফোন (Google Pixel) সিরিজ। এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড (Google Pixel Pro Fold), যার দামে মিলছে রেকর্ড পরিমাণ ছাড়।
লঞ্চের সময় গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ডের দাম ছিল ১ লক্ষ ৭২ হাজার ৯৯৯ টাকা। এই সেলে সেটি বিক্রি হবে মাত্র ৯৯ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ প্রায় ৭৩ হাজার টাকার ছাড় (73 Thousand Off)! এই প্রথমবার ফোনটির দাম এক লক্ষ টাকার নীচে নেমে এল। ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের একটিই ভ্যারিয়েন্ট বাজারে আছে।
ফোনটিতে থাকছে গুগলের নিজস্ব টেনসর জি৪ প্রসেসর ও টাইটান এম২ সিকিউরিটি কোর প্রসেসর। ফোনটি চলে আসছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম নিয়ে। সাত বছর ধরে ফোনটিতে মিলবে গুগলের ওএস আপডেট, নিরাপত্তা প্যাচ ও এক্সক্লুসিভ ফিচার ড্রপ। পুরো সিস্টেমে ছড়িয়ে রয়েছে এআই নির্ভর নানা সুবিধা।
ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। পেছনে রয়েছে তিনটি লেন্স — ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, ১০.৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, আর ১০.৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। টেলিফটো লেন্সে আছে ৫ গুণ অপটিক্যাল ও ২০ গুণ সুপার রেজোলিউশন জুম। ওয়াইড ও টেলিফটো উভয় লেন্সেই আছে অপটিক্যাল ও ইলেকট্রনিক স্ট্যাবিলাইজেশন। ফোনটিতে রয়েছে দু’টি সেলফি ক্যামেরা - একটি কভার স্ক্রিনে, আরেকটি ভেতরের বড় ডিসপ্লেতে।
ফোনটিতে ৮ ইঞ্চি ওএলইডি সুপার রিয়েল ফ্লেক্স ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ২৭০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। বাইরে রয়েছে ৬.৩ ইঞ্চির ওএলইডি কভার ডিসপ্লে, সেখানেও একই রিফ্রেশ রেট ও গরিলা গ্লাস ভিক্টাস ২-এর সুরক্ষা। ফোনে রয়েছে ৪ হাজার ৬৫০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ৪৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং, কিউআই ওয়্যারলেস চার্জিং এবং আইপিএক্স৮ ওয়াটার রেজিস্ট্যান্স।
পিক্সেল ৯-এও দারুণ অফার
২০২৪ সালের ফ্ল্যাগশিপ মডেল গুগল পিক্সেল ৯ এবার বিক্রি হচ্ছে মাত্র ৩৪ হাজার ৯৯৯ টাকায়। বেস প্রাইস ৩৭ হাজার ৯৯৯ টাকা, তার সঙ্গে ব্যাঙ্ক অফারে ২ হাজার ০০০ টাকার অতিরিক্ত ছাড় এবং এক্সচেঞ্জ বোনাসে আরও ১ হাজার টাকা কমানো হয়েছে। ফোনটি প্রথম লঞ্চ হয়েছিল ৭৯ হাজার ৯৯৯ টাকায় (২৫৬ জিবি ভ্যারিয়েন্ট)। অর্থাৎ গ্রাহকরা পাচ্ছেন ৪৫ হাজার টাকারও বেশি ছাড়।
অন্যান্য অফারও নজরকাড়া
শুধু এই দুটি নয়, পিক্সেল ৯ প্রো এক্সএল-ও রয়েছে অফারে—এর দাম রাখা হয়েছে ৮৪ হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি পুরো পিক্সেল সিরিজের নানা মডেলেই মিলছে ছাড়।
প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের কাছে এই সেল নিঃসন্দেহে বড় সুযোগ। বিশেষ করে গুগল পিক্সেলের মতো প্রিমিয়াম ফোন কম দামে হাতে পাওয়ার।