Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'আর কত রাত একা...', এবার থেকে দুষ্টু 'সেইসব' গল্প শোনাবে ChatGPT

বই, ওয়াটপ্যাড তো অনেক হল - এবার চ্যাটজিপিটি শোনাবে আপনার মনের মতো 'ফ্যান্টাসি' গল্প।

'আর কত রাত একা...', এবার থেকে দুষ্টু 'সেইসব' গল্প শোনাবে ChatGPT

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 October 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: রাতে ঘুম আসছে না, এদিকে সদ্য প্রেমটাও কাঁচি হয়ে গেল। চিন্তা নেই, এবার থেকে মনখারাপের রাতে সঙ্গী হবে চ্যাটজিপিটি (Chatgpt)। না, শুধু চ্যাট করার জন্য নয়। আপনি চাইলে গভীর রাতে সে আপনাকে শোনাতেই পারে দুষ্টু 'সেইসব' গল্প (Chatgpt fantasy content)।

বই, ওয়াটপ্যাড তো অনেক হল - এবার চ্যাটজিপিটি শোনাবে আপনার মনের মতো 'ফ্যান্টাসি' গল্প।

প্রাপ্তবয়স্কদের এবার থেকে 'প্রাপ্তবয়স্ক'দের মতোই ট্রিট করবে চ্যাটজিপিটি - জানালেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। কিন্তু অবশ্যই তার জন্য, আপনি যে প্রাপ্তবয়স্ক, লাগবে তার প্রমাণ।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণে বড়সড় পরিবর্তন আসছে। এতদিন মানসিক স্বাস্থ্যজনিত ঝুঁকি এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই টুলটিকে বেশ সীমিত করেই রাখা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন তারা নিরাপদভাবে সেই সীমাবদ্ধতাগুলির বেশিরভাগই শিথিল করতে প্রস্তুত।

চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমরা শুরুতে চ্যাটজিপিটিকে বেশ রেস্ট্রিকটিভ রেখেছিলাম, কারণ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোতে সতর্ক থাকা জরুরি ছিল। আমরা জানি এতে অনেক ব্যবহারকারীর অভিজ্ঞতা এতে কিছুটা কম উপভোগ্য হয়েছিল, কিন্তু আমরা চেয়েছিলাম বিষয়টি সঠিকভাবে বুঝে তবেই এগোতে।”

ওপেনএআই জানিয়েছে, এখন তারা নতুন প্রযুক্তি ও টুলস ব্যবহার করে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত গুরুতর ঝুঁকি কমাতে সক্ষম হয়েছে। ফলে চ্যাটজিপিটির নতুন সংস্করণে ব্যবহারকারীরা আরও স্বাধীন ও প্রাকৃতিক অভিজ্ঞতা পাবেন।

স্যাম আরও জানিয়েছেন, “কয়েক সপ্তাহের মধ্যেই আমরা একটি নতুন ভার্সন আনছি, যেখানে ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটির ‘পার্সোনালিটি’ কাস্টমাইজ করতে পারবেন।”

নতুন আপডেটে ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটিকে আরও 'মানবিক', বন্ধুসুলভ, এমনকী কথোপকথনে আরও বেশি ইমোজির ব্যবহার থাকবে। সংস্থার দাবি, এই সংস্করণটি জনপ্রিয় GPT-4o মডেলের থেকেও উন্নত হবে।

তবে ওপেনএআই স্পষ্ট করে দিয়েছে, এই পরিবর্তন সম্পূর্ণ ব্যবহারকারীর পছন্দের উপর নির্ভর করবে। চ্যাটজিপিটি কখনও জোর করে 'বন্ধুর মতো আচরণ' করবে না, যদি ব্যবহারকারী তা না চান।

ডিসেম্বর মাস থেকে ওপেনএআই age-gating ব্যবস্থা আরও কড়াভাবে প্রয়োগ করবে। অর্থাৎ, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের যাচাইকরণের মাধ্যমে কিছু অতিরিক্ত ফিচার পাওয়া যাবে। তাঁদের “treat adult users like adults” নীতির আওতায়, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য আরও খোলামেলা কনটেন্ট (যেমন ইরোটিকা) প্রকাশের অনুমতিও আসতে পারে, তবে তা শুধুমাত্র ভেরিফায়েড প্রাপ্তবয়স্কদের জন্যই প্রযোজ্য হবে।

ওপেনএআইয়ের এই পদক্ষেপের তাৎপর্য

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপে একদিকে যেমন ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও মানবিক হবে, তেমনই ওপেনএআইকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। বহু ব্যবহারকারী আগে অভিযোগ করেছিলেন যে, চ্যাটজিপিটির সীমাবদ্ধতা তাকে অতিরিক্ত যান্ত্রিক করে তুলেছিল।

এখন সংস্থা বলছে, “আমরা চাই ব্যবহারকারীরা যেন নিজের মতো করে চ্যাটজিপিটির ব্যক্তিত্ব বেছে নিতে পারেন—বন্ধুর মতো কিংবা কেবল তথ্যভিত্তিক সহকারী হিসেবেও।”


```