Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোটি টাকা দিয়ে টেসলার গাড়ি কিনলেন আইনক্স কর্তা, অভিনন্দন জানালেন খোদ ইলন মাস্ক

আইনক্স গ্রুপের কর্তা সিদ্ধার্থ জৈন কোটি টাকা খরচ করে কিনলেন টেসলা মডেল ওয়াই। অভিনন্দন জানালেন খোদ টেসলা কর্তা এলন মাস্ক। জেনে নিন দাম, বৈশিষ্ট্য ও ভারতে টেসলার যাত্রার খুঁটিনাটি।

 
কোটি টাকা দিয়ে টেসলার গাড়ি কিনলেন আইনক্স কর্তা, অভিনন্দন জানালেন খোদ ইলন মাস্ক

গার্গী দাস

শেষ আপডেট: 17 September 2025 21:24

দ্য ওয়াল ব্যুরো: টেসলা মডেল ওয়াই কিনলেন আইনক্স গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সিদ্ধার্থ জৈন। তাঁকে অভিনন্দন জানালেন ইলন মাস্ক। সোমবার গাড়ির ডেলিভারি নেন এই শিল্পপতি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ছবি শেয়ার করে লেখেন, 'ইন্ডিয়া আইনক্সের প্রথম টেসলা। এই গাড়ি ইলন মাস্ককে উৎসর্গ করলাম।' তার পরই মাস্ক রিপোস্ট করে এক শব্দে শুভেচ্ছা জানান।

সিদ্ধার্থ জৈনের কাছে এ এক স্বপ্নপূরণ। তিনি জানান, ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে টেসলার কারখানা ভ্রমণের পর থেকে এই দিনটির অপেক্ষায় ছিলেন। স্বপ্ন সত্যি হল এতদিন পর।

ভারতে টেসলার যাত্রা

মার্কিন ইলেকট্রিক গাড়ি সংস্থা টেসলা জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে ভারতের বাজারে। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে প্রথম শোরুম খোলে। পরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে খোলে আরেকটি শোরুম।

টেসলা ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাকাউন্টে ৪ সেপ্টেম্বর জানানো হয়, শীঘ্রই মুম্বই, দিল্লি, পুনে এবং গুরগাঁওতে ডেলিভারি শুরু হবে।

টেসলা মডেল ওয়াই: দাম ও বৈশিষ্ট্য

মডেল ওয়াই একটি সম্পূর্ণ বৈদ্যুতিক কমপ্যাক্ট এসইউভি। ঐচ্ছিক তৃতীয় সারির আসন-সহ ৭ জন পর্যন্ত বসতে পারবেন। দ্রুত গতি তোলা, স্মুথ হ্যান্ডলিং এবং একবার চার্জে দীর্ঘ পথ চলার ক্ষমতা এর বৈশিষ্ট্য।

অটোপাইলট ফিচার, বড় টাচস্ক্রিন কন্ট্রোল এবং আধুনিক সেফটি সিস্টেম থাকছে গাড়িতে।

মুম্বইয়ে এর দাম ৬১.০৭ লাখ টাকা। গুরগাঁওতে দাম ৬৬.৭৬ লাখ টাকা। আমদানি শুল্কের কারণে ভারতে দাম প্রায় দ্বিগুণ। ৪০ হাজার ডলারের বেশি দামের গাড়িতে ভারতে ১১০ শতাংশ ইমপোর্ট ট্যাক্স বসে।

এক বেসরকারি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জুলাই থেকে এখন পর্যন্ত টেসলা পেয়েছে ৬০০-র বেশি অর্ডার। এ বছর ৩৫০ থেকে ৫০০ গাড়ি ভারতে পাঠানোর পরিকল্পনা করছে সংস্থা।


```